উত্তর আমেরিকা বিশ্বকাপে
খেলেছেন ফুটবল দুনিয়ার তিন সুপারস্টার লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো এবং নেইমার
জুনিয়র। তিনজনের ক্যারিয়ারই বলতে গেলে শেষ। আর শেষ বিশ্বকাপে তিনজনকেই বিদায় নিতে হয়েছে
চোখের জলে। ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল- কোনো দলই পেল না শিরোপার দেখা।
এবারের বিশ্বকাপ থেকে তিন
দলের মধ্যে সবার আগে বিদায় নেয় ব্রাজিল। শেষ ষোলোতে আর্লিং হলান্ডের নরওয়ের কাছে ২-১
গোলে হেরে থেমেছিল তাদের পথচলা। ম্যাচ শেষে নেইমার কান্নায় ভেঙে পড়েন। একপর্যায়ে ঘোষণা
দেন, ‘এটাই শেষ’। তার এই বক্তব্যকে আন...