Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

তেবাস

ইনফান্তিনো ফুটবলকে ধ্বংস করেছেন, তার পদত্যাগ করা উচিত

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৯:৩৪
ইনফান্তিনো ফুটবলকে ধ্বংস করেছেন, তার পদত্যাগ করা উচিত

আন্তর্জাতিক টুর্নামেন্টের পরিধি বাড়িয়ে ৬৪ দলের বিশ্বকাপ আয়োজনের ভাবনার প্রেক্ষিতে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস। সদ্য সমাপ্ত যুক্তরাষ্ট্র বিশ্বকাপের অব্যবস্থাপনা, অতিরিক্ত বাণিজ্যিকীকরণ, ম্যাচের মাঝখানে হাইড্রেশন ব্রেক ও ২৭ মিনিটের বিরতি নিয়ে ফিফার বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি।

ইতালীয় সংবাদমাধ্যম ‘লা গাজেত্তা দেল্লো স্পোর্ত’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তেবাস ক্ষোভ প্রকাশ করে বলেন, 'দলের সংখ্যা বাড়িয়ে জাতীয় দলগুলোর আসর বড় করার কোনো অর্থ হয় না। ফুটবল শিল্প কেবল বিশ্বকাপ ঘিরে চলতে পারে না, তা সবচেয়ে গুরুত্বপূর্ণ হলেও না। আমার মতে, ইনফান্তিনোর সময় ফুরিয়ে এসেছে, তার পদত্যাগ করা উচিত।'

আরও পড়ুন

ফাইনাল শেষে মারামারি নিয়ে ফিফার তদন্ত শুরু

২১ জুলাই ২০২৬

ফিফার বর্তমান নীতিমালার কড়া সমালোচনা করে লা লিগা সভাপতি বলেন, 'ফুটবল লিগগুলোই এই খেলাটিকে টিকিয়ে রাখছে। অথচ মাত্র ৪০ দিন স্থায়ী এবং স্বল্পসংখ্যক খেলোয়াড়কে নিয়ে আয়োজিত একটি ইভেন্টের জন্য তারা এমন একটি শিল্পকে ধ্বংস করছে; যা হাজার হাজার কর্মসংস্থান তৈরি করে।'

এবারের বিশ্বকাপে অতিরিক্ত গরমে খেলোয়াড়দের সুরক্ষার অজুহাতে চালু করা হাইড্রেশন ব্রেক এবং ফাইনালে প্রথমার্ধের বিরতি ১৫ মিনিটের বদলে ২৭ মিনিটে উন্নীত করারও কঠোর সমালোচনা করেন তেবাস। তার মতে, এগুলোর প্রধান উদ্দেশ্য ছিল বিজ্ঞাপনের সুযোগ তৈরি করা এবং কোচেদের কৌশলগত সুবিধা দেওয়া। ফিফা ফুটবলের স্বার্থে নয়, নিজেদের স্বার্থেই এসব নিয়ম বদলায় বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন

সেপ্টেম্বরে ভারত সিরিজ আয়োজনের প্রস্তুতি কতদূর?

২১ জুলাই ২০২৬

শুধু তেবাসই নন, ফিফার কঠোর সমালোচনা করেছে ইউরোপের ফুটবল সমর্থকদের সংগঠন ফুটবল সাপোর্টার্স ইউরোপ (এফএসই)। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ২০২৬ বিশ্বকাপটি সমর্থকদের উদযাপনের উপলক্ষ হওয়ার কথা থাকলেও এটি ফিফার বাণিজ্যিক প্রলোভন ও রাজনীতির শিকার হয়েছে। আকাশছোঁয়া টিকিটের দাম, যাতায়াতের উচ্চমূল্য এবং স্টেডিয়ামের পরিবেশ নিয়ে ভক্তদের চরম ভোগান্তির কথা উল্লেখ করে এফএসই জানায়, বর্তমান ফিফা নেতৃত্ব বৈশ্বিক ফুটবল পরিচালনার জন্য পুরোপুরি অনুপযুক্ত।

আসন্ন ২০২৭-২০৩১ মেয়াদের নির্বাচনে ইনফান্তিনো চতুর্থবারের মতো ফিফা সভাপতি পদে লড়ার ঘোষণা দিলেও বিশ্ব ফুটবলের এই শীর্ষ কর্তার বিরুদ্ধে সমালোচনার ঝড় দিন দিন আরও জোরালো হচ্ছে।

জিয়ান্নি ইনফান্তিনোহাভিয়ের তেবাসলা লিগাফিফা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪০

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৩

    অঙ্ক স্যার

    অঙ্ক স্যার

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৪

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    ৮৮ কোটি টাকার ফুটবল টেকনিক্যাল সেন্টার

    ৮৮ কোটি টাকার ফুটবল টেকনিক্যাল সেন্টার

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭

    এই যুগেও ‘গলাকাটা’ ভিসা

    এই যুগেও ‘গলাকাটা’ ভিসা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪

    এল নিনো নিয়ে আতঙ্কের কারণ নেই, দরকার প্রস্তুতি

    এল নিনো নিয়ে আতঙ্কের কারণ নেই, দরকার প্রস্তুতি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬

    advertiseadvertise