Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বর্ষায় ধসে পড়ল মাটির ঘর, প্রতিবন্ধী মেয়েকে নিয়ে অসহায় বিধবা মা

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ২০:৪৯
শেয়ার করুন:
বর্ষায় ধসে পড়ল মাটির ঘর, প্রতিবন্ধী মেয়েকে নিয়ে অসহায় বিধবা মা

ছবি: আগামীর সময়

গাজীপুরের কাপাসিয়ার কেন্দুয়াব গ্রামের এক বিধবা নারী এখন ভাঙা মাটির ঘরে প্রতিবন্ধী মেয়ে ও ছোট নাতনিকে নিয়ে বসবাস করছেন। কয়েক দিনের টানা বর্ষণে তাদের একমাত্র ঘরটির চারপাশের দেয়ালের বড় অংশ ধসে পড়েছে।

স্থানীয়দের আশঙ্কা, ভারী বৃষ্টি অব্যাহত থাকলে যেকোনো সময় ঘরটির বাকি অংশও ভেঙে পড়তে পারে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, কয়েক বছর আগে পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি নাজিম উদ্দীনের মৃত্যু হয়। এরপর থেকেই সংসারটি চরম আর্থিক সংকটে পড়ে। নিয়মিত আয়ের কোনো উৎস না থাকায় ঘরটি সংস্কার বা নতুন ঘর নির্মাণের সামর্থ্য পরিবারের হয়নি। সময়ের সঙ্গে জরাজীর্ণ হয়ে পড়া মাটির ঘরটি এবার টানা বর্ষণে বড় ধরনের ক্ষতির মুখে পড়ে।

সরেজমিন দেখা যায়, ঘরের একাধিক দেয়াল ধসে গেছে। কোথাও কোথাও ফাটল দেখা দিয়েছে। বৃষ্টি হলে ঘরের ভেতরে পানি ঢুকে পড়ে। এমন পরিস্থিতিতে প্রতিবন্ধী মেয়েকে নিয়ে ভাঙা ঘরেই বসবাস করছেন ওই নারী। নিরাপদ আশ্রয়ের অভাবে প্রতিটি বর্ষার রাত তাদের কাছে উদ্বেগের।

আরও পড়ুন

২৯ কেজির টুনা মাছ বিক্রি ৪০ হাজারে

৩১ জুলাই ২০২৬

প্রতিবেশীরা বলেন, পরিবারটির নিজের কোনো জমিজমা বা স্থায়ী আয়ের ব্যবস্থা নেই। মানুষের সহায়তায় কোনোমতে খাবারের ব্যবস্থা হয়। কিন্তু ঘর মেরামত করার মতো সামর্থ্য তাদের নেই। দ্রুত সহায়তা না পেলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

টোক ইউনিয়ন পরিষদের সদস্য কবিতা আক্তার বলেন, পরিবারটির অবস্থা অত্যন্ত মানবেতর। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে। সরকারি সহায়তার পাশাপাশি সমাজের সামর্থ্যবান ব্যক্তিরাও এগিয়ে এলে পরিবারটি উপকৃত হবে।

স্থানীয়দের দাবি, আশ্রয়হীন এই পরিবারটির জন্য জরুরি ভিত্তিতে একটি নিরাপদ ঘরের ব্যবস্থা করা প্রয়োজন। তাদের মতে, সরকারি সহায়তা, স্থানীয় জনপ্রতিনিধি, প্রবাসী ও বিভিন্ন মানবিক সংগঠন এগিয়ে এলে পরিবারটি নতুন করে বেঁচে থাকার সুযোগ পাবে।

সহযোগিতার জন্য যোগাযোগ (বিকাশ): ০১৯৩৯-৭৩৭৮১৭

কাপাসিয়াপ্রতিবন্ধীঅসহায় বিধবা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য