Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

গোলমেশিন হলান্ড

মেসি রোনালদো এমবাপ্পেও যেখানে ম্লান

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৯:৩৯
মেসি রোনালদো এমবাপ্পেও যেখানে ম্লান

আইভরি কোস্টের বিপক্ষে ম্যাচ জুড়ে খুব একটা চেনা ছন্দে ছিলেন না। আফ্রিকার দলটির কড়া ডিফেন্সের কারণে নামের প্রতি সেভাবে সুবিচার করার সুযোগ পাচ্ছিলেন না। কিন্তু আর্লিং হলান্ড এমন একজন ফুটবলার, যিনি পুরো ম্যাচ নিষ্প্রভ থেকে স্রেফ একটি সুযোগেই সব ওলটপালট করে দেন।

মঙ্গলবার রাতে ৮৬ মিনিটে যখন শটটি নিয়েছিলেন, পায়ে বল ঠিকমতো লাগাতেও পারেননি। গোল করার পর নরওয়েজিয়ান এই স্ট্রাইকারের নিজের মুখের অভিব্যক্তিই বলে দিচ্ছিল, বলের স্পর্শ নিয়ে কিছুটা দ্বিধায় ছিলেন তিনি। কিন্তু ভাগ্য যখন সুপ্রসন্ন আর স্ট্রাইকারের নাম যখন হলান্ড, তখন এলোমেলো শটেও বল ঠিকই জাল খুঁজে নেয়। আর তাতেই ইতিহাস গড়ে বিশ্বকাপের শেষ ১৬-তে পা রাখে নরওয়ে।

আরও পড়ুন

নরওয়ের বিপক্ষে পাকেতাকে পাচ্ছে না ব্রাজিল!

০১ জুলাই ২০২৬

আইভরি কোস্টের বিপক্ষে এই জয়সূচক গোলের পর আবারও আলোচনায় এই ম্যানচেস্টার সিটি তারকার গোল করার অবিশ্বাস্য গতি। ফুটবল বিশ্বের পরিসংখ্যান বলছে, গোল করার দিক থেকে হলান্ড এখন যে গতিতে ছুটছেন, তার ধারেকাছেও ছিলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো, লিওনেল মেসি কিংবা কিলিয়ান এমবাপ্পের মতো ফুটবল সুপারস্টাররা।

চলতি বিশ্বকাপে ফ্রান্সের হয়ে কিলিয়ান এমবাপ্পের গোল করার গতি নিয়ে যখন বিশ্ব জুড়ে তুমুল চর্চা চলছে, ঠিক তখনই ফরাসি তারকাকে এক রেকর্ডে ছাড়িয়ে গেছেন হলান্ড। নরওয়ের হয়ে আন্তর্জাতিক ফুটবলে হলান্ডের (৬০) গোলসংখ্যা এখন এমবাপ্পের (৫৮) চেয়েও বেশি। এমবাপ্পের সমান গোল করতে হলান্ড তার চেয়ে ৪৮টি ম্যাচ কম খেলেছেন!

আরও পড়ুন

হলান্ডের গোলে জিতে ব্রাজিলের সামনে নরওয়ে

০১ জুলাই ২০২৬

অবশ্য এমবাপ্পে তার গোলের বড় অংশই করেছেন বিশ্বকাপের মতো ফুটবলের সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ মঞ্চে। সেই তুলনায় নরওয়ের হয়ে বিশ্বমঞ্চে হলান্ড সবে শুরু করেছেন। কিন্তু আন্তর্জাতিক ফুটবলে ম্যাচ প্রতি গোলের অনুপাত হিসাব করা হয়, তবে লিওনেল মেসি বা ক্রিশ্চিয়ানো আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুতে হলান্ডের মতো এত বিধ্বংসী ছিলেন না।

আর্লিং হলান্ডের বয়স এখন মাত্র ২৫ বছর। ফুটবল বিশ্লেষকদের মতে, একজন স্ট্রাইকার হিসেবে তিনি হয়তো এখনই তার ক্যারিয়ারের সেরা সময় কাটাচ্ছেন। নরওয়ের হয়ে নিজের শেষ ১৩টি প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক ম্যাচে টানা গোল করেছেন হলান্ড। এই ১৩ ম্যাচেই তার গোল সংখ্যা ২৫! চলতি বিশ্বকাপে এটি তার ৫ম গোল।

এখন নরওয়ে ফুটবল দলের দায়িত্ব— হলান্ডের পাশে যোগ্য সতীর্থদের জোগান দিয়ে যাওয়া, যাতে এই গোল করার ধারা তিনি ভবিষ্যতেও বজায় রাখতে পারেন। তবে হলান্ডের এই অতিমানবীয় রেকর্ডের আসল পরীক্ষা হবে আগামী রবিবার। রাউন্ড অব সিক্সটিনের সেই হাইভোল্টেজ ম্যাচে তাদের প্রতিপক্ষ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। 

আর্লিং হলান্ডনরওয়েমেসিরোনালদোএমবাপ্পে২০২৬ ফুটবল বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে