Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় পরিবেশ

সমুদ্রপৃষ্ঠ বাড়ছে দ্বিগুণ গতিতে, মিঠাপানির সংকটে উপকূল ও গঙ্গা অববাহিকা

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১৭:১৯
সমুদ্রপৃষ্ঠ বাড়ছে দ্বিগুণ গতিতে, মিঠাপানির সংকটে উপকূল ও গঙ্গা অববাহিকা

সংগৃহীত ছবি

গত তিন দশকে বৈশ্বিক সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হার প্রায় দ্বিগুণ হয়েছে, যা বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের মানুষের জীবিকা, কৃষি ও বসতির জন্য সরাসরি হুমকি হয়ে দাঁড়িয়েছে। একই সঙ্গে চরম জলবায়ু পরিবর্তন ও অতিরিক্ত ব্যবহারের কারণে গঙ্গা অববাহিকাসহ দক্ষিণ এশিয়ায় মিঠাপানির সঞ্চয় আশঙ্কাজনকভাবে কমছে। ‘১০ নিউ ইনসাইটস ইন ক্লাইমেট সায়েন্স ২০২৬/২০২৭’ শীর্ষক এক নতুন বৈশ্বিক প্রতিবেদনে এসব মারাত্মক ঝুঁকির কথা তুলে ধরা হয়েছে।

ফিউচার আর্থ, দ্য আর্থ লিগ ও ওয়ার্ল্ড ক্লাইমেট রিসার্চ প্রোগ্রাম (ডব্লিউসিআরপি) যৌথভাবে বিশ্বখ্যাত গবেষকদের পর্যালোচনায় প্রতিবেদনটি প্রকাশ করে। এতে জানানো হয়, ২০২৫ সালে বৈশ্বিক গড় তাপমাত্রা প্রাক-শিল্প যুগের চেয়ে প্রায় ১.৪৩ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল এবং গত ১১ বছরই ইতিহাসের সবচেয়ে উষ্ণ সময় হিসেবে রেকর্ড গড়েছে। তাপমাত্রা বৃদ্ধির ফলে সমুদ্র ও বরফস্তরে যে পরিবর্তন এসেছে, তার একটি বড় অংশ আর কোনোভাবেই আগের অবস্থায় ফেরানো সম্ভব নয়।

প্রতিবেদনে সতর্ক করা হয়েছে, গঙ্গা অববাহিকায় সেচের অতিরিক্ত চাপের কারণে ভূগর্ভস্থ পানির মজুত দ্রুত তলানিতে ঠেকছে। মিঠাপানির এই সংকট ভবিষ্যতে বাংলাদেশের কৃষি, খাদ্য নিরাপত্তা, বিদ্যুৎ উৎপাদন ও অর্থনৈতিক স্থিতিশীলতার ওপর গভীর নেতিবাচক প্রভাব ফেলবে। একই সঙ্গে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে বাঁধ ও অবকাঠামোর পাশাপাশি স্থানীয় জনস্বাস্থ্যের ওপর বড় বিপর্যয় নেমে আসার আশঙ্কা রয়েছে।

উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় বিশ্বের সব দেশকে দ্রুত কার্বন নিঃসরণ কমানো, উন্নয়নশীল দেশগুলোর জন্য আন্তর্জাতিক অর্থায়ন বাড়ানো এবং অভিযোজন পরিকল্পনা জোরদার করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ২০৩৫ সালের মধ্যে বাৎসরিক জলবায়ু অর্থায়ন অন্তত ১.৩ ট্রিলিয়ন ডলারে উন্নীত করা এবং ক্ষয়ক্ষতি তহবিলে (লস অ্যান্ড ড্যামেজ ফান্ড) পর্যাপ্ত অর্থ জোগানোর ওপর তাগিদ দেওয়া হয়েছে।

পটসডাম ইনস্টিটিউট ফর ক্লাইমেট ইমপ্যাক্ট রিসার্চের পরিচালক জোহান রকস্ট্রম উল্লেখ করেন, তাপমাত্রা সীমার সামান্য বিচ্যুতিও মানবজাতির জন্য অপরিবর্তনীয় ক্ষতির কারণ হতে পারে। রপ্তানিনির্ভর ও বদ্বীপের দেশ হিসেবে বাংলাদেশকে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে সৌরবিদ্যুতের মতো পরিচ্ছন্ন জ্বালানিতে দ্রুত স্থানান্তরিত হওয়ার পরামর্শও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।

সমুদ্রপৃষ্ঠউচ্চতাজলবায়ু পরিবর্তনপরিবেশ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    রাবি সাংবাদিকদের ওপর হামলায় শনাক্ত ছাত্রদলের ৭ নেতাকর্মী জড়িত নানা অপকর্মে

    রাবি সাংবাদিকদের ওপর হামলায় শনাক্ত ছাত্রদলের ৭ নেতাকর্মী জড়িত নানা অপকর্মে