Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কাপাসিয়ায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১৯:২৪
কাপাসিয়ায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

ছবি: আগামীর সময়

গাজীপুরের কাপাসিয়ার চরদুর্লভ খান আ. হাইস্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল ইসলামের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে।

আর্থিক অনিয়ম, আয়-ব্যয়ের হিসাব গোপন, শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধে অনিয়ম এবং প্রতিষ্ঠানের সম্পদ ব্যবস্থাপনায় স্বেচ্ছাচারিতা- এমন অনেক অভিযোগ করেছেন প্রতিষ্ঠানের ১১ জন শিক্ষক-কর্মচারী।

অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রতিষ্ঠানের সভাপতি বরাবর লিখিত আবেদনও করেছেন তারা।

গত ২২ জুলাই জমা দেওয়া আবেদনে শিক্ষক-কর্মচারীরা অভিযোগ করেন, ২০২৪ সালের ১ সেপ্টেম্বর ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে নুরুল ইসলাম প্রতিষ্ঠানের আর্থিক ও প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে পারেননি। প্রায় এক বছর ধরে প্রতিষ্ঠানের আয়-ব্যয়ের কোনো পূর্ণাঙ্গ হিসাব শিক্ষক-কর্মচারীদের সামনে উপস্থাপন করা হয়নি। একাধিকবার হিসাব চাওয়া হলেও পরে দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হলেও তা আর প্রকাশ করা হয়নি।

আবেদনে আরও বলা হয়েছে, দীর্ঘদিন ধরে শিক্ষক-কর্মচারীদের নিয়মিত বেতন-ভাতা পরিশোধ করা হচ্ছে না। অনেকের প্রায় দুই বছরের বেতন-ভাতা বকেয়া রয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা টিউশন ফির বণ্টনযোগ্য অংশও শিক্ষক-কর্মচারীদের দেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়েছে।

শিক্ষক-কর্মচারীদের অভিযোগ, বিদ্যালয়ের বিভিন্ন খাত থেকে আদায় করা অর্থ প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে জমা না দিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিজের কাছেই সংরক্ষণ করেছেন। এ ছাড়া পরিচালনা পর্ষদের সভাপতির অনুমোদন ছাড়া বিদ্যালয়ের তিনটি বড় গাছ বিক্রি করা হয়েছে বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।

গাছ বিক্রির অর্থ কোথায় ব্যয় করা হয়েছে, সে সম্পর্কেও কোনো তথ্য শিক্ষক-কর্মচারীদের জানানো হয়নি বলে দাবি করা হয়েছে।

আরও পড়ুন

বান্দরবানে নিয়ন্ত্রণের বাইরে হাম, আক্রান্ত ১ হাজার ৪১৯

২৯ জুলাই ২০২৬

আবেদনকারীরা আরও বলেছেন, প্রায় দুই বছর ধরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন না হওয়ায় শিক্ষা কার্যক্রম ও প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণভাবে বিষয়গুলোর সমাধানের চেষ্টা করেও ফল না পাওয়ায় তারা উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। একই সঙ্গে অভিযোগের নিরপেক্ষ তদন্ত, প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে জ্যেষ্ঠ কোনো শিক্ষককে সাময়িক দায়িত্ব দেওয়ার দাবি জানিয়েছেন।

আবেদনে স্বাক্ষর করেছেন সিনিয়র শিক্ষক মো. গোলাম ফারুক, মো. কবির উদ্দিন, শাহিনা বেগম, মো. বোরহান উদ্দিন হোসেন, মো. আলা উদ্দিন, সুফিয়া বেগম, মীরা রানী, মো. সিরাজুল ইসলাম, সহকারী শিক্ষক মো. কবির হোসেন, অফিস সহকারী মো. জাহাঙ্গীর হোসেন এবং চতুর্থ শ্রেণির কর্মচারী মো. তাজ উদ্দিন।

প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক কফিল উদ্দিন বললেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দায়িত্ব নেওয়ার পর থেকে আয়-ব্যয়ের হিসাব দেননি। অর্ধবার্ষিক পরীক্ষা ও টিউশন ফি বাবদ প্রায় ৪ থেকে ৫ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে আমাদের সন্দেহ।

প্রতিষ্ঠানের অর্থ ব্যাংকে জমা না দিয়ে নিজে খরচ করা হয়েছে। চার মাসের বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। শিক্ষক-কর্মচারীদের প্রায় দুই বছরের বেতন-ভাতা বাকি। আমরা এ ঘটনার নিরপেক্ষ তদন্ত চাই, যোগ করেন তিনি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নুরুল ইসলাম বললেন, লিখিত অভিযোগের বিষয়ে তিনি অবগত আছেন। যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় ব্যাখ্যা দেবেন। তিনি প্রতিষ্ঠানের অর্থ ব্যাংকে জমা না দিয়ে নিজের কাছে রাখার বিষয়টি স্বীকার করেন। তবে অভিযোগের অন্যান্য বিষয়ে তিনি বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি।

কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুল হক জানালেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও অনাস্থা সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

ভারপ্রাপ্ত অধ্যক্ষকাপাসিয়াআর্থিক অনিয়ম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    মা হারালেন রানী মুখার্জি

    মা হারালেন রানী মুখার্জি

    সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    পুলিশে বড় রদবদল, ৩১ কর্মকর্তার বদলি-পদায়ন

    পুলিশে বড় রদবদল, ৩১ কর্মকর্তার বদলি-পদায়ন

    মুক্তির আগেই ‘রাকা’ নিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে আল্লু অর্জুন-অ্যাটলি

    মুক্তির আগেই ‘রাকা’ নিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে আল্লু অর্জুন-অ্যাটলি

    সোনিয়া গান্ধীর নাগরিকত্ব মামলা ফের শুরুর নির্দেশ দিল্লির আদালতের

    সোনিয়া গান্ধীর নাগরিকত্ব মামলা ফের শুরুর নির্দেশ দিল্লির আদালতের