Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
পরিবেশবান্ধব চুলা ছড়িয়ে দেন কবুলজান
মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

পাখি ও ঔষধি গাছ রক্ষায় শিশুদের নিয়ে পরিবেশ শিক্ষা কার্যক্রম

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১২:০৫
পাখি ও ঔষধি গাছ রক্ষায় শিশুদের নিয়ে পরিবেশ শিক্ষা কার্যক্রম

সংগৃহীত ছবি

শিশুদের জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয় সম্পর্কে সচেতন করতে ঢাকায় পোস্টার প্রদর্শনী ও পরিবেশ শিক্ষা কার্যক্রম আয়োজন করেছে ইনস্টিটিউট অব ওয়েলবিইং বাংলাদেশ (আইডব্লিউবি) এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট (ডব্লিউবিবি ট্রাস্ট)। ‘পাখি ও ঔষধি গাছ বাঁচাই, জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করি’ শীর্ষক এ আয়োজনে অংশ নেয় প্রায় ১৫০ শিশু।

ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক এম এ মান্নান মনির। বিশেষ অতিথি ছিলেন ডব্লিউবিবি ট্রাস্টের প্রধান কর্মসূচি ব্যবস্থাপক সৈয়দা অনন্যা রহমান।

পোস্টার প্রদর্শনীতে স্থানীয় পাখি, ঔষধি গাছ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব তুলে ধরা হয়। পাশাপাশি আলোচনা ও পরিবেশবিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। কুইজ পরিচালনা করেন আইডব্লিউবির সহকারী প্রকল্প কর্মকর্তা জাকারিয়া মোহাম্মদ।

আয়োজকরা জানান, কার্যক্রমের মাধ্যমে শিশুরা প্লাস্টিক দূষণ, বন উজাড়, পাখি ও গাছের আবাসস্থল ধ্বংস এবং জলবায়ু পরিবর্তনের কারণ ও প্রভাব সম্পর্কে জানতে পারে।

প্রধান অতিথি এম এ মান্নান মনির বলেন, ছোটবেলা থেকেই শিশুরা প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক বুঝতে শিখলে ভবিষ্যতে দায়িত্বশীল নাগরিক হিসেবে পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। হাতে-কলমে শেখার মাধ্যমে তাদের আচরণে স্থায়ী পরিবর্তন আনা সম্ভব।

বিশেষ অতিথি সৈয়দা অনন্যা রহমান বলেন, জলবায়ু পরিবর্তন বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। শিশুদের পরিবেশ শিক্ষা দেওয়া গেলে তারা ভবিষ্যতে জলবায়ু সংকট মোকাবিলায় নেতৃত্ব দিতে পারবে। পরিবেশ শিক্ষা শুধু পাঠ্যবইয়ের বিষয় নয়, এটি জীবনযাপনের অংশ।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষিকারা বলেন, স্কুলের বাগানে কাজ করা, পাখি পর্যবেক্ষণ, বর্জ্য পৃথক করা, জৈব সার তৈরি ও বৃষ্টির পানি সংরক্ষণের মতো হাতে-কলমে কার্যক্রম শিশুদের প্রকৃতির সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে সহায়তা করে। শৈশব থেকেই পরিবেশবান্ধব আচরণের চর্চা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও তারা উল্লেখ করেন।

আয়োজক দুই প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ শিক্ষা এখন সময়ের গুরুত্বপূর্ণ দাবি। শিশুদের মধ্যে পরিবেশ সম্পর্কে জ্ঞান, সচেতনতা ও দায়িত্ববোধ তৈরি করা গেলে ভবিষ্যতের জলবায়ু সংকট মোকাবিলায় তারা আরও প্রস্তুত হয়ে উঠবে।

অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুলের শিক্ষিকরা উপস্থিত ছিলেন।

শিশুজলবায়ু পরিবর্তন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দেশ ছাড়ার খবর দিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’

    দেশ ছাড়ার খবর দিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’

    গুলশানের কিংফিশার বারে অভিযান, গোপন কক্ষের সন্ধান

    গুলশানের কিংফিশার বারে অভিযান, গোপন কক্ষের সন্ধান

    ধানমন্ডিতে ‘জয় বাংলা’ স্লোগানে পুলিশের বাধা, ছাত্র ইউনিয়নের সাবেক নেতা দীপক আটক

    ধানমন্ডিতে ‘জয় বাংলা’ স্লোগানে পুলিশের বাধা, ছাত্র ইউনিয়নের সাবেক নেতা দীপক আটক

    ’৯৮-এর অভিজাত, ’২৬-এ স্মৃতির ধুলো

    ’৯৮-এর অভিজাত, ’২৬-এ স্মৃতির ধুলো

    কাজ না করে ব্যয় দেখিয়ে কোটি টাকা গায়েব!

    কাজ না করে ব্যয় দেখিয়ে কোটি টাকা গায়েব!

    আ.লীগ আখ্যা দিয়ে সিপিবি অফিসে বিএনপির হামলা

    আ.লীগ আখ্যা দিয়ে সিপিবি অফিসে বিএনপির হামলা

    মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান

    মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান

    গঙ্গাচড়ায় পিটুনিতে নিহত দুই, ৫০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

    গঙ্গাচড়ায় পিটুনিতে নিহত দুই, ৫০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

    বাসায় তালা, শাহজালাল রুমি কোথায় জানে না কেউ

    বাসায় তালা, শাহজালাল রুমি কোথায় জানে না কেউ

    ঢাকা মেট্রোরেলে উঠে বসতে চেয়ে জায়গা পাননি, পরে স্ট্রোকে মৃত্যু

    ঢাকা মেট্রোরেলে উঠে বসতে চেয়ে জায়গা পাননি, পরে স্ট্রোকে মৃত্যু

    কথা ঘুরিয়ে রুমি এখন বললেন, কেন দেশ ছাড়ব?

    কথা ঘুরিয়ে রুমি এখন বললেন, কেন দেশ ছাড়ব?

    মেট্রোরেলে হাজার কোটি টাকার কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান

    মেট্রোরেলে হাজার কোটি টাকার কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান

    আইজিপিকে কি সরানো হবে? উপদেষ্টা বললেন, প্রধানমন্ত্রীর বিবেচনা

    আইজিপিকে কি সরানো হবে? উপদেষ্টা বললেন, প্রধানমন্ত্রীর বিবেচনা

    আইজিপি ‘ক্রসফায়ার’ বলেছেন কঠোরতা বোঝাতে, সাংবাদিকদের নিয়ে কথাটি অসাবধানতাবশত

    আইজিপি ‘ক্রসফায়ার’ বলেছেন কঠোরতা বোঝাতে, সাংবাদিকদের নিয়ে কথাটি অসাবধানতাবশত

    হ্যারি কেইনের হাতে ব্যালন ডি’অর ট্রফি

    হ্যারি কেইনের হাতে ব্যালন ডি’অর ট্রফি