শিক্ষার্থীদের যাতায়াত আরও নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও সময়সাশ্রয়ী করতে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) ১৮টি এসি বাসের নতুন সার্ভিস চালু করা হয়েছে। ঢাকা সিটির গুরুত্বপূর্ণ ছয়টি রুটে চলাচল করবে এসব বাস।বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় ইউআইইউ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে নতুন এ বাস সার্ভিসের উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউআইইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা। বিশেষ অতিথি ছিলেন ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং ইউআইইউ বোর্ড অব ট্রাস্টিজ...