Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের স্বপ্নসারথি মিজানুর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

নেপথ্যে

মেসি-রোনালদোরা কীসের আশায় ছোট ক্লাব কিনছেন?

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪:১৩
মেসি-রোনালদোরা কীসের আশায় ছোট ক্লাব কিনছেন?

লিওনেল মেসি কেন স্পেনের পঞ্চম বা দ্বিতীয় ডিভিশনের একটি ছোট দল কিনতে যাবেন? কিংবা ক্রিশ্চিয়ানো রোনালদো এখনো মাঠে খেলে যাওয়ার পরও কেন স্পেনের একটি দ্বিতীয় ডিভিশনের ক্লাবের মালিকানায় অংশীদার হলেন? উত্তরটা কেবল ফুটবলের প্রতি অন্ধ ভালোবাসা নয়। এর পেছনে আছে ফুটবল ব্যবসা ও সুদূরপ্রসারী বিনিয়োগের সমীকরণ।

ফুটবল মাঠে রাজত্ব করার পর বর্তমান ও সাবেক তারকারা তাদের বিপুল পরিমাণ অর্থ ও গ্লোবাল ব্র্যান্ড ভ্যালুকে কাজে লাগাচ্ছেন ছোট ছোট ক্লাব কেনার পেছনে। ইউরোপীয় ফুটবলের কোনো জায়ান্ট ক্লাব কিনতে গেলে হাজার হাজার কোটি টাকা প্রয়োজন হলেও ছোট ক্লাবগুলোর দাম বেশ কম। তাই কম খরচে ক্লাব কিনে সেগুলোর মানোন্নয়ন, তরুণ খেলোয়াড় তৈরি এবং ব্যবসায়িক সাফল্যের দুর্দান্ত সম্ভাবনা দেখছেন এই তারকারা।

আরও পড়ুন

সদস্য দেশগুলোকে মোটা অঙ্কের অনুদান দেবে ফিফা

২৯ সেপ্টেম্বর ২০২৬

অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, নিম্ন বা মাঝারি ডিভিশনের দলগুলো বিনিয়োগকারীদের জন্য এক আকর্ষণীয় সুযোগ। চ্যানেল এসোসিয়েটসের ব্যবস্থাপনা অংশীদার মোইসেস আসায়াগের মতে, কম প্রতিযোগিতামূলক ডিভিশনগুলোতে বিনিয়োগের পরিমাণ কম লাগে এবং রাজস্ব ও মুনাফা বৃদ্ধির হার অনেক দ্রুত হয়। বাজার যাকে বলে আপসাইড পোটেনশিয়াল। অর্থাৎ, অল্প বিনিয়োগে দ্রুত বহুগুণ রিটার্ন পাওয়ার সুযোগ। একটি দল যত ওপরের ডিভিশনে উঠতে থাকে, তার ব্র্যান্ডভ্যালু ও সম্পদও সেই অনুপাতে বাড়তে থাকে।

মেসি ও রোনালদো ছাড়াও এই ট্রেন্ডে নাম লিখিয়েছেন বড় বড় তারকারা। কিলিয়ান এমবাপ্পে (ফরাসি ক্লাব কান), এনগোলো কান্তে (বেলজিয়ামের রয়্যাল এক্সেলসিওর ভিরটন), জেরার্ড পিকে (অ্যান্ডোরা), ডেভিড বেকহ্যাম (ইন্টার মায়ামি ও স্যালফোর্ড সিটি) এবং জ্লাতান ইব্রাহিমোভিচরাও (হামারবি) ছোট বা মাঝারি ক্লাবে বিনিয়োগের এই জোয়ারে শামিল হয়েছেন।

আরও পড়ুন

সমালোচনা আমাকে থামাতে পারবে না

২৯ সেপ্টেম্বর ২০২৬

রক নেশন স্পোর্টসের সিওও থিয়াগো ফ্রেইটাসের মতে, ঐতিহ্যবাহী বিনিয়োগকারীদের চেয়ে তারকাদের বিনিয়োগের প্রভাব সম্পূর্ণ আলাদা। মেসি বা রোনালদোর মতো তারকারা যখন কোনো ক্লাবের মালিকানায় আসেন, তখন তাদের সঙ্গে যুক্ত হয় তাদের বিশ্বজোড়া খ্যাতি ও কোটি কোটি ফলোয়ার। যে ক্লাবটি এতদিন কেবল স্থানীয় স্তরে পরিচিত ছিল, বিশ্বখ্যাত তারকার ছোঁয়ায় রাতারাতি তা আন্তর্জাতিক প্রচার পেয়ে যায়। ফলে স্পনসরশিপ ও পণ্য বিক্রি বহুগুণ বেড়ে যায়।

শুধু ফুটবলাররাই নন, হলিউডের খ্যাতনামীরাও এখন এই ট্রেন্ডে জড়িয়ে পড়েছেন। অভিনেতা রায়ান রেনল্ডস ও রব ম্যাকএলেনির হাত ধরে ওয়েলসের ক্লাব রেক্সহ্যাম পঞ্চম ডিভিশন থেকে যেভাবে বিশ্বমঞ্চে পরিচিতি পেয়েছে, তা ছোট ক্লাবের বাণিজ্যিক ও বিনোদনমূলক সম্ভাবনার এক অনন্য দৃষ্টান্ত। ফুটবল তারকা থেকে শুরু করে তারকাদের এই অভিনব ক্লাব কেনার ঝোঁক প্রমাণ করে যে, সবুজ মাঠের বাইরে ক্লাব ফুটবলের ব্যবসা এখন এক নতুন উচ্চতায় পৌঁছে গেছে।

লিওলেন মেসিক্রিশ্চিয়ানো রোনালদোকিলিয়ান এমবাপ্পে
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের