Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

রোনালদোর দল ছাড়ার কারণ ‘বিশ্বাসঘাতকতা’!

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১১:২৩
রোনালদোর দল ছাড়ার কারণ ‘বিশ্বাসঘাতকতা’!

উয়েফা নেশন্স লিগে ডেনমার্কের বিপক্ষে ম্যাচের আগে পর্তুগাল জাতীয় দলের ক্যাম্প ছেড়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর হঠাৎ চলে যাওয়ার ঘটনায় তোলপাড় বিশ্ব ফুটবল। কোচ হোর্হে জেসুসের সঙ্গে দ্বন্দ্বের গুঞ্জনের মাঝেই এই বিতর্কের নেপথ্য কারণ ফাঁস করেছেন সাংবাদিক এবং পর্তুগিজ তারকার অত্যন্ত ঘনিষ্ট বন্ধু এদু আগির্রে।

স্প্যানিশ টিভি শো ‘এল চিরিংগুইতো’-এর এক অনুষ্ঠানে রোনালদোর এই ঘনিষ্ট বন্ধু বলেন, ‘ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রেন্সার উপস্থিতিতে ক্রিশ্চিয়ানোর কাছে ক্ষমা চেয়ে হোর্হে জেসুস বলেছিলেন— ৩০ মিনিট ধরে তাকে ওয়ার্ম-আপ করিয়েও মাঠে নামার সুযোগ না দেওয়াটা একটা ভুল ছিল। তিনি শুধু ব্যক্তিগতভাবেই ক্ষমা চাননি, বরং ক্রিশ্চিয়ানোকে কথা দিয়েছিলেন যে তিনি জনসমক্ষেও তার ভুল স্বীকার করে ক্ষমা চাইবেন। ক্রিশ্চিয়ানোকে তিনি এই প্রতিশ্রুতিই দিয়েছিলেন।’

আরও পড়ুন

আরও একটি স্প্যানিশ ক্লাব কিনলেন মেসি

০২ অক্টোবর ২০২৬

তবে বৈঠকের পর কোচ তার দেওয়া সেই কথা বেমালুম ভুলে যান। বরং সংবাদ সম্মেলনে সম্পূর্ণ ভিন্ন রূপে হাজির হন। সেখানে তিনি স্পষ্ট করে দেন যে জাতীয় দলের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার একক ক্ষমতা তারই। কোচের সেই অবস্থানের কথা তুলে ধরে আগির্রে বলেন, ‘কোচ তখন বলেন— “আমি যা খুশি প্রতিশ্রুতি দিতে পারি না। আমি তো খেলোয়াড়কে বলেই দিয়েছিলাম সে খেলবে না। যদি আমার ৩০ মিনিট দরকার হয়, সে খেলবে; না হলে খেলবে না। কোনো খেলোয়াড় আমার মন বদলাতে পারবে না। না সে, আর ফুটবলের কেউই না”।’

কোচের এই আচরণকেই ‘বিশ্বাসঘাতকতা’ হিসেবে দেখছেন সিআরসেভেন। আগির্রে আরও যোগ করেন, ‘আপনার কোচ আপনাকে একান্তে বললেন— “বিষয়টি আসলে এমন ছিল। আমি বিষয়টি ভালোয় সামলাতে পারিনি। আমরা একসঙ্গে আছি। আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ, আমার প্রেস কনফারেন্স আছে, আমি বিষয়টি পরিষ্কার করব, ক্ষমা চেয়ে নেব, চিন্তা করো না। সব ঠিক হয়ে যাবে, সমাধান হয়ে যাবে।” এরপর আপনি প্রেস কনফারেন্সে গিয়ে বুক ফুলিয়ে বলে এলেন যে আপনিই হর্তাকর্তা এবং রোনালদো আর দশটা সাধারণ খেলোয়াড়ের মতোই একজন! এতেই ঘটনার মোড় ঘুরে যায়।’

আরও পড়ুন

ক্যান্সারকে হারিয়ে অস্ট্রেলিয়ার টেস্ট দলে ম্যাডিসন

০২ অক্টোবর ২০২৬

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় নিজের অবস্থান পরিষ্কার করে রোনালদো জানিয়েছিলেন, সময় হলেই তিনি সব সত্যি প্রকাশ করবেন। পর্তুগিজ তারকা লিখেছিলেন, ‘যথাসময়ে আমি সব পর্তুগালের জনগণকে সত্য জানাব, ঠিক কী কারণে আমাকে জাতীয় দলের ক্যাম্প ছাড়তে হয়েছে— যে দলের জন্য আমি সবসময় নিজের সর্বস্ব নিবেদন করেছি।’

এদিকে উদ্ভূত এই পরিস্থিতিতে শান্ত মেজাজেই আছেন পর্তুগাল কোচ হোর্হে জেসুস। আকস্মিক এই প্রস্থান নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, ‘বিষয়টি মীমাংসা হয়ে গেছে। আমি সম্পূর্ণ শান্ত আছি, এই পরিস্থিতি নিয়ে আমার বিবেক পুরোপুরি পরিষ্কার। আমি বহু বছর ধরে ফুটবলের সঙ্গে যুক্ত আছি এবং আমি জানি পরিস্থিতি এমন মোড় নেওয়ার মতো আমি কোনো ভুল কাজ করিনি। নরওয়ের বিপক্ষে ম্যাচের পরেই আমরা এটি নিয়ে কথা বলব। আমি লুকোচুরি খেলব না বা পালিয়েও যাব না।’

ক্রিশ্চিয়ানো রোনালদোপর্তুগালঅবসর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    সংসদে মিষ্টির আসন শূন্য ঘোষণা

    সংসদে মিষ্টির আসন শূন্য ঘোষণা

    চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে বিদেশি অপারেটর

    চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে বিদেশি অপারেটর

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও