Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

পানিসম্পদ প্রতিমন্ত্রী

জলবায়ু পরিবর্তন বৈশ্বিক সমস্যা, জনসচেতনতা বাড়াতে হবে

agamir somoy
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১৫:১৮
জলবায়ু পরিবর্তন বৈশ্বিক সমস্যা, জনসচেতনতা বাড়াতে হবে

বক্তব্য রাখছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, জলবায়ু পরিবর্তন কোনো একটি দেশের সমস্যা নয়, এটি একটি বৈশ্বিক সমস্যা। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকে সম্পৃক্ত করে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করতে হবে।

আজ বৃহস্পতিবার হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের বলরুমে বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ (BCDP) নলেজ কনফারেন্স ২০২৬-এর ‘পানি সম্পদ: জলবায়ু ঝুঁকি ও অভিযোজনমূলক ব্যবস্থাপনা’ শীর্ষক অধিবেশনে তিনি একথা বলেন।

সম্মেলনটি ৭-৮ অক্টোবর অনুষ্ঠিত হচ্ছে এবং এতে জলবায়ু সহনশীলতা, পানিসম্পদ ব্যবস্থাপনা, অভিযোজন ও জলবায়ু অর্থায়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, 'জলবায়ু পরিবর্তন শুধু বাংলাদেশের সমস্যা নয়, এটি সমগ্র বিশ্বের সমস্যা। তাই এ ধরনের সেমিনার ও আলোচনা শুধু সম্মেলনকক্ষের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না; এর বিষয়গুলো দেশের সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে।'

আরও পড়ুন

মহাখালী টার্মিনালে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন

০৮ অক্টোবর ২০২৬

তিনি আরও যোগ করেন, দূষণমুক্ত পরিবেশ, পরিবেশ দূষণ, পানিসম্পদ, জলবায়ু পরিবর্তন— এসব গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে দেশের কতজন সাধারণ মানুষ পর্যাপ্তভাবে জানেন, সেটি আমাদের ভাবতে হবে। এমনকি প্রতিদিন সকালে আমরা কতজন নিরাপদ ও বিশুদ্ধ পানি পান করে দিন শুরু করছি— এ প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। তাই পানি, পরিবেশ ও জলবায়ু বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা তৈরি করা এখন সময়ের দাবি। দেশের মাধ্যমিক পর্যায় থেকেই পাঠ্যক্রমে জলবায়ুর পরিবর্তনের বিষয় অন্তর্ভুক্ত করতে হবে।

পানিসম্পদ প্রতিমন্ত্রী বললেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় সরকার বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন এবং এ বিষয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নে গুরুত্বারোপ করেছেন।

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় প্রকৃতিনির্ভর সমাধান বা প্রকৃতিভিত্তিক সমাধানকে গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রচলিত জিওব্যাগ ও ব্লকের পাশাপাশি ব্যাপকভাবে বিন্না ঘাস ব্যবহারের উদ্যোগ নেওয়া হচ্ছে। স্থানীয় পরিবেশ ও প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে এসব ব্যবস্থা নদীভাঙন ও বিভিন্ন প্রাকৃতিক ঝুঁকি মোকাবিলায় ভূমিকা রাখবে, বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলছিলেন, পানিসম্পদ ব্যবস্থাপনায় নদী ও খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে সরকার বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার মাধ্যমে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল ও নদী খনন ও পুনঃখননের কার্যক্রম গ্রহণ করেছে। এর মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত করা, জলাবদ্ধতা নিরসন, কৃষি ও জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় সক্ষমতা বাড়ানো সম্ভব হবে।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সরকারের পাশাপাশি উন্নয়ন সহযোগী, বিশেষজ্ঞ, গবেষক, বেসরকারি খাত এবং সর্বস্তরের জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শুধু পরিকল্পনা গ্রহণ করলেই হবে না, সেই পরিকল্পনাকে মাঠপর্যায়ে কার্যকরভাবে বাস্তবায়ন করতে হবে।

ফরহাদ হোসেন আজাদ বলেন, আমাদের লক্ষ্য হবে— সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ। একটি নিরাপদ, পরিবেশবান্ধব, জলবায়ু সহনশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই আমাদের প্রত্যাশা।

পানিসম্পদ প্রতিমন্ত্রীজলবায়ু পরিবর্তন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের