Agamir Somoy E-Paper
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ বিদায়ের অকৃত্রিম বন্ধু আল-আমিন
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিনোদন

ফুটবল থেকে অভিনয়ে রোনালদো, মাতাবেন টিভি সিরিজ

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১৬:০২
শেয়ার করুন:
ফুটবল থেকে অভিনয়ে রোনালদো, মাতাবেন টিভি সিরিজ

সংগৃহীত ছবি

ফুটবল মাঠে গোল, ট্রফি আর অসংখ্য রেকর্ড গড়ার পর এবার সম্পূর্ণ নতুন এক মঞ্চে দেখা যাবে ক্রিস্টিয়ানো রোনালদোকে। পর্তুগিজ এই মহাতারকা এবার টেলিভিশন নাটকের জগতে পা রাখছেন। বড় বাজেটের ব্রিটিশ ড্রামা সিরিজ ‘ডে ওয়ানস’-এ শুধু নির্বাহী প্রযোজকই নন, অভিনয়ও করবেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। তার সঙ্গে থাকবেন আর্সেনাল ও ফ্রান্সের কিংবদন্তি থিয়েরি অঁরি।

গোল ডটকমের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ফুটবল ক্যারিয়ারের পাশাপাশি এটিই হবে রোনালদোর অভিনয়ে প্রথম আনুষ্ঠানিক যাত্রা। ‘ডে ওয়ানস’ সিরিজটি নির্মিত হচ্ছে ব্রিটিশ ফুটবলের নেপথ্যের গল্প নিয়ে। এতে উঠে আসবে খেলোয়াড়দের দলবদল, চুক্তি, এজেন্টদের চাপ, সম্পর্কের টানাপোড়েন এবং ফুটবল শিল্পের অজানা নানা দিক।

সিরিজটির কেন্দ্রীয় চরিত্র ফুটবল এজেন্ট স্ট্যানলি ডালটন। কাল্পনিক এই চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় ব্রিটিশ অভিনেতা ডেমিয়ান লুইস। ফুটবলের উত্তেজনার পাশাপাশি সিরিজটিতে থাকবে নাটকীয়তা, হাস্যরস এবং মানবিক নানা গল্প।

ইংল্যান্ডে ইতোমধ্যে সিরিজটির শুটিং শুরু হয়েছে। বারনেট স্টেডিয়ামে ধারণ করা হয়েছে বেশ কয়েকটি দৃশ্য। অভিনয়ের পাশাপাশি নির্বাহী প্রযোজকের দায়িত্বও পালন করছেন রোনালদো।

বিনোদন জগতে নতুন এই অধ্যায় নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে রোনালদো জানালেন, এটি আমার জন্য এক নতুন ও রোমাঞ্চকর অধ্যায়। সামনে নতুন নতুন কাজ এবং নতুন চ্যালেঞ্জের অপেক্ষায় আছি।

ফুটবল-পরবর্তী জীবনের পরিকল্পনার অংশ হিসেবে অনেক আগেই নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ‘ইউআর মার্ভ স্টুডিওস’ গড়ে তুলেছেন রোনালদো। প্রতিষ্ঠানটির লক্ষ্য আন্তর্জাতিক মানের চলচ্চিত্র ও টেলিভিশন কনটেন্ট নির্মাণ। এই ড্রামা সিরিজে তার সহযোগী হিসেবে রয়েছেন ব্রিটিশ নির্মাতা ও প্রযোজক ম্যাথিউ ভন।

রোনালদোকে নিয়ে ম্যাথিউ ভন বললেন, ‘ক্রিস্টিয়ানো মাঠে এমন সব গল্প তৈরি করেছে, যেগুলো আমি কখনো লিখতে পারতাম না। তার সঙ্গে অনুপ্রেরণামূলক গল্প পর্দায় তুলে ধরার অপেক্ষায় আছি।’

ফুটবলের ইতিহাসের অন্যতম সফল খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার পর এবার অভিনয় ও প্রযোজনার মাধ্যমে বিনোদন অঙ্গনেও নতুন পরিচয় গড়তে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো।

রোনালদোফুটবলটিভি সিরিজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

    গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে

    গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    মাধবপুরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

    মাধবপুরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার