Agamir Somoy E-Paper
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বেলালের ‘মানবতার স্কুল’
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

বিশ্বকাপ

রোনালদোকে ছাড়াই কি বেশি শক্তিশালী পর্তুগাল?

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৯:১৩
রোনালদোকে ছাড়াই কি বেশি শক্তিশালী পর্তুগাল?

সংগৃহীত ছবি

২০০৩ সালের ২০ আগস্ট। উত্তর পর্তুগালের শাভেস শহরের এক সাধারণ প্রীতি ম্যাচ। প্রতিপক্ষ কাজাখস্তান, মাঠের ঘাস এতটাই মলিন ছিল যে তা ঢাকতে রং করতে হয়েছিল! মাত্র ৮ হাজার দর্শকের সেই ম্যাচটি আজ ফুটবল ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। কারণ, সেদিনই পর্তুগাল জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়েছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর।

কেউ তখন ভাবেনি মেদেইরা থেকে আসা সেই ছেলেটি ২০২৬ সালে এসে নিজের ক্যারিয়ারের রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামবেন, যে কীর্তি এবার কেবল লিওনেল মেসি ও গুইলার্মো ওচোয়ারই রয়েছে। আন্তর্জাতিক ফুটবলের সর্বকালের সর্বোচ্চ ১৪৩ গোলের মালিক রোনালদো পর্তুগিজ ফুটবলকে বদলে দিয়েছেন, পুরো জাতির মানসিকতা পুনর্নির্মাণ করেছেন। কিন্তু ৪১ বছর বয়সে এসে আজ পর্তুগালেই এক বড় প্রশ্ন মাথাচাড়া দিয়ে উঠেছে— দল হিসেবে পর্তুগাল কি রোনালদোকে ছাড়াই বেশি শক্তিশালী?

একটা সময় পর্তুগালে রোনালদোর জায়গা নিয়ে প্রশ্ন তোলাকে ‘দেশদ্রোহিতা’র শামিল মনে করা হতো। কিন্তু কাতার বিশ্বকাপের পর থেকে সেই পরিস্থিতি বদলেছে। ১৯৬৬ বিশ্বকাপে পর্তুগালকে তৃতীয় স্থান এনে দেওয়া দলের সদস্য আন্তোনিও সিমোয়েস যেমন স্পষ্ট ভাষায় বলেন, 'সে জেতার জন্য খেলে না, সে খেলে ম্যাচের মূল আকর্ষণ হয়ে থাকার জন্য। আপনারা কি বোঝেন যে এটা ইউসেবিওর দর্শনের সম্পূর্ণ উল্টো? আমি বাস্তবতাকে অস্বীকার করতে পারি না।'

একই সুর সিএনএন ও ডিএজেডএন পর্তুগালের ফুটবল বিশ্লেষক সোফিয়া অলিভেইরার কণ্ঠেও। তিনি বলেন, 'বিশ্বকাপ জিততে চায় এমন একটি দলের শুরুর একাদশে খেলার মতো ফুটবল এখন আর রোনালদোর পায়ে নেই। টুর্নামেন্টে এসে তাকে বেঞ্চে রাখার কথা বলা সহজ, কিন্তু জাতীয় দল তো তাকে ছাড়া খেলার কোনো প্রস্তুতিই নেয়নি।'

তবে এই বিতর্ককে স্রেফ ‘আড্ডাখানার গল্প’ বলে উড়িয়ে দিয়েছেন পর্তুগালের স্প্যানিশ কোচ রবার্তো মার্তিনেস। রোনালদোর পক্ষে যুক্তি দিয়ে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি বলেন, সেলেকাওদের হয়ে শেষ ৩১ ম্যাচে ২৫ গোল করেছেন এই আল-নাসর তারকা। মার্তিনেসের বক্তব্য, 'আমরা সর্বকালের সেরা খেলোয়াড়কে নিয়ে কথা বলছি। সে এখানে তার অতীতের অর্জনের কারণে নেই, সে এখনো খুব উঁচু মানের পারফরম্যান্স করছে বলেই দলে আছে।'

আরও পড়ুন

মেসি-রোনালদোর সমালোচকদের একহাত নিলেন এমবাপ্পে

০৭ জুন ২০২৬

সাবেক পর্তুগিজ গোলরক্ষক রিকার্দো, যিনি ২০০৩ সালে রোনালদোর অভিষেকের দিন মাঠে ছিলেন, বর্তমানে দলের কোচিং স্টাফের অংশ। রোনালদোর বর্তমান গতি নিয়ে তিনি মজা করে বলেন, 'গতির দিক থেকে আগে যেখানে সে ঘণ্টায় ২০০ কিলোমিটার বেগে দৌড়াত, এখন হয়তো ১৯৫ কিলোমিটারে দৌড়ায়। কিন্তু এই বয়সে সেটাও অবিশ্বাস্য। তার শারীরিক ও মানসিক শক্তি এখনো প্রতিপক্ষের জন্য বিধ্বংসী।'

এদিকে পরিসংখ্যান কিন্তু বিতর্কের পালে হাওয়া দিচ্ছে। মার্তিনেসের অধীনে ৩৯টি ম্যাচের মধ্যে রোনালদো খেলেছেন ৩১টিতে। চোট বা নিষেধাজ্ঞার কারণে রোনালদো যে ম্যাচগুলোতে ছিলেন না, তার মধ্যেই পর্তুগাল তাদের ইতিহাসের অন্যতম বড় দুটি জয় পেয়েছে। ২০২৩ সালের সেপ্টেম্বরে লুক্সেমবার্গের বিপক্ষে ৯-০ এবং গত নভেম্বরে আর্মেনিয়ার বিপক্ষে ৯-১ গোলের জয়। আর এই ম্যাচগুলোর পরই জাতীয় দলে রোনালদোর অপরিহার্যতা নিয়ে আলোচনা গতি পায়।

রোনালদোর এই আকাশচুম্বী প্রভাব মাঠের বাইরেও পর্তুগিজ ফুটবল ফেডারেশনকে (এফপিএফ) চাপে রাখে। ২০২২ বিশ্বকাপে রোনালদোকে বেঞ্চে বসানোর পর সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভের মুখে পড়েছিলেন তৎকালীন কোচ ফের্নান্দো সান্তোস, যা পরে তার বিদায় ত্বরান্বিত করে। এমনকি সম্প্রতি এফপিএফ রোনালদোর মালিকানাধীন একটি ফিটনেস কোম্পানির সাথে অংশীদারিত্বের চুক্তি করায় স্বার্থের সংঘাতের প্রশ্নও উঠেছে, যদিও ফেডারেশন তা অস্বীকার করেছে।

আরও পড়ুন

প্রস্তুতি ম্যাচে রোনালদো পেলেন ১০ এ ৫!

০৭ জুন ২০২৬

পর্তুগাল ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েনসা অবশ্য রোনালদো-পরবর্তী যুগের প্রস্তুতি নিয়ে বলেন, 'ফেডারেশন বিষয়টি নিয়ে কোনো নাটক করছে না, বরং যথাযথ প্রস্তুতি নিচ্ছে। রোনালদো আজীবন পর্তুগাল ব্র্যান্ডের সাথে জড়িয়ে থাকবে। তবে তার বিদায়ের পরও স্বাভাবিক নিয়মেই ফেডারেশনের আর্থিক ও প্রাতিষ্ঠানিক চাকা সচল থাকবে।'

পর্তুগিজ ফুটবলের সমার্থক হয়ে ওঠা ক্রিশ্চিয়ানো রোনালদো ইতোমধ্যে নিশ্চিত করেছেন, এটিই তার শেষ বিশ্বকাপ। আগামী ১৭ জুন ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে পর্তুগালের বিশ্বকাপ অভিযান। ইউসেবিওর ৯টি বিশ্বকাপ গোলের রেকর্ড ভাঙার চেয়েও রোনালদোর মূল লক্ষ্য থাকবে নিজের শেষ মঞ্চে পর্তুগালকে অধরা বিশ্বকাপ ট্রফি এনে দেওয়া।

-বিবিসি স্পোর্টস অবলম্বনে

ক্রিশ্চিয়ানো রোনালদোপর্তুগাল২০২৬ ফুটবল বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    মাদ্রাসার দরজায় রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না

    মাদ্রাসার দরজায় রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইসলামি নীতি

    প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইসলামি নীতি

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ

    তেজগাঁও মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

    তেজগাঁও মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

    ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ!

    ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ!

    যে দেশ ছাড়েন, চাইলে আবার ঢুকতেও পারেন: রুমিন ফারহানা

    যে দেশ ছাড়েন, চাইলে আবার ঢুকতেও পারেন: রুমিন ফারহানা

    একদিনে রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক

    একদিনে রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক

    প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন নাহিদ

    প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন নাহিদ