Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বেলালের ‘মানবতার স্কুল’
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

বিশ্বকাপ

রোনালদোর স্বার্থপর আচরণের কঠোর সমালোচনায় থিয়েরি অঁরি

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৯:১৫
রোনালদোর স্বার্থপর আচরণের কঠোর সমালোচনায় থিয়েরি অঁরি

সংগৃহীত ছবি

লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পেরা যখন ২০২৬ বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচেই গোল উৎসবে মেতেছেন, সেখানে সম্পূর্ণ বিপরীত চিত্র ক্রিশ্চিয়ানো রোনালদোর শিবিরে। ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিপক্ষে পর্তুগালের ড্রয়ের ম্যাচে নিজের ছায়া হয়ে ছিলেন ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। মাঠে তাঁর উপস্থিতি পর্তুগালের চেনা ও স্বাভাবিক খেলাকে ব্যাহত করছে কি না—তা নিয়ে এবার প্রশ্ন তুলেছেন ফুটবল পণ্ডিতরা।

ম্যাচ শেষে ফক্স স্পোর্টসের এক অনুষ্ঠানে রোনালদোর অতিমাত্রায় ‘গোলক্ষুধা’ ও স্বার্থপরতার কড়া সমালোচনা করেছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী কিংবদন্তি থিয়েরি অঁরি। ম্যাচের একটি বিশেষ সুযোগের কথা উল্লেখ করে অঁরি বলেন, 'সেখানে গোল করাটা দলের জন্য প্রয়োজন ছিল, রোনালদোর নিজের নয়। ও নিজে গোল করতে চেয়েছিল বলেই পাস দেওয়ার পথে চলে আসে। ও যদি সিক্স-ইয়ার্ড বক্সের দিকে যেত, তবে ডিফেন্ডার ওকে অনুসরণ করতে বাধ্য হতো এবং ব্রুনো ফার্নান্দেস খুব সহজেই ফাঁকায় বল পেয়ে গোল করতে পারত।'

বিবিসি ওয়ানের প্রাক-ম্যাচ ও পরবর্তী আলোচনায় পর্তুগাল অধিনায়ককে নিয়ে কথা বলেন ওয়েইন রুনি, অলিভিয়ের জিরুড ও ফ্রান্সের সাবেক ডিফেন্ডার গায়েল ক্লিশি। তাদের মতে, ফ্রান্সিসকো কনসেইসাওয়ের সামনে নিজে শট নেওয়ার দারুণ সুযোগ থাকলেও কেবল রোনালদোর ‘সুপারস্টার’ ইমেজের কারণে তিনি বল পাস দিতে বাধ্য হন।

ক্লিশি নিজের আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির ক্যারিয়ারের অভিজ্ঞতা টেনে বলেন, 'ম্যাচের শুরুতে আমরা ভেবেছিলাম রোনালদো তার অভিজ্ঞতা দিয়ে তরুণদের সাহায্য করবেন। কিন্তু কখনো কখনো অবচেতনভাবেই এই ধরণের বড় তারকারা দলের বাকিদের আলো কেড়ে নেন। সেখানে রোনালদো না থাকলে কনসেইসাও নিজেই শট নিতেন।'

তিনি আরও যোগ করেন, 'দলে এমন বড় মাপের খেলোয়াড় থাকলে বাকিরা দায়িত্ব নিতে ভয় পায়। যখন আপনি তাদের মাঠ থেকে তুলে নেবেন, তখন দেখবেন বাকিরা দায়িত্ব নিয়ে খেলছে। রোনালদো মাঠে থাকলে দলের খেলা অনেক সময় আর স্বাভাবিক থাকে না।'

ক্লিশি অবশ্য এর জন্য পুরোপুরি রোনালদোকে দায়ী করছেন না। তার মতে, ম্যাচের এই পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ করার মূল দায়িত্ব কোচের। তিনি বলেন, '৯০ মিনিট জুড়েই আমাদের মনে হচ্ছিল, কোচ কি তাকে মাঠ থেকে তুলে নেবেন? কারণ আমরা জানি যেকোনো মুহূর্তে ও গোল করতে পারে। তবে একজন কোচের জন্য এমন মহাতারকাকে মাঠ থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়াটা সত্যিই কঠিন।'

ডিআর কঙ্গোর বিপক্ষে এই ড্রয়ের পর পর্তুগালের পরবর্তী ম্যাচের কৌশল এবং রোনালদোর একাদশে থাকা নিয়ে ফুটবল মহলে আলোচনা এখন তুঙ্গে।

ক্রিশ্চিয়ানো রোনালদোপর্তুগালথিয়েরি অঁরি২০২৬ ফিফা বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    মাদ্রাসার দরজায় রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না

    মাদ্রাসার দরজায় রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইসলামি নীতি

    প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইসলামি নীতি

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ

    তেজগাঁও মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

    তেজগাঁও মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

    ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ!

    ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ!

    নিরাপত্তাহীন শিশুস্বাস্থ্য

    নিরাপত্তাহীন শিশুস্বাস্থ্য

    হামে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৯৭

    হামে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৯৭

    জামায়াত ব্যারিস্টার রাজ্জাকের কথা শুনলে সমাধান হতো অনেক প্রশ্নের : আইনমন্ত্রী

    জামায়াত ব্যারিস্টার রাজ্জাকের কথা শুনলে সমাধান হতো অনেক প্রশ্নের : আইনমন্ত্রী