Agamir Somoy E-Paper
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে আমিনুলের কৃষিসেবা
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

জর্জিনার প্রতিবাদী পোস্টে রোকুজ্জোর সমর্থন

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ১৪:২৪
জর্জিনার প্রতিবাদী পোস্টে রোকুজ্জোর সমর্থন

ছুটিতে স্পেনের মায়োর্কার সমুদ্র সৈকতে ইয়টে তোলা ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা সমালোচনার মুখে পড়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গী মডেল জর্জিনা রদ্রিগেজ। সেই সমালোচনার কড়া জবাব দিয়ে তিনি এক দীর্ঘ পোস্ট দিয়েছেন। জর্জিনার সেই পোস্টে কমেন্ট করে সমর্থন জানিয়েছেন লিওনেল মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো, যা ফুটবল দুনিয়ায় দুই তারকার পরিবারের সুসম্পর্কের এক চমৎকার বার্তা দিয়েছে।

ইনস্টাগ্রামে জর্জিনা লিখেছেন, ‘সাম্প্রতিক দিনগুলোতে আমার কিছু ছবি নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য দেখেছি। কেউ আমার শরীর নিয়ে কথা বলছেন, কেউ বা আবার আমার পক্ষ হয়ে লড়ছেন। ক্রিশ্চিয়ানো আমাকে বলেছে ‘তুমি তোমার শরীর বা শুধু ইমেজের ওপর নির্ভর করে বাঁচো না। তুমি যা, সেটাই তোমার আসল পরিচয়। তুমি একজন নিখুঁত নারী, সুন্দর, দুর্দান্ত ফিগার, মা, ভালো মানুষ, সফল এবং ভালোবাসায় পূর্ণ জীবন কাটাচ্ছ। আর কী চাও? লোকজন ঈর্ষা করবে, এটাই স্বাভাবিক।’

আরও পড়ুন

মাদেইরাতেই বিয়ে রোনালদোর

০২ আগস্ট ২০২৬

রোনালদোর এই কথাতেই আত্মবিশ্বাস ফিরে পান জর্জিনা। এরপর ফিটনেস ও শরীর নিয়ে নিজের ভাবনা জানিয়ে তিনি লিখেন, ‘আমি জিম করি কারণ এটি আমাকে আনন্দ দেয়। ব্যায়াম আমাকে স্বাস্থ্য, মানসিক শান্তি, শৃঙ্খলা ও শক্তি দেয়। এটি কখনোই ওজন কমানোর লড়াই ছিল না, বরং নিজের যত্ন নেওয়ার একটি উপায়। আমি আমার মেয়েদেরও এটাই বলি যে, মানুষের প্রকৃত মূল্য কখনো তার শারীরিক গঠন বা অচেনা মানুষের মন্তব্যের ওপর নির্ভর করে না।’


ইনস্টাগ্রামের জর্জিনার ফলোয়ার ৭৬ মিলিয়নের বেশি, তাদেরই একজন হলেন মেসির জীবনসঙ্গী আন্তোনেল্লা রোকুজ্জো। তিনি জর্জিনার পোস্টে তিন জোড়া তালি দেওয়ার ইমোজি কমেন্ট করেন। এর দ্বারা তিনি জর্জিনাকে সাধুবাদ জানিয়েছেন বলে মন্তব্য করছেন ফলোয়াররা। এ ছাড়া ক্রিশ্চিয়ানো রোনালদো স্বয়ং একটি ভালোবাসার ইমোজিসহ ‘আমার ভালোবাসা’ লিখে মন্তব্য করেন। তবে জর্জিনার পোস্টে আন্তোনেলার ফুটবল ইতিহাসের চিরপ্রতিদ্বন্দ্বী দুই তারকার পরিবারের মধ্যকার দীর্ঘদিনের বরফ গলার বিষয়টিই যেন সামনে আনল।

আরও পড়ুন

বদলি নেমেই জাদু দেখালেন নেইমার

০৫ আগস্ট ২০২৬

২০২৬ বিশ্বকাপের সময় জর্জিনা তার নতুন ব্র্যান্ডের কিছু পণ্য উপহার হিসেবে পাঠিয়েছিলেন আন্তোনেলাকে। সেসময় আন্তোনেলা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সেই উপহারের ছবি শেয়ার করে লিখেছিলেন, ‘অনেক ধন্যবাদ জর্জিনা। সবকিছু খুব সুন্দর হয়েছে। তোমার সর্বাঙ্গীন সাফল্য কামনা করি।’ এদিকে, ব্যক্তিগত জীবনেও একটি বড় পরিবর্তনের অপেক্ষায় আছেন রোনালদো-জর্জিনা। ‘দ্য সান’-এর তথ্য অনুযায়ী, আগামী শনিবার পর্তুগালের মাদেইরার ফুঞ্চাল ক্যাথেড্রালে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন এই জুটি।


জর্জিনা রদ্রিগেজআন্তোনেলা রোকুজ্জোলিওনেল মেসিক্রিশ্চিয়ানো রোনালদো
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    সুশাসনের বীজ বপন করতে হবে প্রাথমিক শিক্ষায়

    সুশাসনের বীজ বপন করতে হবে প্রাথমিক শিক্ষায়

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    মাধবপুরে ছাত্রলীগ নেতা সিরাজুল গ্রেপ্তার

    মাধবপুরে ছাত্রলীগ নেতা সিরাজুল গ্রেপ্তার

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    ‘অনলাইন গেমের জন্য আজ আমার জীবন দিতে হলো’

    ‘অনলাইন গেমের জন্য আজ আমার জীবন দিতে হলো’

    ‘সব শেষ, কী নিয়ে বাঁচব আমরা’

    ‘সব শেষ, কী নিয়ে বাঁচব আমরা’