Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

বিশ্বে কার্বন রপ্তানিতে শীর্ষে রাশিয়া, সৌদি ও অস্ট্রেলিয়া

  • ১৭৫ বছরের কার্বন নিঃসরণের নতুন হিসাব
  • জ্বালানি রপ্তানির দূষণও দায়ের হিসাবে
  • অস্ট্রেলিয়ার জলবায়ু নেতৃত্ব নিয়ে প্রশ্ন
  • জলবায়ু ক্ষতিপূরণে নতুন বিতর্ক
ইরফান রহমান
agamir somoy
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ২২:৪৫
শেয়ার করুন:
বিশ্বে কার্বন রপ্তানিতে শীর্ষে রাশিয়া, সৌদি ও অস্ট্রেলিয়া

বৈশ্বিকভাবে পৃথিবীর বায়ুমণ্ডলে যুক্ত হওয়া মোট কার্বন ডাই-অক্সাইডের ত্রিমাত্রিক চিত্র

এক দেশে খনির গভীর থেকে উঠছে কয়লা। অন্য দেশে জ্বলছে বিদ্যুৎকেন্দ্র। ধোঁয়া উঠছে ক্রেতার আকাশে, কিন্তু মুনাফা যাচ্ছে বিক্রেতার ঘরে। এতদিন জলবায়ু বিপর্যয়ের দায় মাপা হতো মূলত যেখানে জ্বালানি পোড়ানো হয়, সেই দেশের হিসাবে। নতুন গবেষণা উল্টে দিয়েছে সেই চেনা খাতা। প্রশ্ন তুলেছে, ধোঁয়ার দায় কি শুধু আগুন জ্বালানো মানুষের, নাকি জ্বালানি বিক্রেতারও?

মঙ্গলবার (১৭ নভেম্বর) দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ১৮৫০ থেকে ২০২৫ সাল পর্যন্ত জীবাশ্ম জ্বালানি রপ্তানির তথ্য বিশ্লেষণে ইতিহাসের সবচেয়ে বড় কার্বন নিঃসরণ রপ্তানিকারক হিসেবে উঠে এসেছে রাশিয়া, সৌদি আরব ও অস্ট্রেলিয়ার নাম।

গবেষণাপ্রতিষ্ঠান কার্বন ব্রিফের হিসাবে, রাশিয়ার রপ্তানি করা কয়লা, তেল ও গ্যাস বিদেশে পোড়ানোয় প্রায় সাত হাজার কোটি টন কার্বন ডাই-অক্সাইড তৈরি হয়েছে। সৌদি আরবের ক্ষেত্রে প্রায় ছয় হাজার কোটি টন। অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আড়াই হাজার কোটি টনের বেশি। পরের সারিতে রয়েছে ভেনেজুয়েলা ও ইরান।

এখানে দেশগুলো সরাসরি কার্বন ডাই-অক্সাইড রপ্তানি করেনি। রপ্তানি করেছে জ্বালানি, যা অন্য দেশে ব্যবহারের সময় গ্যাসটি তৈরি করেছে। সাধারণ আন্তর্জাতিক হিসাবে নিঃসরণের দায় পড়ে জ্বালানি পোড়ানো দেশের ওপর। নতুন পদ্ধতিতে দায়ের হিসাব করা হয়েছে জ্বালানি উত্তোলনের স্থানের ভিত্তিতে।

নরওয়ের জলবায়ু গবেষণাপ্রতিষ্ঠানের গবেষক রবি অ্যান্ড্রুর তথ্য ব্যবহার করেছে কার্বন ব্রিফ। এতে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক নিঃসরণে অবদান দ্বিগুণের বেশি এবং সৌদি আরবের চার গুণের বেশি হয়। তবে সব জ্বালানি মিলিয়ে মোট ঐতিহাসিক নিঃসরণের হিসাবে যুক্তরাষ্ট্র ও চীনই শীর্ষে।

এ তথ্য প্রকাশ হলো তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলনের দ্বিতীয় সপ্তাহে। অস্ট্রেলিয়া সম্মেলনের যৌথ নেতৃত্বে রয়েছে। অথচ দেশটি নতুন কয়লাখনি ও গ্যাস প্রকল্প অনুমোদন করছে। কয়েকটি খনি ২০৮৮ সাল পর্যন্ত চলতে পারে। জলবায়ু গবেষক বিল হেয়ারের মতে, বিদেশে উচ্চাভিলাষী লক্ষ্য তুলে ধরে দেশে জীবাশ্ম জ্বালানির উৎপাদন বাড়ানো গভীর স্ববিরোধিতা।

সোমবার সম্মেলনের প্রথম খসড়ায় জ্বালানিব্যবস্থায় জীবাশ্ম জ্বালানি থেকে অবিলম্বে সরে আসার আহ্বান জানানো হয়। কিন্তু সৌদি আরব ও রাশিয়াসহ কয়েকটি দেশের আপত্তিতে সমঝোতা অনিশ্চিত।

এর আগে ২০২৩ সালে দুবাইয়ের জলবায়ু সম্মেলনে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার আহ্বান জানানো হয়েছিল। কিন্তু সময়সীমা ঠিক হয়নি। তিন বছর পরও অঙ্গীকার বাস্তবায়ন নিয়ে দেশগুলোর মধ্যে মতবিরোধ চলছে।

সৌদি জ্বালানি মন্ত্রণালয়ের বক্তব্য, তেল কেনা দেশই নির্ধারণ করে কোথায় ও কীভাবে তা ব্যবহার হবে। তাই পুরো দায় রপ্তানিকারকের ওপর চাপানো বিভ্রান্তিকর। গবেষক অ্যান্ড্রুও বলেছেন, উত্তোলনকারী, উৎপাদক ও ভোক্তা সবার দায়িত্ব রয়েছে।

জলবায়ু আন্দোলনকারী লুইস হাচিনসের দাবি, জীবাশ্ম জ্বালানি থেকে বিপুল সম্পদ অর্জনকারীদের জলবায়ু ক্ষতির মূল্য দিতে হবে। বাংলাদেশের মতো দুর্যোগঝুঁকিপূর্ণ দেশের কাছে এই হিসাব কেবল গবেষণা নয়, ন্যায্য জলবায়ু অর্থায়নের প্রশ্নও।

পৃথিবীর বাতাস সীমান্ত মানে না। অথচ ক্ষতির হিসাব আটকে থাকে দেশের সীমানায়। ধোঁয়া যেখানে উঠছে, শুধু সেখানেই কি দায় শেষ? নাকি কয়লা আর তেলের মুনাফার পথ ধরেও খুঁজতে হবে জলবায়ু সংকটের জবাব?

কার্বন রপ্তানিরাশিয়াসৌদিঅস্ট্রেলিয়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়