ব্যালন ডি’অরে ফিরলেন মেসি, ঠাঁই হলো না রোনালদোর

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ‘ব্যালন ডি’অর ২০২৬’-এর ৩০ সদস্যের প্রাথমিক মনোনীতদের তালিকা প্রকাশ করেছে ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’। আগামী ২৬ অক্টোবর লন্ডনের জমকালো আয়োজনে বিজয়ী খেলোয়াড়ের নাম ঘোষণা করা হবে। তবে এবারের এই সংক্ষিপ্ত তালিকায় যেমন বড় তারকাদের উপস্থিতি আছে, তেমনই দেখা গেছে কিছু চমকপ্রদ ও অপ্রত্যাশিত অনুপস্থিতি।
ফরাসি ম্যাগাজিনটির প্রকাশিত এই তালিকায় জায়গা করে নিয়েছেন কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসির মতো বিশ্বফুটবলের বড় নামগুলো। ২০২৩ সালে সর্বশেষ ব্যালন ডি’অর জয়ী আর্জেন্টিনা মহাতারকা দুই বছর পর ফিরেছেন সংক্ষিপ্ত তালিকায়। প্রত্যাশিতভাবেই আছেন ইংলিশ সুপারস্টার হ্যারি কেইন। এ ছাড়া ২০২৬ বিশ্বকাপ এবং ক্লাব ফুটবলের দ্যুতি ছড়িয়ে তালিকায় স্থান করে নিয়েছেন বার্সেলোনার বিস্ময় বালক লামিনে ইয়ামাল। আরও আছেন পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ ও বিশ্বকাপজয়ী মিডফিল্ডার ফাবিয়ান রুইস এবং উসমান দেম্বেলে।
তালিকার সবচেয়ে বড় চমক হিসেবে বাদ পড়েছেন সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসরের পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদো এবং মিসরীয় তারকা মোহামেদ সালাহ। তবে সৌদি প্রো লিগ থেকে এবার ব্যালন ডি’অরের লড়াইয়ে জায়গা করে নিয়েছেন দুজন চমকপ্রদ নাম— আল-নাসরের সেনেগাল ফরোয়ার্ড সাদিও মানে এবং আল-কাদসিয়ার মেক্সিকান গোলস্কোরার জুলিয়ান কুইনোনেস। বার্সেলোনার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া ও স্প্যানিশ মিডফিল্ডার পেদ্রির মতো তারকারাও এই তালিকা থেকে বাদ পড়েছেন।
আগামী ২৬ অক্টোবর প্রথমবারের
মতো ব্রিটিশ রাজধানী লন্ডনে অনুষ্ঠিত হতে যাওয়া এই জমকালো অনুষ্ঠানে ব্যালন ডি’অরের পাশাপাশি বর্ষসেরা গোলরক্ষকের ‘ইয়াশিন ট্রফি’, সেরা তরুণ খেলোয়াড়ের ‘কোপা ট্রফি’, সেরা কোচ
এবং সেরা ক্লাবের মতো মর্যাদাপূর্ণ পুরস্কারগুলোও প্রদান করা হবে।
ব্যালন ডি’অর মনোনয়ন (পুরুষ)
জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ, ইংল্যান্ড), পাউ কুবারসি (বার্সেলোনা, স্পেন), উসমান দেম্বেলে (পিএসজি, ফ্রান্স), মার্ক কুকুরেয়া (চেলসি, রিয়াল মাদ্রিদ, স্পেন), লুইস দিয়াজ (বায়ার্ন, কলম্বিয়া), ব্রুনো ফার্নান্দেজ (ম্যানচেস্টার ইউনাইটেড, পর্তুগাল), গ্যাব্রিয়েল (আর্সেনাল, ব্রাজিল), আর্লিং হলান্ড (ম্যানচেস্টার সিটি, নরওয়ে), হ্যারি কেইন (বায়ার্ন, ইংল্যান্ড), আশরাফ হাকিমি (পিএসজি, মরক্কো), খিচা কাভারেস্কাইয়া (পিএসজি, জর্জিয়া), লামিনে ইয়ামাল (বার্সেলোনা, স্পেন), সাদিও মানে (আল নাসর, সেনেগাল), মার্কিনিওস (পিএসজি, ব্রাজিল), লাওতারো মার্তিনেস (ইন্টার মিলান, আর্জেন্টিনা), কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ, ফ্রান্স), নুনো মেন্দেস (পিএসজি, পর্তুগাল), লিওনেল মেসি (ইন্টার মায়ামি, আর্জেন্টিনা), জোয়াও নেভেস (পিএসজি, পর্তুগাল), মাইকেল ওলিসে (বায়ার্ন, ফ্রান্স), উইলিয়াম পাচো (পিএসজি, ইকুয়েডর), হুলিয়ান কিনিয়োনেস (আল কাদসিয়া, মেক্সিকো), ডেকলান রাইস (আর্সেনাল, ইংল্যান্ড), রদ্রি (ম্যানচেস্টার সিটি, বার্সেলোনা, স্পেন), ফাবিয়ান রুইজ (পিএসজি, স্পেন), উইলিয়াম সালিবা (আর্সেনাল, ফ্রান্স), ফেরান তোরেস (বার্সেলোনা, পিএসজি, স্পেন), দায়োত উপামেকানো (বায়ার্ন, ফ্রান্স), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ, ব্রাজিল) ও ভিতিনিয়া (পিএসজি, পর্তুগাল)।







