Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

কাপাসিয়া

কাপাসিয়ায় ৩০০ বছরের প্রাচীন বটগাছে আগুন
কাপাসিয়ায় ৩০০ বছরের প্রাচীন বটগাছে আগুন
গাজীপুরের কাপাসিয়ার কড়িহাতা ইউনিয়নের বেহাইদুয়ার গ্রামে প্রায় ৩০০ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী একটি বটগাছে আগুন লেগেছে।আজ রবিবার সকালে গাছটিতে আগুন দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।কাপাসিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মাহফুজুর রহমান এ তথ্য জানিয়েছেন।স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে গ্রামের প্রাচীন বটগাছটিতে আগুন জ্বলতে দেখা যায়। একপর্যায়ে আগুন গাছের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। এতে আশপাশের লোকজনের...
সারা দেশ•৮ দিন আগে
বাসস্ট্যান্ডে মহাসড়ক দখল করে নির্মাণসামগ্রী, দুর্ঘটনার শঙ্কা
কাপাসিয়া ● বাসস্ট্যান্ডে মহাসড়ক দখল করে নির্মাণসামগ্রী, দুর্ঘটনার শঙ্কা
গাজীপুরের কাপাসিয়া বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের পাশে পাথর, বালু ও ইট রেখে বহুতল মার্কেটের নির্মাণকাজ চলছে। পাশাপাশি রাখা হয়েছে ইট ভাঙার মেশিন। এতে ব্যস্ততম এই মহাসড়কে যান চলাচল ও পথচারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।সরেজমিন দেখা যায়, চাঁদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তৈয়ব আলী ভূঁইয়ার পরিবারের উদ্যোগে কাপাসিয়া বাসস্ট্যান্ড এলাকায় বহুতল মার্কেট নির্মাণ করা হচ্ছে। নির্মাণকাজের জন্য মহাসড়কের পাশে স্তূপ করে রাখা হয়েছে পাথর ও বালু। সেই সঙ্গে স্থাপন করা হয়েছে ইট ভাঙার মেশিন।...
সারা দেশ•৯ দিন আগে
৫৫ বছরেও হয়নি সেতু, রশি টেনে নৌকায় পারাপার
৫৫ বছরেও হয়নি সেতু, রশি টেনে নৌকায় পারাপার
এক হাতে রশি ধরে টান, অন্য হাতে নৌকার নিয়ন্ত্রণ। এভাবেই নদ পারাপার করতে হচ্ছে মানুষকে। স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও নির্মিত হয়নি স্থায়ী সেতু। ফলে গাজীপুরের কাপাসিয়া ও নরসিংদীর মনোহরদী উপজেলার সংযোগস্থলে প্রতিদিন দুর্ভোগ পোহাচ্ছেন দুই পাড়ের বাসিন্দারা। শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও কর্মজীবী মানুষের যাতায়াতে ভোগান্তি এখন নিত্যদিনের সঙ্গী। দীর্ঘদিন ধরে সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন স্থানীয়রা। তবে এখনো এ বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই।গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের পাঁচুয়া হাজী বাজারের...
সারা দেশ•১৭ দিন আগে
‘সুখবর’ প্রচারণায় বিরক্ত কাপাসিয়াবাসী
‘সুখবর’ প্রচারণায় বিরক্ত কাপাসিয়াবাসী
গাজীপুরের কাপাসিয়ায় সকাল থেকে রাত পর্যন্ত উচ্চ শব্দে মাইকিং ও প্রচারণায় অতিষ্ঠ হয়ে উঠেছেন শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা। অটোরিকশায় মাইক বেঁধে বিভিন্ন পণ্য, চিকিৎসাসেবা, শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি ও নানা অনুষ্ঠানের প্রচারণা চালানো হচ্ছে। এতে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা, শ্রেণিকক্ষে পাঠদান, ব্যবসা-বাণিজ্য ও মানুষের স্বাভাবিক জীবনযাপন।স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার বিভিন্ন সড়ক, বাজার ও জনবসতিতে চলে মাইকিং। একটি প্রচারণা শেষ হওয়ার আগেই শুরু হয় আরেকটি। কোথাও ক...
সারা দেশ•১৭ দিন আগে
কাপাসিয়ায় বেশুমার বেওয়ারিশ কুকুর, ঝুঁকিতে পথচারীরা
কাপাসিয়ায় বেশুমার বেওয়ারিশ কুকুর, ঝুঁকিতে পথচারীরা
গাজীপুরের কাপাসিয়া উপজেলার বিভিন্ন সড়ক, বাজার ও জনবহুল এলাকায় বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণে উদ্বেগ বাড়ছে। দলবদ্ধভাবে ঘুরে বেড়ানো এবং পথচারীদের তাড়া করার ঘটনায় বিশেষ করে শিশু, নারী ও বয়স্ক ব্যক্তিদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের আশঙ্কা, কুকুরের তাড়া খেয়ে ভারসাম্য হারিয়ে সড়কে দুর্ঘটনার শিকার হতে পারেন পথচারী ও যানবাহনের চালকরা। উপজেলার বিভিন্ন সড়ক, বাজার ও শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে কুকুরদের দলবদ্ধভাবে ঘুরতে দেখা যায় বলে স্থানীয়দের ভাষ্য। তাদের অভিযোগ, রিক...
সারা দেশ•২১ দিন আগে
রাস্তা দখল করে নির্মাণসামগ্রী, যানজটে ভোগান্তি
কাপাসিয়া ● রাস্তা দখল করে নির্মাণসামগ্রী, যানজটে ভোগান্তি
গাজীপুরের কাপাসিয়ার ব্যস্ততম উপজেলা সড়কের পাবুর রাস্তা মোড়ে সড়ক দখল করে নির্মাণসামগ্রী রেখে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। এতে প্রতিদিনের যানজট আরও তীব্র হচ্ছে। ভোগান্তিতে পড়ছেন বাজারে আসা ক্রেতা-বিক্রেতা, পথচারী ও যানবাহন চালকেরা।স্থানীয় সূত্রে জানা গেছে, কাপাসিয়া বাজারের প্রধান সড়কের পাবুর রাস্তা মোড়ের উত্তর পাশে পুরোনো মার্কেট ভেঙে বহুতল ভবন নির্মাণের কাজ চলছে। ভবন নির্মাণের জন্য সড়কের ওপর ইট, ভরাট বালু, সিলেকশন বালু ও পাথরসহ বিভিন্ন নির্মাণসামগ্রী মজুত করে রাখা হয়েছে। এতে সড়কের একটি অংশ ব...
সারা দেশ•২২ দিন আগে
কাপাসিয়ায় ১,২৫০ লিটার পেট্রোল-অকটেন জব্দ, আটক ২
কাপাসিয়ায় ১,২৫০ লিটার পেট্রোল-অকটেন জব্দ, আটক ২
গাজীপুরের কাপাসিয়া উপজেলার আমরাইদ বাজার এলাকায় নম্বরপ্লেটবিহীন একটি পিকআপ থেকে ১ হাজার ২৫০ লিটার পেট্রোল ও অকটেন জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় পিকআপে থাকা দুজনকে আটক করা হয়েছে।আজ রবিবার সন্ধ্যায় আমরাইদ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বৈশাখী ফিলিং স্টেশন থেকে পেট্রোল ও অকটেন নিয়ে পিকআপটি কাপাসিয়ার বিভিন্ন এলাকায় খোলাবাজারে বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিল। পথে আমরাইদ বাজার এলাকায় পিকআপটি আটক করা হয়। পরে খবর পেয়ে কাপাসিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি)...
সারা দেশ•২৯ দিন আগে
বজ্রপাতে কাপাসিয়ায় স্কুলের ১৪ শিক্ষার্থী আহত
বজ্রপাতে কাপাসিয়ায় স্কুলের ১৪ শিক্ষার্থী আহত
গাজীপুরের কাপাসিয়ায় বজ্রপাতে সিংগুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী আহত হয়েছে। তাদের মধ্যে আটজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও ছয়জনকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ঘাগটিয়া ইউনিয়নের সিংগুয়া এলাকায় এ ঘটনা ঘটে।বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, দুপুরে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও তখন বৃষ্টি হচ্ছিল না। এর মধ্যে হঠাৎ বজ্রপাত শুরু হয়। বিদ্যালয়ের পাশে বিকট শব্দে বজ্রপাত হলে কয়েকজন শিক্ষার্থী আহত ও অসুস্থ হয়ে পড়ে। পরে স্থানীয় বাসিন...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
ভবন অবকাঠামো থাকলেও পূর্ণাঙ্গ সেবা মিলছে না কাপাসিয়ার ৩ মা ও শিশু কল্যাণ কেন্দ্রে
ভবন অবকাঠামো থাকলেও পূর্ণাঙ্গ সেবা মিলছে না কাপাসিয়ার ৩ মা ও শিশু কল্যাণ কেন্দ্রে
ভবন আছে, ১০টি শয্যা আছে, আছে অস্ত্রোপচার কক্ষসহ প্রয়োজনীয় অবকাঠামো। কিন্তু নেই পর্যাপ্ত চিকিৎসক ও জনবল। ফলে বছরের পর বছর ধরে সীমিত সক্ষমতায় চলছে গাজীপুরের কাপাসিয়া উপজেলার তিনটি ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র। কোথাও চিকিৎসকের পদ শূন্য, কোথাও রয়েছে ওষুধ ও প্রয়োজনীয় আসবাবপত্রের সংকট। জনবল না থাকায় অস্ত্রোপচার কক্ষসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোরও পূর্ণাঙ্গ ব্যবহার হচ্ছে না। এতে প্রত্যন্ত এলাকার গর্ভবতী নারী ও শিশুরা কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়ে উপজেলা বা জেলা পর্যায়ের হাসপাতালে যেতে বা...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
কাপাসিয়া-কিশোরগঞ্জ মহাসড়কের ৪৫ বাঁক যেন মৃত্যুফাঁদ
কাপাসিয়া-কিশোরগঞ্জ মহাসড়কের ৪৫ বাঁক যেন মৃত্যুফাঁদ
গাজীপুরের কাপাসিয়ায় একের পর এক ঝুঁকিপূর্ণ বাঁক দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে তুলেছে। বাঁকের মুখে গতি কমানোর পরিবর্তে বেপরোয়া ওভারটেকিং, বিপরীত দিক থেকে আসা যানবাহনকে পর্যাপ্ত জায়গা না দেওয়া এবং সরু দুই লেনের সড়কে অতিরিক্ত যানবাহনের চাপ সব মিলিয়ে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে সড়কটি। বিশেষ করে কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী সিএনজি অটোরিকশার চালকদের দ্রুতগতিতে চালানো ও ঝুঁকিপূর্ণ ওভারটেকিংয়ের অভিযোগ করছেন স্থানীয়রা।টোক থানার ঘাট থেকে রাজেন্দ্রপুর চৌরাস্তা পর্যন্ত প্রায় ৪৫ কিলোমিটার সড়কে স্থানীয়ভাবে গণনা করে ছোট-বড় মিলিয়ে...
সারা দেশ•প্রায় ২ মাস আগে
কাপাসিয়ায় ভূমি অফিসের তালা, সেবা নিতে দুর্ভোগ দুই ইউনিয়নে
কাপাসিয়ায় ভূমি অফিসের তালা, সেবা নিতে দুর্ভোগ দুই ইউনিয়নে
দরজায় ঝুলছে তালা। চারপাশে আগাছা-ঝোপঝাড়। টিনশেড ভবনের দরজা-জানালায় ধরেছে মরিচা। পাশে পড়ে আছে পানির মোটর ও ট্যাংক। পানির কলগুলোও খুলে নেওয়া হয়েছে। এমন অবস্থায় পড়ে আছে গাজীপুরের কাপাসিয়ার রায়েদ বাজারের ভূমি অফিসের পুরোনো কার্যালয়টি।দীর্ঘদিন ধরে রায়েদ ও সিংহশ্রী ইউনিয়নের মানুষের ভূমি-সংক্রান্ত বিভিন্ন সেবার সহজ ঠিকানা ছিল এই কার্যালয়। নামজারি, খাজনা ও জমিজমার কাগজপত্রসহ নানা কাজে স্থানীয়রা এখানে আসতেন। কিন্তু ২০২৪ সালে নিরাপত্তাজনিত কারণে অফিসটি সরিয়ে নেওয়ার পর বদলে গেছে সেবার চিত্র। এখন দুই ইউনিয়নে...
সারা দেশ•২ মাস আগে
৫৫ বছর ধরে কাঁচি-চিরুনিতে জীবন কাটছে প্রতুলের
৫৫ বছর ধরে কাঁচি-চিরুনিতে জীবন কাটছে প্রতুলের
সকাল হলেই কাপাসিয়া বাজারের পরিচিত এক কোণে বসে পড়েন প্রতুল শীল। সামনে কাঁচি, চিরুনি আর শেভিংয়ের সরঞ্জাম। বয়সের ভারে শরীর নুয়ে এসেছে, আগের মতো শক্তি নেই হাতে। তবুও থেমে নেই তার কাঁচির শব্দ। কারণ এই কাঁচি-চিরুনিই যে তার জীবনের ৫৫ বছরের সঙ্গী।প্রতুল শীলের বয়স এখন ৭০ বছর। মাত্র ১৩ বছর বয়সে হাতে তুলে নিয়েছিলেন কাঁচি। সেই শুরু, এরপর পেরিয়ে গেছে পাঁচ দশকেরও বেশি সময়। জীবনের শৈশব, কৈশোর, যৌবন ও বার্ধক্যের বড় একটি অংশ কেটেছে মানুষের চুল-দাড়ি কাটতে কাটতে।শুরুটা ছিল মানুষের বাড়ি বাড়ি ঘুরে। কাঁচি-চিরুনি সঙ্গ...
সারা দেশ•২ মাস আগে
কাপাসিয়া থেকে নিখোঁজ সেই স্কুলছাত্র ৩ দিন পর মিলল ঢাকায়
কাপাসিয়া থেকে নিখোঁজ সেই স্কুলছাত্র ৩ দিন পর মিলল ঢাকায়
গাজীপুরের কাপাসিয়ায় স্কুল থেকে নিখোঁজ তাফসিরুল ইসলাম অনন্তকে পাওয়া গেছে রাজধানীতে। বিমানবন্দর পুলিশ হেফাজতে ছিল সে। আজ শুক্রবার দুপুরে তাকে হস্তান্তর করা হয় গাজীপুর পুলিশের হাতে।বীর উজলী মডেল একাডেমি থেকে গত মঙ্গলবার নিখোঁজ হয় অনন্ত। সেদিনই কাছের একটি বাড়ির ছাদ থেকে পাওয়া যায় তার রক্তমাখা জামা-জুতা ও আইডি কার্ড। এরপর দুইদিন তার খোঁজ পেতে মানববন্ধন করে এলাকাবাসী।জেলার অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান জানালেন, আজ খবর আসে যে ছেলেটিকে ঢাকার বিমানবন্দর পুলিশ হেফাজতে নিয়েছে। ‘অনন্তকে বিমানবন্দর...
সারা দেশ•৩ মাস আগে
স্কুল থেকে বের হয়ে নিখোঁজ ছাত্র, মিলল রক্তমাখা জামা-জুতা
স্কুল থেকে বের হয়ে নিখোঁজ ছাত্র, মিলল রক্তমাখা জামা-জুতা
গাজীপুরের কাপাসিয়ার স্কুল থেকে নিখোঁজ কিশোর তাফসিরুল ইসলাম অনন্তর রক্তমাখা জামা-জুতা ও আইডি কার্ড পাওয়া গেছে আরেক বাড়ির ছাদে। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ, খোঁজা হচ্ছে অনন্তকে। উপজেলার টোক নয়ন বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানিয়েছেন এ তথ্য। ঘটনাটি আজ মঙ্গলবার বিকালের। বীর উজলী মডেল একাডেমির অষ্টম শ্রেণিতে পড়ে অনন্ত। ডুমদিয়া গ্রামের সোহাগ রানার ছেলে সে। তার রক্তমাখা জামা-জুতা ও আইডি কার্ড পাওয়া যায় স্কুলের কাছে বীর উজলী বাজারের একটি তিনতলা ভবনের ছাদে। বিদ্য...
সারা দেশ•৩ মাস আগে
বিদ্যুৎস্পৃষ্টে শিশুসহ দুই জনের মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্টে শিশুসহ দুই জনের মৃত্যু
গাজীপুরের কাপাসিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই বছরসহ দুই জনের মৃত্যু হয়েছে। ঘটনা দুইটি বৃহস্পতিবার দুপুর ও সন্ধ্যার এদিন সন্ধ্যায় উপজেলার বারিষাব ইউনিয়নের কীর্ত্তুনীরা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় দুই বছরের শিশুটি। এর আগে দুপুরে একই উপজেলার দেওনা আব্বাসী বাড়ি এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিটজনিত ঘটনায় মো. হাসেন আলী ওরফে মিলনের বাবা নামের ওই ব্যক্তি মারা যান। নিহত শিশু কীর্ত্তুনীয়া গ্রামের মৃত শাহাব উদ্দিনের ছেলে আইনুদ্দিনের ছোট মেয়ে।পরিবারের ভাষ্য, পাশাপাশি থাকা টিনের দুটি ঘরের বৈদ্যুতিক বোর্ডে...
পরিবেশ•৩ মাস আগে
সেই অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত কমিটি
সেই অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত কমিটি
গাজীপুরের কাপাসিয়ায় চরদুর্লভ খান আব্দুল হাই সরকার স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নুরুল ইসলামের বিরুদ্ধে শিক্ষক-কর্মচারীদের করা দুর্নীতি, আর্থিক অনিয়ম ও প্রশাসনিক অব্যবস্থাপনার অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ১০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। গত ৩০ জুলাই আগামীর সময়ে ‘অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ, ১১ শিক্ষক-কর্মচারীর’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। এর পরিপ্রেক্ষিতে গত সোমবার প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন কাপাসিয়া উপজেলা মাধ্য...
সারা দেশ•৩ মাস আগে
কাপাসিয়ায় ৩ মাদ্রাসায় সবাই ফেল, উপজেলায় পাসের হার ৫৩.৪৪%
কাপাসিয়ায় ৩ মাদ্রাসায় সবাই ফেল, উপজেলায় পাসের হার ৫৩.৪৪%
গাজীপুরের কাপাসিয়ায় এবারের দাখিল পরীক্ষার ফলাফলে তিনটি মাদ্রাসায় কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। প্রতিষ্ঠানটি তিনটি হলো মেরুয়া সিনিয়র আলিম মাদ্রাসা, ইকুরিয়া সিরাজিয়া বালিকা দাখিল মাদ্রাসা ও পাঁচুয়া দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসা। প্রতিষ্ঠানগুলোর ৩০ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও একজনও পাস করতে পারেনি। প্রতিষ্ঠানগুলোর পাঠদান ও শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী, মেরুয়া সিনিয়র আলিম মাদ্রাসা থেকে ১৮, ইকুরিয়া সিরাজিয়া...
সারা দেশ•৩ মাস আগে
বর্ষায় ধসে পড়ল মাটির ঘর, প্রতিবন্ধী মেয়েকে নিয়ে অসহায় বিধবা মা
বর্ষায় ধসে পড়ল মাটির ঘর, প্রতিবন্ধী মেয়েকে নিয়ে অসহায় বিধবা মা
গাজীপুরের কাপাসিয়ার কেন্দুয়াব গ্রামের এক বিধবা নারী এখন ভাঙা মাটির ঘরে প্রতিবন্ধী মেয়ে ও ছোট নাতনিকে নিয়ে বসবাস করছেন। কয়েক দিনের টানা বর্ষণে তাদের একমাত্র ঘরটির চারপাশের দেয়ালের বড় অংশ ধসে পড়েছে।স্থানীয়দের আশঙ্কা, ভারী বৃষ্টি অব্যাহত থাকলে যেকোনো সময় ঘরটির বাকি অংশও ভেঙে পড়তে পারে।স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, কয়েক বছর আগে পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি নাজিম উদ্দীনের মৃত্যু হয়। এরপর থেকেই সংসারটি চরম আর্থিক সংকটে পড়ে। নিয়মিত আয়ের কোনো উৎস না থাকায় ঘরটি সংস্কার বা নতুন ঘর নির্মাণের...
সারা দেশ•৪ মাস আগে
কাপাসিয়ায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
কাপাসিয়ায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
গাজীপুরের কাপাসিয়ার চরদুর্লভ খান আ. হাইস্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল ইসলামের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে।আর্থিক অনিয়ম, আয়-ব্যয়ের হিসাব গোপন, শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধে অনিয়ম এবং প্রতিষ্ঠানের সম্পদ ব্যবস্থাপনায় স্বেচ্ছাচারিতা- এমন অনেক অভিযোগ করেছেন প্রতিষ্ঠানের ১১ জন শিক্ষক-কর্মচারী।অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রতিষ্ঠানের সভাপতি বরাবর লিখিত আবেদনও করেছেন তারা।গত ২২ জুলাই জমা দেওয়া আবেদনে শিক্ষক-কর্ম...
সারা দেশ•৪ মাস আগে
কাপাসিয়া বাজার নদীর পাড় এখন ময়লার ভাগাড়
কাপাসিয়া বাজার নদীর পাড় এখন ময়লার ভাগাড়
গাজীপুরের কাপাসিয়ার পাশ দিয়ে বয়ে যাওয়া শীতলক্ষ্যা নদীর একটি অংশ ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। উপজেলা সদর বাজার, কসাইখানা ও আশপাশের বাসাবাড়ির প্রতিদিনের ময়লা-আবর্জনা দীর্ঘদিন ধরে নদীর তীরে ফেলা হচ্ছে। বৃষ্টির পানির সঙ্গে এসব বর্জ্য সরাসরি নদীতে মিশে দূষিত করছে পানি। এতে একদিকে নদীর নাব্যতা কমছে। অন্যদিকে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য তৈরি হচ্ছে নতুন ঝুঁকি।স্থানীয়দের অভিযোগ, বারবার অভিযোগ জানিয়েও এ সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।সরেজমিন দেখা যায়, বাজারসংলগ্ন শীতলক্ষ্যা নদীর তীরে কয়েক শ...
সারা দেশ•৪ মাস আগে