Agamir Somoy E-Paper
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কৃষকের তৃষ্ণা মেটান আকরাম
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় পরিবেশ

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অর্থায়ন বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৭
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অর্থায়ন বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের

‘অ্যান্টালিয়ার পথে: জলবায়ু অর্থায়ন ও জাতীয় অঙ্গীকার ৩.০’ শীর্ষক আন্তর্জাতিক অনলাইন আলোচনা— সংগৃহীত ছবি

বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অর্থায়ন বাড়ানোর তাগিদ দিয়েছেন দেশি-বিদেশি বিশেষজ্ঞরা। একই সঙ্গে জলবায়ু অগ্রাধিকারগুলোকে বাস্তবসম্মত ও বিনিয়োগযোগ্য প্রকল্পে রূপান্তর, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন তারা।

‘অ্যান্টালিয়ার পথে: জলবায়ু অর্থায়ন ও জাতীয় অঙ্গীকার ৩.০’ শীর্ষক আন্তর্জাতিক অনলাইন আলোচনায় বুধবার এসব কথা বলা হয়। বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং টেকসই উন্নয়ন, সবুজ দক্ষতা ও জলবায়ু কার্যক্রমবিষয়ক ইউনেস্কো চেয়ার যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ। উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক কাজী রওনাকুল ইসলাম।

আলোচনায় বক্তারা বলেছেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা উন্নয়নশীল দেশগুলো এখনো প্রয়োজনীয় অর্থায়নে পর্যাপ্ত প্রবেশাধিকার পাচ্ছে না। তাই জাতীয় জলবায়ু অঙ্গীকারের লক্ষ্যগুলোকে সুস্পষ্ট অর্থায়ন পরিকল্পনার সঙ্গে যুক্ত করতে হবে। একই সঙ্গে প্রকল্পের কারিগরি ও আর্থিক গ্রহণযোগ্যতা, বাস্তবায়ন সক্ষমতা এবং পরিবেশগত ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা জরুরি।

আরও পড়ুন

জলবায়ু ঝুঁকির দেশগুলোর জন্য আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান তারেক রহমানের

২৪ সেপ্টেম্বর ২০২৬

প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, পরিবেশ দূষণ কমাতে বৈদ্যুতিক বাস চালু, ইটের ব্যবহার কমানো, বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন এবং প্লাস্টিক দূষণ মোকাবিলায় সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে।

ড. সাইমুম পারভেজ বললেন, জলবায়ু অর্থায়নের উৎস বহুমুখীকরণের পাশাপাশি আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে হবে।

আলোচনায় কাজী রওনাকুল ইসলাম বলেছেন, জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় জাতীয় অর্থায়নের পাশাপাশি আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের সুযোগ কার্যকরভাবে কাজে লাগানো জরুরি।

আলোচনায় ইন্দোনেশিয়ার জাতীয় উন্নয়ন পরিকল্পনা মন্ত্রণালয়ের উপমন্ত্রী লিওনার্দো এ এ তেগুহ সাম্বোদো, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিভাগের সাবেক পরিচালক মারিয়া নেইরা, অস্ট্রেলিয়ার কিউকিউনিভার্সিটির অধ্যাপক ওলাভ মুরলিঙ্ক, তুরস্কের ইস্তাম্বুল আয়দিন বিশ্ববিদ্যালয়ের এলিফ কায়া, তুরস্কের উমায় ইলমাজ এবং উগান্ডার ক্লাইমেট হাব ইন্টারন্যাশনালের পরিচালক ক্লিনটন মাওয়ান্ডা অংশ নেন। তারা জলবায়ু অর্থায়নে উন্নয়নশীল দেশগুলোর প্রবেশাধিকার বাড়ানো এবং জলবায়ু অগ্রাধিকারকে বিনিয়োগযোগ্য প্রকল্পে রূপান্তরের ওপর গুরুত্ব দেন।

জলবায়ু পরিবর্তন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    ঢাকা কলেজের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে ছাড়পত্র

    ঢাকা কলেজের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে ছাড়পত্র

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    দিনে কৃষক, রাতে শিক্ষার্থী, দুই ভাই এখন শিক্ষক

    দিনে কৃষক, রাতে শিক্ষার্থী, দুই ভাই এখন শিক্ষক

    বিএনপির আলোচিত সেই নেতাকে সব পদ থেকে বহিষ্কার

    বিএনপির আলোচিত সেই নেতাকে সব পদ থেকে বহিষ্কার

    চার জেলায় নতুন ডিসি

    চার জেলায় নতুন ডিসি

    ইসলামিক ক্রেডিট কার্ডে হারাম পণ্যের বিল পরিশোধ করা যাবে না

    ইসলামিক ক্রেডিট কার্ডে হারাম পণ্যের বিল পরিশোধ করা যাবে না