Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
  1. ২ মাস আগে(০৪:৪৮)

    এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করল ফ্রান্স

    ম্যাচটা নকআউটের। তবে ফ্রান্সের সামনে সুইডেন অসহায় ছিল রীতিমত। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে তাদের ৩-০ ব্যবধানে বিধ্বস্ত করে শেষ ১৬-র টিকিট পেল হট ফেভারিট ফরাসিরা। শেষ ষোলতে তাদের প্রতিপক্ষ জার্মানিকে বিদায় করা প্যারাগুয়ে।
    ফ্রান্সের অপর গোলটি ব্র্যাডলি বারকোলার। গোল না পেলেও ম্যাচে দুটি অ্যাসিস্ট করেছেন মাইকেল ওলিসে। বদলি হয়ে এমবাপ্পে-ওলিসে মাঠ ছাড়ার সময় তাই দাঁড়িয়ে অভিবাদন জানিয়েছেন প্রায় ৮০ হাজার দর্শক।

    লাইভটি এখানেই শেষ হল। আগামীর সময়ের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

  2. ২ মাস আগে(০৪:৪২)

    জোড়া গোলের পর মাঠ ছাড়লেন এমবাপ্পে

    ৮৫ মিনিট
    সুইডেনের রক্ষণ ছিল নড়বড়ে। চাইলে হ্যাটট্রিকের চেষ্টা করতে পারতেন এমবাপ্পে। কিন্তু শেষ ১৬-তে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের কথা ভেবে তাকে তুলে নিলেন কোচ দিদিয়ের দেশম।

  3. ২ মাস আগে(০৪:৩৩)

    এমবাপ্পের জোড়া গোল

    ৭৪ মিনিট
    জোড়া গোল করলেন কিলিয়ান এমবাপ্পে। মাইকেল ওলিসের রক্ষণচেরা পাসটির লাইনে পৌঁছানোর জন্য কিলিয়ান এমবাপ্পে নিখুঁত সময়ে দৌড় শুরু করেছিলেন। এরপর দারুণ এক বাঁকানো শটে জ্যাকব উইডেল জেটারস্ট্রমকে পরাস্ত করেন তিনি। ফিনিশিংটি ছিল প্রায় প্রথমার্ধে করা তার প্রথম গোলটিরই প্রতিচ্ছবি।
    এই গোলে এবারের বিশ্বকাপে লিওনেল মেসির সর্বোচ্চ ৬ গোলের রেকর্ডেও ভাগ বসালেন এমবাপ্পে। দুজনের গোল্ডেন বুটের লড়াইটা জমে উঠেছে বেশ। বিশ্বকাপ ইতিহাসে মেসির গোল সর্বোচ্চ ১৯টি। এমবাপ্পের গোল এখন ১৮টি।

  4. ২ মাস আগে(০৪:১৬)

    ৭০ মিনিটে ফ্রান্সের ২০ শট

    সুইডেনের বিপক্ষে দাপটেই খেলছে ফ্রান্স। ম্যাচের ৭০ মিনিটে তাদের বলের দখল ৬৫ শতাংশ। গোলের জন্য এই সময়ে তারা পোস্টে শট নিয়েছে ২০টি। আর লক্ষ্যে ছিল ৯টি। তবে গোল পেয়েছে ২টি। সুইডেনের ৪ শটের লক্ষ্যে ছিল কেবল ১টি।

  5. ২ মাস আগে(০৪:০৩)

    ব্যবধান দ্বিগুণ করলেন বারকোলা

    ৫৩ মিনিট
    বিরতির পর ব্যবধান দ্বিগুণ করলেন ব্যাডলি বারকোলা। মাইকেল ওলিসের পাসে লক্ষ্যভেদ করলেন তিনি। বক্সের ভেতর থেকে নেওয়া তার বুলেট গতির শটটি আটকানোর কোনো সুযোগই ছিল না গোলকিপারের। ফ্রান্স এগিয়ে গেল ২-০ ব্যবধানে।

  6. ২ মাস আগে(০৩:৫২)

    নকআউটে ৯ গোল করে এমবাপ্পের রেকর্ড

    বিরতির ঠিক আগে এমবাপ্পের গোলে ১-০ ব্যবধানের লিড পায় ফ্রান্স। এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা। গোলের পর এমবাপ্পে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরেন কোচ দিদিয়ের দেশমকে। মা হারানো কিংবদন্তি এই কোচের মুখে হাসি ফুটিয়েছে এই গোল।
    বিশ্বকাপের নকআউটে ৯ ম্যাচে এমবাপ্পে করলেন ৯ গোল, যা টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ। নকআউটে ৮টি করে গোল আছে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও আর লিওনিদাসের।

  7. ২ মাস আগে(০৩:৫১)

    এমবাপ্পের গোল, পেছনে ফেললেন ক্লোসাকে

    ৪৫ মিনিট
    একের পর এক মিসে হতাশা বাড়ছিল ফ্রান্সের। অবশেষে ৪৫তম মিনিটে কিলিয়ান এমবাপ্পের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ফ্রান্স। উসমান দেম্বেলের কাছে থেকে বল পেয়ে জোরাল শটে বল জালে জড়ান তিনি।
    এটি এবারের বিশ্বকাপে তার পঞ্চম ও সব মিলিয়ে বিশ্বকাপের ১৭তম গোল। তিনি ভাঙলেন মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড। এমবাপ্পের সামনে কেবল মেসি।

  8. ২ মাস আগে(০৩:৩৮)

    ওলিসের বাইসাইকেল কিক লাগল পোস্টে

    ৩৬ মিনিট
    আবারও বাঁধা গোলপোস্ট। বক্সের কিনারা থেকে মাইকেল ওলিসৈ নিয়েছিলেন বাইসাইকেল কিক। দুর্দান্ত শটটি লাগে পোস্টে। ফিরতি বলে উসমান দেম্বেলের শটও অল্পের জন্য যায় বাইরে দিয়ে।

  9. ২ মাস আগে(০৩:২৯)

    গোলপোস্টে লাগল এমবাপ্পের শট

    ৩২ মিনিট
    আবারও গোলবঞ্চিত কিলিয়ান এমবাপ্পে। এবার বাধা হয়ে দাঁড়াল গোলপোস্ট।
    বক্সের ভেতরে সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় থাকা জুলেস কুন্দে পাস দিয়েছিলেন এমবাপ্পেকে। পর্যাপ্ত সময় ও জায়গা পেয়েও এমবাপ্পের জোরালো শটটি লাগে গোলপোস্টে!
    ভিক্টর লিন্ডেলফের গায়ে লেগে বলটি ফিরে আসার সময়, জ্যাকব উইডেল জেটারস্ট্রম কোনোমতে সেটি গ্লাভসবন্দী করেন।

  10. ২ মাস আগে(০৩:২২)

    এমবাপ্পের গোল বাতিল

    ২০ মিনিট
    কিলিয়ান এমবাপ্পে ভেবেছিলেন তিনি ফ্রান্সকে এগিয়ে দিয়েছেন। সুইডেনের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে ভেতরে ঢুকে তিনি বল জালে জড়ান। জ্যাকব উইডেল জেটারস্ট্রমকে পরাস্ত করেন। তবে সঙ্গে সঙ্গেই সহকারী রেফারি অফসাইডের পতাকা তোলেন।
    খুবই সূক্ষ্ম একটি সিদ্ধান্ত ছিল, তবে রিপ্লেতে দেখা যায় সিদ্ধান্তটি একদম নিখুঁত ছিল।

  11. ২ মাস আগে(০২:৪৮)

    প্রথম ১০ মিনিটে ফ্রান্সের বল পজেশন ৭২ শতাংশ

    এমবাপ্পে, দেম্বেলে, ওলিসের মত ভয়ংকর ক্রয়ী নিয়ে বলের দখল রেখে খেলছে ফ্রান্স। প্রথম ১০ মিনিটে তাদের বল পজেশন ৭২ শতাংশ। তবে লক্ষ্যে শট সেই একটিও। বরং সুইডেনের ইসাক তৃতীয় মিনিটে নিয়েছিলেন প্রথম লক্ষ্যে শট। সেটা অবশ্য নির্বিষ ছিল।
    তিন ম্যাচের তিনটিতে জিতে শেষ ৩২–এর টিকিট পেয়েছে ফ্রান্স। সুইডেন এসেছে গ্রুপ ‘এফ’–এ থেকে তৃতীয় হয়ে। নেদারল্যান্ডস ৫-১ গোলে বিধ্বস্ত করেছিল সুইডেনকে। সেই ধাক্কা কাটিয়ে তারা ১-১ গোলে ড্র করেছিল জাপানের সঙ্গে। এরপর সেরা তৃতীয় দলের একটি হয়ে টিকিট পায় নকআউটের।

আগামীর সময়ের সরাসরি এখানেই শেষ হলো। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

Invalid date

এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করল ফ্রান্স

ম্যাচটা নকআউটের। তবে ফ্রান্সের সামনে সুইডেন অসহায় ছিল রীতিমত। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে তাদের ৩-০ ব্যবধানে বিধ্বস্ত করে শেষ ১৬-র টিকিট পেল হট ফেভারিট ফরাসিরা। শেষ ষোলতে তাদের প্রতিপক্ষ জার্মানিকে বিদায় করা প্যারাগুয়ে। ফ্রান্সের অপর গোলটি ব্র্যাডলি বারকোলার। গোল না পেলেও ম্যাচে দুটি অ্যাসিস্ট করেছেন মাইকেল ওলিসে। বদলি হয়ে এমবাপ্পে-ওলিসে মাঠ ছাড়ার সময় তাই দাঁড়িয়ে অভিবাদন জানিয়েছেন প্রায় ৮০ হাজার দর্শক।লাইভটি এখানেই শেষ হল। আগামীর সময়ের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
শেয়ার করুন:
Advertisement
advertiseadvertise