Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
  1. ২ মাস আগে(০৭:০৯)

    রোনালদোর রেকর্ডের রাতে মদরিচের স্বপ্নভঙ্গ

    রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেলছেন তিনি। তবুও ক্রিস্তিয়ানো রোনালদোর একটা বড় আক্ষেপের জায়গা ছিল নকআউট পর্বে গোল না পাওয়া। অবশেষে সেই আক্ষেপ ঘুচল আজ। ক্রোয়েশিয়ার বিপক্ষে রোনালদো ও গন্সালেসের গোলে অবিশ্বাস্য এক জয় পেল পর্তুগাল। পিছিয়ে পড়েও ক্রোয়েশিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ ১৬তে পা রাখল তারা।

    নাটকীয় এক ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক মুডে ছিল পর্তুগাল। মুহুর্মুহু আক্রমণ করলেও গোল আসছিল না। 

    কিছুতেই গোল পায়নি পর্তুগাল। প্রথমার্ধ শেষ হয় গোলশুন্যভাবে।

    দ্বিতীয়ার্ধের শুরুতে স্রোতের বিপরীতে লিড নেয় ক্রোয়েশিয়া। ৫৩ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন ইভান পেরিসিচ। 

    ৬১ মিনিটে রোনালদোর গোল অফসাইডে বাতিল হয়। তবে ৬৮ মিনিটে পেনাল্টি থেকে ম্যাচে সমতা ফেরান তিনি। এটাই নকআউট পর্বে সিআর সেভেনের প্রথম গোল।

    ৯৪তম মিনিটে গোল করে পর্তুগালকে এগিয়ে দেন গন্সালো রামোস। এই গোলেই জয় দেখছিল পর্তুগাল। 

    তবে নাটকের তখন বাকি। ১১২ মিনিটে গোল করে সমতা ফেরায় ক্রোয়েশিয়া। ভারদিওলের গোল অফসাইডের কারণে বাতিল করে ভিএআর।

    শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে শেষ ১৬ তে পা রাখলেন রোনালদোরা। সেখানে তাদের প্রতিপক্ষ স্পেন।

    আগামীর সময়ের লাইভের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। 

  2. ২ মাস আগে(০৬:৫৫)

    নাটকীয় সমাপ্তি, শেষ ১৬তে রোনালদোর পর্তুগাল, মদরিচের বিদায়

    লড়াইটা ছিল দুই সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থর। রোনালদো ও মদরিচ, আজ বিদায় নিতে হতো যেকোনো একজনকে।

    নাটকীয় এক ম্যাচে পিছিয়ে পড়েও অন্তিম মুহূর্তের গোলে ক্রোয়েশিয়াকে ২-১ ব্যবধানে হারিয়েছে রোনালদোর পর্তুগাল। ১১২তম মিনিটে সমতা ফেরালেও অফসাইডে বাতিল হয় ক্রোয়েশিয়ার গোল।

    আর এতেই রাউন্ড অব ৩২ থেকে বিদায় নিল ক্রোয়েশিয়া। বিশ্বকাপ শেষ হয়ে গেল মদরিচের। 

    শেষ ১৬তে স্পেনের মুখোমুখি হবে পর্তুগাল।

  3. ২ মাস আগে(০৬:৪৩)

    অন্তিম মুহূর্তে এগিয়ে গেল পর্তুগাল

    অবিশ্বাস্য! পিছিয়ে পড়েও ম্যাচের অন্তিম মুহূর্তে লিড নিল পর্তুগাল। দুর্দান্ত এক হেডে গোল করলেন গন্সালো রামোস।

    ৯৪তম মিনিটে রামোসের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে পর্তুগাল। বিদায়ের দ্বারপ্রান্তে ক্রোয়েশিয়া।

  4. ২ মাস আগে(০৬:৩১)

    মাঠ ছাড়লেন রোনালদো

    ম্যাচের ৮১ মিনিটে বদলি করা হলো রোনালদোকে। গোল করে দলকে সমতায় ফেরানোর পর পূর্ণ ৯০ মিনিট না খেলেই মাঠ ছাড়লেন সিআর সেভেন।

    তার পরিবর্তে মাঠে নেমেছেন রুবেন নেভাস। 

  5. ২ মাস আগে(০৬:২৮)

    নকআউট পর্বে রোনালদোর প্রথম গোল

    রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেলছেন রোনালদো। তবে আজকের আগ পর্যন্ত নকআউট পর্বে কোন গোল ছিল না তার। গোলটি এলো মহা গুরুত্বপূর্ণ মুহূর্তে। পিছিয়ে থাকা পর্তুগালকে ম্যাচে ফেরালেন রোনালদো।

    পেনাল্টি থেকে করলেন নকআউট পর্বে নিজের প্রথম গোল। 

  6. ২ মাস আগে(০৬:২২)

    রোনালদোর গোলে ম্যাচে সমতা

    গোওওওওল। পেনাল্টি থেকে গোল করে পর্তুগালকে ম্যাচে ফেরালেন রোনালদো। ৬৮ মিনিটে ম্যাচে ফিরল পর্তুগাল।

    বিশ্বকাপের নকআউট পর্বে এটি রোনালদোর প্রথম গোল। ম্যাচে ১-১ এ সমতা। 

  7. ২ মাস আগে(০৬:১৫)

    অফসাইডে বাতিল রোনালদোর গোল

    ৬১ মিনিটে ম্যাচে সমতা এনেছিলেন রোনালদো। বিশ্বকাপের নকআউট পর্বে পেয়েছিলেন নিজের প্রথম গোল। তবে অফসাইডের কারণে বাতিল হয়েছে গোল। হতাশ রোনালদো, পর্তুগাল।

    ম্যাচে এখনো এগিয়ে ক্রোয়েশিয়া। 

  8. ২ মাস আগে(০৬:১০)

    লিড নিল ক্রোয়েশিয়া

    গোওওওওল। দ্বিতীয়ার্ধের শুরুতে ডেডলক ভাঙল ক্রোয়াটরা। স্রোতের বিপরীতে ৫৩তম মিনিটে দারুণ এক শটে দলকে এগিয়ে নিলেন ইভান পেরিসিচ।

    ক্রোয়েশিয়া ১-০ গোলে এগিয়ে। 

  9. ২ মাস আগে(০৫:৪৯)

    দ্বিতীয়ার্ধের খেলা শুরু

    প্রথমার্ধে কোন গোল হয়নি। দ্বিতীয়ার্ধের খেলা শুরু। এই হাফে গোল পাবে কোন দল? নাকি খেলা গড়াবে অতিরিক্ত সময়ে? 

  10. ২ মাস আগে(০৫:২২)

    গোলশূন্য হাফ টাইম

    প্রথমার্ধের বেশিরভাগ সময় আক্রমণে ব্যস্ত ছিল পর্তুগাল। ক্রোয়েশিয়ার রক্ষণের পরীক্ষা নিলেও শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি রোনালদোর দল। বেশ কয়েকটি সহজ সুযোগও নস্ট করেছেন পর্তুগিজ স্ট্রাইকাররা।

    প্রথমার্ধ শেষে ম্যাচে তাই গোলশূন্য সমতা। 

  11. ২ মাস আগে(০৫:১৬)

    কিছুতেই গোল পাচ্ছে না পর্তুগাল

    ম্যাচের প্রথম ভাগে ক্রোয়েশিয়া রক্ষণকে বিপর্যস্ত করে রেখেছে রোনালদোর পর্তুগাল। একের পর এক আক্রমণ সাজালেও কাঙ্ক্ষিত গোলটাই আসছে না।

    ম্যাচের ২১ মিনিট পেরিয়ে গেলেও তাই গোলশূন্য সমতায় খেলা। ডেডলক ভাঙ্গবে কোন দল? 

  12. ২ মাস আগে(০৫:১০)

    জোতার মৃত্যুবার্ষিকী জয় দিয়ে রাঙাবেন রোনালদো?

    আজ পর্তুগাল ও ইংলিশ ক্লাব লিভারপুলের ফরোয়ার্ড দিয়োগো জোতার প্রথম মৃত্যুবার্ষিকী। এক বছর আগে আজকের এই দিনে গাড়ি দুর্ঘটনায় মারা যান এই পর্তুগিজ ফরোয়ার্ড। এমন এক দিনে জোতার স্মৃতিকে সঙ্গী করেই গুরুত্বপূর্ণ এই নকআউট লড়াইয়ে নামছে পর্তুগাল। এমন দিনে নিশ্চয়ই জয় পেতে চাইবে পর্তুগাল। জাতীয় সংগীত চলাকালে পর্দায় ভেসে উঠেছে জোতার মুখ।

  13. ২ মাস আগে(০৪:৪৬)

    পর্তুগালের মুহুর্মুহু আক্রমণ

    ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মুডে পর্তুগাল। অল্পের জন্য লিড নিয়ে পারেনি রোনালদোর দল। চতুর্থ মিনিটে ক্রোয়েশিয়া কিপার লিভাকোভিচ বাঁচিয়ে দিয়েছেন ব্রুনোর শট। 

    পরের দুই মিনিটে আরও কয়েকটি আক্রমণ সাজিয়ে ব্যর্থ হয় পর্তুগিজরা।

    ম্যাচে এখনো সমতাই থাকল। 

  14. ২ মাস আগে(০৪:৪৫)

    মুখোমুখি রোনালদো-মদরিচ

    বিশ্বকাপের নকআউট পর্বে দেখা হয়ে যাচ্ছে সাবেক দুই রিয়াল মাদ্রিদ সতীর্থ ক্রিস্তিয়ানো রোনালদো ও লুকা মদরিচের। রাউন্ড অব ৩২ এ মুখোমুখি পর্তুগাল-ক্রোয়েশিয়া।

    এই লড়াই শেষে বিশ্বকাপকে বিদায় বলবেন কোন তারকা ফুটবলার? 

    পর্তুগালের একাদশ:

    দিয়োগো কস্তা (গোলরক্ষক), হোয়াও কানসেলো, রুবেন দিয়াস, রেনাতো ভেইগা, নুনো মেন্দেস, জোয়াও নেভেস, ভিতিনিয়া, ব্রুনো ফার্নান্দেস, রাফায়েল লিয়াও, পেদ্রো নেতো, ক্রিস্তিয়ানো রোনালদো।

    ক্রোয়েশিয়ার একাদশ:

    দমিনিক লিভাকোভিচ, ইয়োসিপ স্তানিসিচ, ইয়োস্কো শুতালো, মারিন পংরাচিচ, ইভান পেরিসিচ, মাতেও কোভাচিচ, লুকা মদরিচ, পেতার সুচিচ; মার্তিন বাতুরিনা, আন্তে বুদিমির, নিকোলা ভ্লাসিচ।

আগামীর সময়ের সরাসরি এখানেই শেষ হলো। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

০৩ জুলাই ২০২৬, সকাল ৭:২১

মুখোমুখি পর্তুগাল-ক্রোয়েশিয়া

রাউন্ড অব ৩২ এর জমজমাট ম্যাচে মুখোমুখি পর্তুগাল-ক্রোয়েশিয়া। 

শেয়ার করুন:
Advertisement
advertiseadvertise