Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
প্রাণের ডাকে ছোটেন রবি
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

অমানবিক আচরণ

সৌদি দর্শকদের স্টেডিয়ামে নিষিদ্ধের দাবি রোনালদোর

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১
সৌদি দর্শকদের স্টেডিয়ামে নিষিদ্ধের দাবি রোনালদোর

ফুটবল স্টেডিয়ামে খেলোয়াড়দের প্রতি অসম্মানজনক আচরণের বিরুদ্ধে মুখ খুলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সম্প্রতি সৌদি প্রো লিগের এক ম্যাচে আল-হিলালের পর্তুগিজ মিডফিল্ডার রুবেন নেভেসকে লক্ষ্য করে দিয়োগো জোতার মৃত্যুর প্রসঙ্গ টেনে কটূক্তি করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। এই ঘটনার সঙ্গে জড়িত দর্শকদের আজীবন স্টেডিয়ামে নিষিদ্ধ করার দাবি তুলেছেন এই পর্তুগিজ তারকা।

আল-হিলাল ও আল-তাআউনের মধ্যকার ম্যাচে ৬-০ গোলের বড় জয় পায় আল-হিলাল। তবে মাঠের এই দুর্দান্ত জয় ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে যায় গ্যালারির কিছু দর্শকের অমানবিক আচরণ। দিয়োগো জোতার সঙ্গে রুবেন নেভেসের ঘনিষ্ঠ বন্ধুত্বের বিষয়টি সবার জানা। এটাকেই কাজে লাগিয়ে কিছু সৌদি দর্শক জোতার মৃত্যুর বিষয়টি টেনে নেভেসকে মানসিকভাবে বিচলিত করার চেষ্টা করে। ম্যাচ শেষে নেভেস ক্ষোভ প্রকাশ করে বলেন, যারা এমন কাজ করেছে, তিনি আশা করেন তারা যেন পরবর্তীতে আর প্রার্থনায় অংশ না নেয়।

আরও পড়ুন

গোল অবদানে সবার ওপরে রাফিনিয়া

১৫ সেপ্টেম্বর ২০২৬

ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো সৌদি প্রো লিগ কর্তৃপক্ষকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, স্টেডিয়ামে সীমার বাইরে গিয়ে এমন আচরণকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া উচিত নয় এবং তাদের আর কখনো স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দেওয়া উচিত হবে না।

ওলভস ও পর্তুগাল জাতীয় দলে একসঙ্গে খেলার সুবাদে জোতার সঙ্গে রুবেন নেভেসের সম্পর্ক ছিল অত্যন্ত গভীর। জোতার স্মরণে বর্তমানে পর্তুগালের ২১ নম্বর জার্সি পরে খেলেন নেভেস এবং জোতার সঙ্গে আলিঙ্গন করার একটি ট্যাটুও রয়েছে তার পায়ে। এমনকি তিনি এখনো নিয়মিত জোতাকে উদ্দেশ করে গ্রুপ চ্যাটে মেসেজ পাঠান। এদিকে, এই ঘটনার পর নড়েচড়ে বসেছে সৌদি আরব ফুটবল ফেডারেশন। সংশ্লিষ্ট কমিটিগুলো বিষয়টি খতিয়ে দেখছে এবং ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।

ক্রিশ্চিয়ানো রোনালদোআল নাসরসৌদি প্রো লিগদিয়েগো জোতারুবেন নেভেস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিজেল ৬ ডলার ছাড়িয়ে বিপাকে মার্কিন পরিবার

    ডিজেল ৬ ডলার ছাড়িয়ে বিপাকে মার্কিন পরিবার

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের

    ইরানে এক সপ্তাহে ২ সুন্নি নেতাকে হত্যা

    ইরানে এক সপ্তাহে ২ সুন্নি নেতাকে হত্যা

    বিজয়ীদের হাতে বিশ্বকাপ মেগা কুইজের পুরস্কার

    বিজয়ীদের হাতে বিশ্বকাপ মেগা কুইজের পুরস্কার

    প্রাণের ডাকে ছোটেন রবি

    প্রাণের ডাকে ছোটেন রবি

    রাষ্ট্রপতিকে বরণে সেজেছে সিলেট, কড়া নিরাপত্তা

    রাষ্ট্রপতিকে বরণে সেজেছে সিলেট, কড়া নিরাপত্তা