Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শাহনাজের হাত ধরে স্বাবলম্বী ৭০০ নারী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

‘আদর্শ’ রোনালদোকে খোঁচা মারলেন এমবাপ্পে?

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৫:০৯
‘আদর্শ’ রোনালদোকে খোঁচা মারলেন এমবাপ্পে?

৪১ বছর বয়সেও আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিচ্ছেন না রোনালদো। বরং পর্তুগাল জাতীয় দলের জার্সিতে দ্রুতই তিনি মাঠে নামছেন। সিআর সেভেনের এই অবিশ্বাস্য দীর্ঘমেয়াদী ক্যারিয়ারের সঙ্গে নিজের তুলনা টানতে নারাজ রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। তার সাফ কথা, ফ্রান্সের মতো প্রতিযোগিতাপূর্ণ জাতীয় দলে এত দীর্ঘ সময় খেলা তার পক্ষে সম্ভব নয়।

এমবাপ্পের ছেলেবেলার আদর্শ হিসেবে পরিচিত রোনালদো। ফরাসি তারকা বহুবার বলেছেন এই কথা। তবে উয়েফা নেশনস লিগ ‘এ’-এর ম্যাচে তুরস্কের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্সের ট্রেনিং ক্যাম্প থেকে জার্মান সংবাদমাধ্যম ‘বিল্ড’-কে দেওয়া এক সাক্ষাৎকারে এমবাপ্পের মন্তব্য আলোচনার সৃষ্টি করেছে। অনেকেই মনে করছেন, শৈশবর আদর্শ রোনালদোকে কি খোঁচা মারলেন বিশ্বকাপজয়ী ফরাসি তারকা?

আরও পড়ুন

আন্তর্জাতিক ফুটবল ছাড়ার গুঞ্জন উড়িয়ে দিলেন রোনালদো

২৪ সেপ্টেম্বর ২০২৬

রোনালদোর বয়সে নিজে জাতীয় দলে খেলার সম্ভাবনা নিয়ে হাসতে হাসতে এমবাপ্পে বলেন, ‘তার মতো ৪১ বছর বয়সেও জাতীয় দলে খেলা? আমাদের সৎ হতে হবে। আমি যে জাতীয় দলে খেলি, সেটা বিবেচনা করলে ফ্রান্স আমাকে কখনই ৪১ বছর বয়স পর্যন্ত খেলার অনুমতি দেবে না। যাই হোক, ক্রিশ্চিয়ানো দেখিয়ে দিয়েছেন আপনি যদি শারীরিকভাবে এবং মানসিকভাবে ফিট থাকেন, তবে দীর্ঘ সময় ধরে উচ্চ পর্যায়ে খেলা সম্ভব। তবে আমার ক্ষেত্রে, আমি মনে করি না যে তা ঘটবে।’

উল্লেখ্য, কোচ হোর্হে জেসুসের অধীনে পর্তুগাল স্কোয়াডে নিয়মিত ডাক পেয়ে যাচ্ছেন রোনালদো। ফিটনেস নিয়ে নানা জল্পনা-কল্পনা থাকলেও তাকে ঘিরেই পর্তুগাল দল গঠিত হচ্ছে। এ নিয়ে গত বিশ্বকাপ থেকেই ব্যাপক সমালোচনা হচ্ছিল। সবাই ধরেই নিয়েছিলেন, রোনালদো এবার আন্তর্জাতিক ফুটবল ছাড়বেন। কিন্তু সম্প্রতি সিআর সেভেন নিজেই ঘোষণা দিয়েছেন যে, এখনই জাতীয় দলকে বিদায় বলার ইচ্ছে তার নেই। যতদিন দল তাকে প্রয়োজন মনে করবে, তিনি খেলা চালিয়ে যাবেন।

ক্রিশ্চিয়ানো রোনালদোকিলিয়ান এমবাপ্পেপর্তুগালফ্রান্স
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: