সর্বকালের
সেরা ফুটবলার কে? পেলে-ম্যারাডোনা-মেসির সঙ্গে অনেকেই নাম নেবেন ইয়োহান
ক্রুইফ, দি স্তেফানো, ইউসেবিওদের।
অথচ ক্রুইফ, স্তেফানো, ইউসেবিওরা কখনো বিশ্বকাপের সোনালি
ট্রফিটা ছুঁয়ে দেখেননি। সেই সৌভাগ্য হলো
না ক্রিস্তিয়ানো রোনালদোরও। সোনালি ট্রফি না জিতেও অবশ্য
ফুটবল ইতিহাসে সোনার ছেলে হয়ে ক্রুইফ,
স্তেফানোদের সঙ্গে আসবে রোনালদোর নাম।
তার প্রভাব এতটাই।
বিশ্বকাপের
আগে রোনালদো নিজে বলেছিলেন, ‘বিশ্বকাপ
সাত ম্যাচের টুর্নামেন্ট। সাতটা ম্যাচ কীভাবে একজনকে বিশ্বসেরা করবে?’ বিশ্বকাপ শেষেও ন...