Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

আল নাসরকে জিতিয়ে হাজার গোলের আরও কাছে রোনালদো

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০
শেয়ার করুন:
আল নাসরকে জিতিয়ে হাজার গোলের আরও কাছে রোনালদো

সৌদি প্রো লিগের আগের ম্যাচে মৌসুমের প্রথম হারের হতাশা কাটিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে আল নাসর। ঘরের মাঠ আল আউয়াল পার্কে আবহাকে ২-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলে আল হিলাল ও আল কাদসিয়াহর সঙ্গে যৌথভাবে শীর্ষে অবস্থান করছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। ছয় রাউন্ড শেষে তিন দলেরই পয়েন্ট এখন সমান ১৫।

বুধবার ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে স্বাগতিক আল নাসর। যদিও এদিন দলের অন্যতম ভরসা জোয়াও ফেলিক্স ও কিংসলে কোমান যথাক্রমে সাসপেনশন ও ইনজুরির কারণে দলের বাইরে ছিলেন, তবুও রোনালদোর ক্যারিশমায় ঠিকই জয় তুলে নেয় অ্যাঞ্জে পোস্টেকোগলুর দল। খেলার ২২ মিনিটে কাঙ্ক্ষিত সেই গোলের দেখা পান পর্তুগিজ যুবরাজ।

আরও পড়ুন

বিশাল জয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু বার্সেলোনার

১০ সেপ্টেম্বর ২০২৬

আন্দ্রেই গ্যালারির একটি কর্নার কিক থেকে ডি-বক্সে লাফিয়ে উঠে দারুণ এক হেডার নেন রোনালদো। বল পোস্টে লেগে জালে জড়িয়ে গেলে এগিয়ে যায় আল নাসর। এই গোলের সুবাদে রোনালদোর ক্যারিয়ারের মোট গোলসংখ্যা দাঁড়াল ৯৭৯টি, যা তাকে ১০০০ গোলের ঐতিহাসিক মাইফলকের আরও কাছাকাছি নিয়ে গেল। আর মাত্র ২১ গোল করলেই ইতিহাস গড়বেন পর্তুগিজ সুপারস্টার।

প্রথমার্ধে ১-০ লিড নিয়ে যাওয়ার পর ৫৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে আল নাসর। ডান পায়ের জোরালো শটে বল সরাসরি প্রতিপক্ষের জালে জড়িয়ে ব্যবধান ২-০ করেন আব্দুল্লাহ আল-হামদান। দুই গোলে পিছিয়ে পড়েও লড়াইয়ে টিকে থাকার চেষ্টা চালায় আবহা। ম্যাচের ৭৫ মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে ব্যবধান কমান ফরাসি মিডফিল্ডার নাবিল ফেকির। বাম দিক থেকে করা তার ফ্রি-কিকটি সরাসরি গোলরক্ষক বেন্তোকে বোকা বানিয়ে জালে ঢুকে পড়ে।

আরও পড়ুন

চুক্তির হতাশার মাঝেই লিভারপুলকে জেতালেন ম্যাক আলিস্টার

১০ সেপ্টেম্বর ২০২৬

শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর। এই জয়ের সুবাদে সৌদি প্রো লিগের গোল্ডেন বুট লড়াইয়েও নিজের অবস্থান আরও পোক্ত করলেন রোনালদো। লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় সবার ওপরে আট গোল নিয়ে এককভাবে শীর্ষে রয়েছেন আল আহলির ইভান টোনি।

ক্রিশ্চিয়ানো রোনালদোআল নাসরসৌদি প্রো লিগ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    আল-আজহারে বাংলাদেশিসহ বিদেশি শিক্ষার্থীদের জন্য নানা সহায়তা

    আল-আজহারে বাংলাদেশিসহ বিদেশি শিক্ষার্থীদের জন্য নানা সহায়তা