গত তিন দশকে বৈশ্বিক সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হার প্রায় দ্বিগুণ হয়েছে, যা বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের মানুষের জীবিকা, কৃষি ও বসতির জন্য সরাসরি হুমকি হয়ে দাঁড়িয়েছে। একই সঙ্গে চরম জলবায়ু পরিবর্তন ও অতিরিক্ত ব্যবহারের কারণে গঙ্গা অববাহিকাসহ দক্ষিণ এশিয়ায় মিঠাপানির সঞ্চয় আশঙ্কাজনকভাবে কমছে। ‘১০ নিউ ইনসাইটস ইন ক্লাইমেট সায়েন্স ২০২৬/২০২৭’ শীর্ষক এক নতুন বৈশ্বিক প্রতিবেদনে এসব মারাত্মক ঝুঁকির কথা তুলে ধরা হয়েছে।ফিউচার আর্থ, দ্য আর্থ লিগ ও ওয়ার্ল্ড ক্লাইমেট রিসার্চ প্রোগ্রাম (ডব্লিউসিআরপি) যৌথভাব...