Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

ফিফা ও মেসিকে জড়িয়ে পোস্টে রোনালদোর লাইক, মুহূর্তেই গায়েব

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১৬:০৪
ফিফা ও মেসিকে জড়িয়ে পোস্টে রোনালদোর লাইক, মুহূর্তেই গায়েব

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলো থেকে পর্তুগালের বিদায়ের পর এবার নতুন বিতর্কে জড়ালেন ক্রিশ্চিয়ানো রোনালদো। টুর্নামেন্টে ফিফা ও লিওনেল মেসির আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দিয়েছে—এমন দাবি করা একটি ইনস্টাগ্রাম পোস্টে পর্তুগিজ তারকার অ্যাকাউন্ট থেকে ‘লাইক’ দেওয়া হয়েছে বলে খবর বেরিয়েছে। বিষয়টি নিয়ে ফুটবল বিশ্বে ইতোমধ্যে শুরু হয়েছে তুমুল আলোচনা।

চলতি মাসের শুরুতে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শেষ ষোলো থেকে বিদায় নেয় পর্তুগাল। এর মাধ্যমেই ৪১ বছর বয়সী সুপারস্টার রোনালদোর বর্ণিল ও দীর্ঘ বিশ্বকাপ অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। অন্যদিকে তার চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির আর্জেন্টিনা ফাইনালে উঠলেও শেষ পর্যন্ত স্পেনের কাছে হেরে রানার্সআপ হয়েছে। আসরজুড়েই ফিফার বিরুদ্ধে আর্জেন্টিনার হয়ে পক্ষপাতের অভিযোগ ছিল।

আরও পড়ুন

ইনফান্তিনো ফুটবলকে ধ্বংস করেছেন, তার পদত্যাগ করা উচিত

২২ জুলাই ২০২৬

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এসপেহো পাবলিকো’-র একটি ভিডিও পোস্টে দেখা যায়, সাংবাদিক পিলার রদ্রিগেজ লসান্তোস ফিফাকে ‘পৃথিবীর অন্যতম দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর একটি’ হিসেবে অভিযুক্ত করছেন। ওই ভিডিওটিতে দাবি করা হয় যে, টুর্নামেন্টজুড়ে আলবিসেলেস্তেরা বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত নিজেদের অনুকুলে পেয়েছে। আর এই পোস্টটিতেই রোনালদোর ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে লাইক দেওয়া হয়, যদিও পরবর্তীতে তা আর দেখা যায়নি।টুর্নামেন্টের শুরু থেকেই আর্জেন্টিনার পক্ষে কিছু সিদ্ধান্তের কথা তুলে ধরে সমালোচকরা বলছেন, প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে লিওনেল মেসির লাল কার্ড না পাওয়া কিংবা মিশরের বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষের একটি গোল বাতিল হওয়া—সব মিলিয়ে আর্জেন্টিনাকে ফাইনালে পৌঁছাতে সহায়তা করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। আর এই পক্ষপাতিত্বের অভিযোগের পক্ষে রোনালদো অবস্থান নিয়েছেন বলে দাবি।

আরও পড়ুন

সান্তোসের আর্থিক সংকট, নেইমারকে ঘিরে নানা গুঞ্জন

২২ জুলাই ২০২৬

এই ঘটনা নিয়ে ‘গোল ডটকম’ ‘মার্কা’ ‘বিইন স্পোর্টস’ ‘দ্য সান’ এর মতো আন্তর্জাতিক মিডিয়াগুলো সংবাদ প্রকাশ করেছে। তবে এ বিষয়ে কোনো পক্ষেরই বক্তব্য পাওয়া যায়নি। আলোচিত সেই পোস্টে রোনালদোর লাইক এখন আর দেখা যাচ্ছে না।

এদিকে বিশ্লেষকরা বলছেন, ফিফার পক্ষপাতিত্ব নিয়ে কথা বলার নৈতিক অবস্থান রোনালদোর নেই। কারণ টুর্নামেন্ট শুরুর আগেই ফিফার এক বিশেষ শৃঙ্খলাগত সিদ্ধান্তের সুফল পেয়েছিলেন তিনি। বাছাইপর্বে আয়ারল্যান্ডের বিপক্ষে সহিংস আচরণের দায়ে সরাসরি লাল কার্ড দেখার পর তার কমপক্ষে তিন ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ার কথা ছিল। কিন্তু ফিফা সেই শাস্তি কমিয়ে মাত্র এক ম্যাচ কার্যকর করে এবং বাকি দুই ম্যাচ এক বছরের জন্য স্থগিত রাখে, যার ফলে রোনালদো পর্তুগালের হয়ে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচগুলোতেই মাঠে নামার সুযোগ পান।

লিওনেল মেসিক্রিশ্চিয়ানো রোনালদোফিফা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪০

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৩

    অঙ্ক স্যার

    অঙ্ক স্যার

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৪

    ৮৮ কোটি টাকার ফুটবল টেকনিক্যাল সেন্টার

    ৮৮ কোটি টাকার ফুটবল টেকনিক্যাল সেন্টার

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭

    এই যুগেও ‘গলাকাটা’ ভিসা

    এই যুগেও ‘গলাকাটা’ ভিসা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪

    এল নিনো নিয়ে আতঙ্কের কারণ নেই, দরকার প্রস্তুতি

    এল নিনো নিয়ে আতঙ্কের কারণ নেই, দরকার প্রস্তুতি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬

    advertiseadvertise