Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

দুর্ঘটনায় প্রয়াত সতীর্থকে জয় উৎসর্গ রোনালদোর

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ১১:২৭
দুর্ঘটনায় প্রয়াত সতীর্থকে জয় উৎসর্গ রোনালদোর

এভাবেই জোতার জার্সি পরে তাঁকে স্মরণ করেন রোনালদো এবং তার সতীর্থরা।

মাঠের লড়াইয়ে তখন ক্রোয়েশিয়ার বিপক্ষে ২-১ গোলের অবিশ্বাস্য জয় নিশ্চিত হয়েছে। পর্তুগালের উচ্ছ্বাসের মধ্যে হঠাৎ তৈরি হলো ভিন্ন এক আবহ। অধিনায়ক ক্রিস্তিয়ানো রোনালদোর চোখে জল। ম্যাচ শেষের বাঁশি বাজতেই তিনি গায়ে জড়িয়ে নিলেন পর্তুগালের ২১ নম্বর জার্সিটি, যা এক বছর আগে প্রয়াত হওয়া তার সতীর্থ দিয়েগো জোতার। এরপর সতীর্থদের নিয়ে মাঠের মাঝখানে দাঁড়িয়ে ভেজা চোখে আঙুল তুললেন আকাশের দিকে।

বৃহস্পতিবার টরন্টোয় বিশ্বকাপের রাউন্ড অব থার্টি টুতে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ১৬ নিশ্চিত করার পর সাবেক সতীর্থ দিয়েগো জোতাকে এভাবেই শ্রদ্ধাঞ্জলি জানাল পর্তুগাল দল। কাকতালীয়ভাবে আজ ৩ জুলাই শুক্রবার জোতার প্রথম মৃত্যুবার্ষিকী। গত বছর এই দিনে পশ্চিম স্পেনে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ভাই আন্দ্রে সিলভাসহ প্রাণ হারান ২৯ বছর বয়সী এই উইঙ্গার। পর্তুগালের হয়ে ৪৯ ম্যাচে ১৪ গোল করা জোতাকে ভুলে যাননি রোনালদো-রামোসরা।

আরও পড়ুন

রোনালদোর রেকর্ডের রাতে মদরিচের স্বপ্নভঙ্গ

০৩ জুলাই ২০২৬

ম্যাচ শেষে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ফক্স স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে ৪১ বছর বয়সী ক্রিস্তিয়ানো রোনালদো বলেন, ‘ম্যাচের আগেই আমরা জানতাম, দিনটি আমাদের জন্য কতটা বিশেষ। আজ আমরা দলের সবাই বলছিলাম, জীবনের কাকতালীয় বিষয়গুলো সত্যিই অবিশ্বাস্য। আজকের এই জয় আমাদের কাছে অনেক বড় কিছু, কেবল ম্যাচ জিতেছি বলে নয়; যেভাবে জিতেছি তার জন্য।’

পর্তুগালের স্পোর্ট টিভিকে রোনালদো আরও বলেন, ‘আমরা জানি, জোতা ওপর থেকে আমাদের দেখছে। সে আমাদের সঙ্গেই আছে। তাকে সেরা উপায়ে সম্মানিত করার জন্য আজকের এই জয়টা খুব প্রয়োজন ছিল।’

আরও পড়ুন

অদৃশ্য চিপের ম্যাজিকে ক্রোয়েশিয়ার কান্না

০৩ জুলাই ২০২৬

ম্যাচে প্রথমে ইভান পেরিসিচের গোলে ক্রোয়েশিয়া এগিয়ে গেলে ৬৮ মিনিটে পেনাল্টি থেকে পর্তুগালকে সমতায় ফেরান রোনালদো। এই গোলের মাধ্যমে একটি খরাও কাটল সিআর সেভেনের— বিশ্বকাপের নকআউট পর্বে এটিই তার ক্যারিয়ারের প্রথম গোল। একই সঙ্গে ৪১ বছর ১৪৭ দিন বয়সে পুরুষ বিশ্বকাপের নকআউট ম্যাচে গোল করা সবচেয়ে বয়স্ক ফুটবলার হিসেবে ইতিহাস গড়লেন তিনি।

এরপর অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে গনসালো রামোসের দুর্দান্ত গোলে লিড নেয় পর্তুগাল। ম্যাচ শেষে রামোস বলেন, ‘আমরা প্রতিদিন জোতাকে নিয়ে কথা বলি। সে আমাদের শক্তি জোগায়। আজকের ম্যাচটি জিতে টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছানো এবং জয়টি তাকে উৎসর্গ করতে পারা সত্যিই বিশেষ কিছু।’

আরও পড়ুন

রোনালদো বিস্ফোরণে কক্ষপথে পর্তুগাল

২৪ জুন ২০২৬

ম্যাচের শেষ মুহূর্তে অবশ্য চরম নাটকীয়তা তৈরি হয়েছিল। ক্রোয়েশিয়ার মারিও প্যাসালিচ গোল করে ২-২ সমতা ফিরিয়েছেন বলে মনে হলেও ভিএআর প্রযুক্তির কল্যাণে তা অফসাইড প্রমাণিত হয়। ফলে ২-১ ব্যবধানের স্বস্তির জয় নিয়েই মাঠ ছাড়ে পর্তুগাল। ফরোয়ার্ড রাফায়েল লিয়াও বলেন, ‘আমাদের আত্মবিশ্বাসের পেছনে আজ একটি আধ্যাত্মিক শক্তি কাজ করেছে— দিয়েগো জোতা। সে আমাদের সাহায্য করেছে।’

আগামী সোমবার টেক্সাসের আর্লিংটনে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী স্পেনের মুখোমুখি হবে পর্তুগাল।  

দিয়েগো জোতাক্রিশ্চিয়ানো রোনালদোপর্তুগাল২০২৬ ফুটবল বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে