Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

মেসির ঘাড়ে এমবাপ্পের নিশ্বাস, রেকর্ড গোল কোচকে উৎসর্গ

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১০:০৬
মেসির ঘাড়ে এমবাপ্পের নিশ্বাস, রেকর্ড গোল কোচকে উৎসর্গ

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের তপ্ত আবহাওয়াতেও মাঠের উত্তাপ বাড়িয়ে দিলেন কিলিয়ান এমবাপ্পে। সুইডেনকে ৩-০ গোলে হারানোর পর যখন তাকে জিজ্ঞেস করা হলো, শেষ ১৬-র প্রতিপক্ষ প্যারাগুয়েকে নিয়ে তিনি কী ভাবছেন? স্বভাবসুলভ হাসিতে ফরাসি অধিনায়কের উত্তর, ‘আমি এই মুহূর্তে শুধু শীতাতপ নিয়ন্ত্রিত ড্রেসিংরুমে যাওয়ার কথা ভাবছি!’

মঙ্গলবার রাতের এই জোড়া গোলে এমবাপ্পের ক্যারিয়ারের মোট বিশ্বকাপ গোলসংখ্যা এখন ১৮। তিনি আর মাত্র ১ গোল পিছিয়ে আছেন চূড়ায় থাকা মেসির (১৯ গোল) চেয়ে। একই সঙ্গে চলতি আসরে ৬ গোল নিয়ে গোল্ডেন বুটের দৌড়েও আর্জেন্টিনার এই জাদুকরকে ছুঁয়ে ফেলেছেন তিনি। চলতি আসরের গ্রুপ পর্বে এই বিশ্ব রেকর্ড গড়েছিলেন মেসি, যা এখন হুমকির মুখে।

আরও পড়ুন

মেসি রোনালদো এমবাপ্পেও যেখানে ম্লান

০১ জুলাই ২০২৬

ম্যাচের ৪৫ মিনিটে ওসমান দেম্বেলের সঙ্গে গিভ অ্যান্ড গো পাস খেলে সুইডিশ ফরোয়ার্ড ভিক্টর গিওকেরেসকে বোকা বানিয়ে চোখধাঁধানো এক শটে প্রথম গোলটি করেন এমবাপ্পে। এই এক গোলেই তিনি বিশ্বকাপের নকআউট পর্বে ব্রাজিলের কিংবদন্তি লিওনিদাস ও রোনালদো নাজারিওকে (৯ গোল) ছাড়িয়ে যান। এরপর ৭৪ মিনিটে মাইকেল ওলিসের পাস থেকে নিজের দ্বিতীয় গোল করে গড়েন বিশ্ব রেকর্ড।

বিশ্বকাপে নকআউট পর্বে সর্বোচ্চ ১০ গোলের মালিক এখন এমবাপ্পে। বিশ্বকাপে মেসির ১৯ গোল এসেছে ২৯টি ম্যাচ খেলে। সেখানে এমবাপ্পে মাত্র ১৮টি ম্যাচ খেলেই করে ফেলেছেন ১৮টি গোল! অর্থাৎ ম্যাচ প্রতি গোলের অনুপাতে মেসির চেয়েও অনেক বেশি বিধ্বংসী গতিতে ছুটছেন এই ফরাসি ফরোয়ার্ড। ৮৫ মিনিটে যখন দেশম তাকে তুলে নিচ্ছিলেন, তখন কোচ নিজেই মাথা নিচু করে (বউ করে) এমবাপ্পেকে সম্মান জানান।

আরও পড়ুন

এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করল ফ্রান্স

০১ জুলাই ২০২৬

ম্যাচের ৪৫ মিনিটে প্রথম গোলটি করার পরেই এমবাপ্পে সরাসরি দৌড়ে যান ডাগআউটে কোচ দিদিয়ের দেশমের দিকে। জড়িয়ে ধরেন গুরুকে। মায়ের মৃত্যুর কারণে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ডাগআউটে থাকতে পারেননি দেশম। মায়ের শেষকৃত্য সম্পন্ন করে এই ম্যাচে ডাগআউটে ফেরেন ফরাসিদের বিশ্বকাপজয়ী এই মাস্টারমাইন্ড।

ম্যাচ শেষে কোচের প্রতি ভালোবাসা জানিয়ে এমবাপ্পে বলেন, ‘আমরা জানি, আমাদের প্রধান কোচ ব্যক্তিগত জীবনে একটি কঠিন সময়ের মধ্য দিয়ে গেছেন। জীবনের এই কঠিন সত্যটির মুখোমুখি একদিন সবাইকে হতে হবে। এটি ফুটবলের চেয়েও অনেক বড় আবেগ। তিনি জানেন, আমরা সবসময় তার পাশে আছি, তিনি কখনো একা নন।’

আরও পড়ুন

নরওয়ের বিপক্ষে পাকেতাকে পাচ্ছে না ব্রাজিল!

০১ জুলাই ২০২৬

ম্যাচের ৩২ মিনিটে অবশ্য হ্যাটট্রিকের সুযোগ হাতছাড়া করেছিলেন ২৭ বছর বয়সী এই তারকা। তার একটি শট পোস্টে লেগে ফিরে আসে। এসব নিয়ে কোনো হতাশা নেই এমবাপ্পের। বরং তিনি বিশ্বকাপ উপভোগ করছেন, ‘আমি এবার বিশ্বকাপটা পুরোপুরি উপভোগ করতে চেয়েছিলাম। আগের বিশ্বকাপগুলোও উপভোগ করেছি, তবে তখন তরুণ ছিলাম, পারফর্ম করার চাপ বেশি ছিল। এখন আমি একই সঙ্গে দারুণ পারফরম্যান্সও করতে পারছি, আবার খেলাটা উপভোগও করছি।’


সুইডেনের কোচ গ্রাহাম পটারও ম্যাচ শেষে এমবাপ্পের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন, ‘এমবাপ্পে যে কতটা উঁচুদরের খেলোয়াড়, তা নতুন করে বলার কিছু নেই। ও যেভাবে গতি পরিবর্তন করে এত দ্রুত শটটি নিল, তা সত্যিই অবিশ্বাস্য রকমের মানসম্মত ফুটবল।’

কিলিয়ান এমবাপ্পেফ্রান্সলিওনেল মেসি২০২৬ ফুটবল বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে