বিশ্বকাপের পর প্রথম পরীক্ষাটা যাচ্ছেতাই হল ব্রাজিলের। টাউনসভিলের কুইন্সল্যান্ড কান্ট্রি ব্যাংক স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ বেলার গোলে কোনরকমে ১-১ সমতায় মাঠ ছাড়ে তারা।নতুন ১০ নম্বর রাফিনিয়া, ভিনিসিয়ুস,এনদ্রিক, এস্তেভাওদের নিয়েও ব্রাজিল ছিল ছন্নছাড়া। বিরতির আগে এস্তেভাও একবার বল জালে জড়ালেও ভিএআরে বাতিল হয় সেটা। ৬৮ মিনিটে ব্রাজিলকে স্তব্ধ করে দেন নেস্তোরি ইরানকুন্দা। দারুণ ফ্রি-কিকে গোলরক্ষক হুগো সুজাকে বোকা বানিয়ে অস্ট্রেলিয়াকে এগিয়ে দেন তিনি। বিবর্ণ ভিনি, এস্তেভাও, এনদ্রিকদের তুলে নেন আ...