Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

লক্ষ্মীপুর

১৪ বছরের শিক্ষার্থীকে প্রাপ্তবয়স্ক দেখিয়ে মামলা, পাঠানো হলো কারাগারে

লক্ষ্মীপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০৫:২৫
১৪ বছরের শিক্ষার্থীকে প্রাপ্তবয়স্ক দেখিয়ে মামলা, পাঠানো হলো কারাগারে

মামলার এজাহারে ১৪ বছরের মো. রিমনের বয়স লেখা ছিল ১৯ বছর। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগতিতে সন্ত্রাসবিরোধী আইনে করা এক মামলায় মো. রিমন নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। জন্মনিবন্ধন অনুযায়ী রিমনের বয়স ১৪ বছর ২ মাস হলেও মামলার এজাহার ও আদালতে দাখিল করা নথিতে তার নাম ও বয়স নিয়ে অসঙ্গতির অভিযোগ উঠেছে।

রিমন রামগতি উপজেলার চর মেহার আজিজিয়া উচ্চ বিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা বিভাগের দশম শ্রেণির ছাত্র। উপজেলার চর রমিজ ইউনিয়নের চরমেহার গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে তিনি। রবিবার বিকালে চরমেহার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার এজাহারে তার নাম উল্লেখ করা হয়েছে ‘বাচ্চু প্রকাশ রিপন’ এবং বয়স দেখানো হয়েছে ১৯ বছর। তবে জন্মনিবন্ধনের তথ্যের সঙ্গে নাম ও বয়সের মিল পাওয়া যায়নি। আদালতে সোপর্দ করার সময় মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মিজানুর রহমান নাম সংশোধন করলেও বয়স উল্লেখ করেন ১৩ বছর ১১ মাস ২৯ দিন।

আসামিপক্ষের আইনজীবী আবদুর রব সুমন বলেন, ‘সকালে সন্ত্রাসবিরোধী মামলায় রিমনকে আদালতে সোপর্দ করে রামগতি থানা পুলিশ। ছোট মানুষ, তার এখনো রাজনীতি করার বয়স হয়নি। এতে আমরা তার জামিনের জন্য মানবিক আবেদন করেছি।’ তিনি জানান, এজাহারভুক্ত তিন নাম্বার আসামি হওয়ায় জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সাদেকুর রহমান তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

তিনি আরও জানিয়েছেন, ‘মঙ্গলবার হাজিরা আছে। এজন্য আদালত তাকে কারাগারে পাঠিয়েছে। পরে তাকে গাজীপুরের শিশু-কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হবে।’

মামলা সূত্রে জানা গেছে, গত ৩০ মে সকালে চর আলগী ইউনিয়নের চরনেয়ামত গ্রামের মধ্য পূর্ব আলেকজান্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বহুমুখী দুর্যোগ আশ্রয়কেন্দ্রের নিচে ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হন। অভিযোগ অনুযায়ী, বিভিন্ন স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করেন এবং সেই কার্যক্রমের ভিডিও ধারণ করেন তারা। এ ঘটনায় ৪ জুন রামগতি থানার উপপরিদর্শক ময়নাল হোসেন বাদী হয়ে রিমনসহ ১২ জনের নাম উল্লেখ করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মিজানুর রহমান জানিয়েছেন, সন্ত্রাসবিরোধী মামলায় রিমনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। তার বয়স কম না বেশি, তা তদন্তের বিষয়।

লক্ষ্মীপুরকিশোর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    সড়ক সংস্কার করেন ছাত্তার

    সড়ক সংস্কার করেন ছাত্তার

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    সিকদার ইন্স্যুরেন্সের আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম

    সিকদার ইন্স্যুরেন্সের আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

    শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    ঝুঁকি ভাতা পুনর্নির্ধারণ

    ঝুঁকি ভাতা পুনর্নির্ধারণ

    ২০ বছর বঞ্চিত ঠিকাদারদের ভাগ্য খুলছে

    ২০ বছর বঞ্চিত ঠিকাদারদের ভাগ্য খুলছে

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    গভীর সতর্কবার্তা

    গভীর সতর্কবার্তা