মর্নিং স্টার
ক্রীড়া ডেস্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় সংগ্রহের পথে এগোচ্ছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে শেষ খবর পর্যন্ত ৭ উইকেটে ৩৭২ রান করেছে স্বাগতিকরা। প্রথম দুদিন বৃষ্টির কারণে খেলা হয়েছে মাত্র ৪৩ ওভার। এতে ১০০ পেরোনের আগেই ৫ উইকেট হারায় আফ্রিকানরা। অধিনায়ক টেম্বা বাভুমার অসাধারণ সেঞ্চুরিতে ঘুরে দাঁড়ায় তারা। শেষ খবর পর্যন্ত তিনি ১৫৮ রানে অপরাজিত আছেন। তার ইনিংসে রয়েছে ১৭টি চার ও ১টি ছয়। সপ্তম উইকেটে মার্কো ইয়ানসেনের সঙ্গে ১৩২ রানের জুটি গড়েন বাভুমা। ইয়ানসেন ৮৫ রানে আউট হন। অস্ট্রেলিয়ার হয়ে ৫ উইকেট নেন স্কট বোল্যান্ড।



