Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিশ্বকাপ

নিজেকে ‘সবচেয়ে সুদর্শন ফুটবলার’ দাবি রোনালদোর সতীর্থের

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৯:৫০
নিজেকে ‘সবচেয়ে সুদর্শন ফুটবলার’ দাবি রোনালদোর সতীর্থের

সংগৃহীত ছবি

বিশ্বকাপ মানেই মাঠের তুমুল উত্তেজনা আর মাঠের বাইরের হাজারো গল্প। এবার মাঠের বাইরে মজার এক মন্তব্য করে বসলেন পর্তুগিজ উইঙ্গার পেদ্রো নেতো। তিনি নিজেকে চলতি বিশ্বকাপের ‘সবচেয়ে হ্যান্ডসাম বা সুদর্শন ফুটবলার’ হিসেবে দাবি করেছেন। পাশাপাশি চেলসির এই তারকা শুনিয়েছেন পর্তুগাল ড্রেসিংরুমে ক্রিশ্চিয়ানো রোনালদোর গোল করার অবিশ্বাস্য নেশা ও অদম্য মানসিকতার গল্প।

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কলম্বিয়ার সঙ্গে গোলশূন্য ড্রয়ে গ্রুপ ‘কে’ থেকে রানার্সআপ হয়েছে পর্তুগাল। শেষ ৩২–এ রোনালদোদের প্রতিপক্ষ লুকা মদরিচের ক্রোয়েশিয়া। ওই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন নেতো। সেখানে দলের প্রেস অফিসার মজা করে তাকে ‘বিশ্বকাপের সবচেয়ে হ্যান্ডসাম খেলোয়াড়’ হিসেবে পরিচয় করিয়ে দিলে তিনি কোনো আপত্তি করেননি। বরং হাসতে হাসতে বলেন, ‘আমি এতে বিন্দুমাত্র অবাক হইনি! এটা খুবই স্বাভাবিক। ড্রেসিংরুমে এটা নিয়ে কোনো বিতর্ক নেই। কারণ পুরো দল সর্বসম্মতভাবে মেনে নিয়েছে যে—আমিই সবচেয়ে সুদর্শন।’

আরও পড়ুন

দলকে জেতাতে পারলেন না রোনালদো

২৮ জুন ২০২৬

নিজের রূপের প্রশংসা সামলানোর পর পেদ্রো নেতো কথা বলেন পর্তুগালের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে। কঙ্গোর বিপক্ষে প্রথম ম্যাচে বিবর্ণ রোনালদো পরের ম্যাচেই জোড়া গোল করেন। রোনালদোর সেই গোল খরা ও মানসিকতা নিয়ে নেতো বলেন, ‘আমরা সবাই জানি তার গোল করার ক্ষুধা কতটা। গোল করার জন্য সে একরকম পাগল হয়ে থাকে। গোলই তার জীবন। দলের সবাই সবসময় তার পাশে থাকে এবং ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলার যখন নিজের প্রিয় কাজটা (গোল) করেন, তা দেখতে আমাদের দারুণ লাগে।’

পর্তুগাল দলে রোনালদোর প্রভাব কতটা, তা নেতোর কথাতেই স্পষ্ট। তিনি জানান, কিংবদন্তি এই ফরোয়ার্ডকে গোল করানোর বাড়তি চাপটা দলের খেলোয়াড়েরা উপভোগই করেন, ‘বিশ্বকাপের মতো মঞ্চে রোনালদোকে গোল করতে সাহায্য করার যে চাপ, সেটা আমাদের জন্য বাড়তি অনুপ্রেরণা হিসেবে কাজ করে। আমরা সত্যিই মন থেকে চাই তাকে গোল করাতে এবং তার লক্ষ্য পূরণে সাহায্য করতে। কারণ, পর্তুগাল ফুটবলের জন্য উনি গত দুই দশকে যা দিয়েছেন, তার ঋণ শোধ করার দায় আমাদেরও আছে।’

নেতোপর্তুগাল২০২৬ ফুটবল বিশ্বকাপক্রিশ্চিয়ানো রোনালদো
    শেয়ার করুন:
    Advertisement
    ছয় মাসে সরকারের গতি ও অগ্রগতি হতাশাজনক : এবি পার্টি

    ছয় মাসে সরকারের গতি ও অগ্রগতি হতাশাজনক : এবি পার্টি

    ১৭ আগস্ট ২০২৬, ২০:১৩

    তহশিলদার খাজনা নিয়েছেন ৭ হাজার, রশিদে লিখলেন ৭৩৮ টাকা

    তহশিলদার খাজনা নিয়েছেন ৭ হাজার, রশিদে লিখলেন ৭৩৮ টাকা

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৩৯

    দেশে ফিরলে শেখ হাসিনা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন

    দেশে ফিরলে শেখ হাসিনা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন

    ১৭ আগস্ট ২০২৬, ২০:২০

    ‘ওমান বাধা দিলে বোমা মারব’, হুমকি ট্রাম্পের

    ‘ওমান বাধা দিলে বোমা মারব’, হুমকি ট্রাম্পের

    ১৭ আগস্ট ২০২৬, ২০:২১

    ডেভিড ইমন ফের রিমান্ডে

    ডেভিড ইমন ফের রিমান্ডে

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:৪৯

    জুলাই সনদ বাস্তবায়ন না করায় ৭ আইন কর্মকর্তার পদত্যাগ

    জুলাই সনদ বাস্তবায়ন না করায় ৭ আইন কর্মকর্তার পদত্যাগ

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:৫২

    ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

    ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৩৮

    নির্ধারিত সময়ে শেষ হয়নি কাজ, ব্যয় বাড়ছে ২০২ কোটি টাকা

    নির্ধারিত সময়ে শেষ হয়নি কাজ, ব্যয় বাড়ছে ২০২ কোটি টাকা

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৩৬

    কাপ্তাইয়ে বিরল ‘হোয়াইট-বার্ড কুকরি’ সাপ উদ্ধার

    কাপ্তাইয়ে বিরল ‘হোয়াইট-বার্ড কুকরি’ সাপ উদ্ধার

    ১৭ আগস্ট ২০২৬, ২০:০৯

    অটোরিকশায় এসে প্রকাশ্যে ছাত্রদলকর্মীকে গুলি

    অটোরিকশায় এসে প্রকাশ্যে ছাত্রদলকর্মীকে গুলি

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৪০

    দুর্ঘটনার তিন দিন পর জাহাজে বিশেষায়িত তদন্ত দল

    দুর্ঘটনার তিন দিন পর জাহাজে বিশেষায়িত তদন্ত দল

    ১৭ আগস্ট ২০২৬, ২০:০৮

    সড়কে পড়ে ছিল বিদ্যুতের তার, প্রাণ গেল কৃষকের

    সড়কে পড়ে ছিল বিদ্যুতের তার, প্রাণ গেল কৃষকের

    ১৭ আগস্ট ২০২৬, ২০:০৫

    ভাইকে বাঁচাতে কিডনি দিয়েছিলেন বোন, ফের সংকট

    ভাইকে বাঁচাতে কিডনি দিয়েছিলেন বোন, ফের সংকট

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৪৪

    মনোহরগঞ্জে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল, সঙ্গে তীব্র লোডশেডিং

    মনোহরগঞ্জে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল, সঙ্গে তীব্র লোডশেডিং

    ১৭ আগস্ট ২০২৬, ২১:০৯

    সাংবাদিকদের মাইক্রোস্কোপের চোখে ত্রুটি খুঁজতে বললেন সেতুমন্ত্রী

    সাংবাদিকদের মাইক্রোস্কোপের চোখে ত্রুটি খুঁজতে বললেন সেতুমন্ত্রী

    ১৭ আগস্ট ২০২৬, ২১:১২

    advertiseadvertise