মহাখালী টার্মিনালে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন
আগামীর সময় প্রতিবেদক

ছবি: আগামীর সময়
রাজধানীর মহাখালী বাস টার্মিনালের পাশে দাঁড়িয়ে থাকা একটি এসি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের দুই ইউনিটের চেষ্টায় দ্রুত সময়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আজ বৃহস্পতিবার ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুম কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, মহাখালী বাস টার্মিনালের পাশে দাঁড়িয়ে থাকা প্রাইম নামের একটি এসি বাসে আগুন লাগে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
তাৎক্ষণিকভাবে এখন পর্যন্ত হতাহত ও অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে তথ্য নেই বলেও জানিয়েছেন এই কর্মকর্তা।




