Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কেঁচো সারে বগুড়ার লিমার বাজিমাত
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

অবশেষে বিয়েটা সেরে ফেললেন রোনালদো-জর্জিনা

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৯:২৬
অবশেষে বিয়েটা সেরে ফেললেন রোনালদো-জর্জিনা

বিশ্বকাপ জেতা হয়নি, কিন্তু এজন্য তো আর জীবন থেমে থাকার নয়। অবশেষে দীর্ঘ প্রায় এক দশকের প্রেমের সম্পর্কের আনুষ্ঠানিক পরিণতি দিলেন পর্তুগিজ ফুটবল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো এবং জর্জিনা রদ্রিদেজ। মঙ্গলবার পর্তুগালের লিসবনের কাছে উপকূলীয় শহর কাসকাইসে একটি ঘরোয়া ও একান্ত ব্যক্তিগত অনুষ্ঠানে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করে এই সুখবরটি ভক্তদের সাথে শেয়ার করেছেন রোনালদো এবং জর্জিনা। পোস্ট করা ওই ছবিতে দেখা যায়, দুজনে হাত ধরে আছেন এবং উভয়ের আঙুলেই শোভা পাচ্ছে বিয়ের আংটি। পোস্টটির ক্যাপশনে কেবল লেখা ছিল—'C❤️G’। ছবি পোস্ট করার অল্প সময়ের মধ্যেই তা সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই লাখ লাখ লাইক ও শুভকামনায় ভরে যায়।

আরও পড়ুন

ফুটবল থেকে অনির্দিষ্টকালের ‘ছুটি’ নিলেন মেসি

১১ আগস্ট ২০২৬

বিবিসি স্পোর্টস জানিয়েছে, অত্যন্ত গোপনীয়তা বজায় রেখে বিয়ের অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়েছে। বিশেষ দিনটিতে বড় কোনো আয়োজন না করে সম্পূর্ণ পারিবারিক আবহে সময় কাটানোর সিদ্ধান্ত নেন এই জুটি। অনুষ্ঠানে তাদের পাঁচ সন্তান—ক্রিশ্চিয়ানো জুনিয়র, যমজ সন্তান ইভা ও মাতেও, আলানা মার্টিনা এবং বেলা এসমোল্ডা উপস্থিত ছিলেন। ঠিক এক বছর আগে অর্থাৎ ২০২৫ সালের ১১ আগস্ট জর্জিনা তাদের বাগদানের ঘোষণা দিয়েছিলেন। ঠিক তার এক বছর পূর্তিতেই এই জুটির বিয়ের খবরটি প্রকাশ্যে এল। এই ছবিটিই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন রোনালদো-জর্জিনা।

এর আগে গত সপ্তাহে গুঞ্জন ছড়িয়েছিল যে, রোনালদোর জন্মস্থান ফুঞ্চালের (মাদিরা দ্বীপ) ঐতিহাসিক ক্যাথেড্রালে তাদের বিবাহ অনুষ্ঠান হতে পারে। এমনকি সেই গুঞ্জনের জেরে মাদিরার ওই ক্যাথেড্রালের বাইরে শত শত কৌতূহলী মানুষ ভিড়ও জমিয়েছিলেন। তবে পরবর্তীতে সব গুঞ্জন ও মিডিয়ার কৌতূহল এড়িয়ে কাসকাইসের নিরিবিলি পরিবেশে নিজেদের মতো করে বিয়েটি সম্পন্ন করেন তারা। কাসকাইসে এই তারকাদম্পতির একটি বিলাসবহুল ভিলা রয়েছে।

আরও পড়ুন

ফুটবল থেকে অভিনয়ে রোনালদো, মাতাবেন টিভি সিরিজ

২৮ জুলাই ২০২৬

উল্লেখ্য, ২০১৬ সালে স্পেনের মাদ্রিদের গুচি শোরুমের কর্মী জর্জিনার সাথে পরিচয় হয়েছিল রিয়াল মাদ্রিদের তৎকালীন তারকা রোনালদোর। পরবর্তীতে সেই সম্পর্ক গড়ায় গভীর প্রেমে। দীর্ঘ ১০ বছরের এই পথচলায় স্পোটিং লিসবন, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস থেকে শুরু করে বর্তমানে সৌদি ক্লাব আল নাসর পর্যন্ত রোনালদোর বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারের প্রতিটি উত্থান-পতনের সাক্ষী ছিলেন জর্জিনা। এছাড়া সম্প্রতি ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ খেলে ইতিহাস গড়েছেন রোনালদো। মাঠের বাইরে এবার তার জীবনের নতুন অধ্যায় শুরু হলো। বিশ্বজুড়ে ভক্ত-অনুরাগীরা শুভেচ্ছা আর শুভকামনায় ভরিয়ে দিচ্ছেন নবদম্পতিকে।

ক্রিশ্চিয়ানো রোনালদোজর্জিনা রদ্রিগেজরোনালদোর বিয়ে
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    শাশুড়িকে সম্মান করতে বলায় বাবাকে বুকে ছুরি মেরে হত্যা

    শাশুড়িকে সম্মান করতে বলায় বাবাকে বুকে ছুরি মেরে হত্যা