Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

রোনালদো বিস্ফোরণে কক্ষপথে পর্তুগাল

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০১:১৬
রোনালদো বিস্ফোরণে কক্ষপথে পর্তুগাল

ছবি: রয়টার্স

কড়া সমালোচনার জবাব নিজের মত করেই দিলেন পর্তুগিজ মহারাজা। বয়সকে ভুল প্রমাণ করে ক্রিস্তিয়ানো রোনালদো করলেন জোড়া গোল। উজবেকিস্তানের বিপক্ষে ৫-০ গোলের জয়ে রাখলেন বড় ভূমিকা। তাতেই কর্পূরের মত উড়ে গেল সব বিতর্ক।

কঙ্গোর সঙ্গে গোল পাননি বলে অনেক কটূক্তি শুনতে হয়েছে ৪২-এ পা রাখার রোনালদোকে। উজবেকদের বিপক্ষে তাকে একাদশে না রাখার রবও উঠেছিল। তবে কোচ রবার্তো মার্তিনেস আস্থা রাখেন রোনালদোয়। পাহাড়সম চাপ লহমায় ছিটকে দিয়ে রোনালদো ফিরেছেন স্বরূপে। ২০০৬ সালের পর থেকে খেলা টানা ছয় বিশ্বকাপেই গোল করার কীর্তি গড়তে সময় নেন মাত্র ছয় মিনিট। জোয়াও কানসেলোর ক্রস থেকে আসা বল চতুর রোনালদো ডান পায়ের সাইডভলিতে  পৌঁছে দেনর দূরের পোস্টে।

ম্যাচের ১৭ মিনিটে ব্যবধান বাড়ান নুনো মেন্দেস। বক্সের ঠিক বাইরে থেকে পাওয়া ফ্রি-কিককে গোলে পরিণত করেন পিএসজি ফরোয়ার্ড। ২৯ মিনিটে অবশ্য বিশ্বকাপের ইতিহাসে প্রথম গোলের কীর্তি গড়েই ফেলেছিলেন উজবেক ফরোয়ার্ড আজিজ গানিভ। বক্সের বাইরে থেকে তার শট জাল খুঁজে নেয়। তবে ভিএআর-এ সে গোল বাতিল হয়। তার নিঁখুত শটের আগেই ফায়জুল্লায়েভ ফাউল করেন পর্তুগালের এক ডিফেন্ডারকে।

৩৯ মিনিটে বিশ্বকাপের ইতিহাসে দশম গোলের দেখা পান রোনালদো। ব্রুনো ফার্নান্দেসের বাড়িয়ে দেওয়া বল ধরে ডান দিক দিয়ে বক্সে ঢুকে ডান পায়ের প্লেসিংয়ে দূরের পোস্ট কাঁপান। ফেরার ম্যাচে হ্যাটট্রিকও পেতে পারতেন তিনি। তবে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে তার প্রচেষ্টা গোললাইন থেকে ক্লিয়ার করেন উজবেক ডিফেন্ডার আবদুকদির খুসানব। 

বিরতি থেকে ফিরেও প্রাধান্য রেখে খেলা পর্তুগিজ চতুর্থ গোলের দেখা পায় ৬০ মিনিটে। উজবেক ডিফেন্ডার খুসানভ আত্মঘাতী গোল উপহার দেন প্রতিপক্ষকে। আর ৮৭ মিনিটে বদলী রাফায়েল লেও গোল করলে বড় জয়ে মাঠ ছাড়ে পর্তুগিজরা।

 

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে