Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

মরক্কোর সাংবাদিকদের তোপের মুখে দেশম

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৯:৩১
মরক্কোর সাংবাদিকদের তোপের মুখে দেশম

উত্তর আমেরিকা বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে মাঠে নামার আগেই উত্তপ্ত হয়ে উঠেছে ফ্রান্স ও মরক্কো দল। বোস্টন স্টেডিয়ামে ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ফরাসি কোচ দিদিয়ের দেশমকে মরক্কোর সাংবাদিকদের তীব্র ক্ষোভ ও প্রতিবাদের মুখে পড়তে হয়েছে। পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছায় যে, আফ্রিকান দেশটির সংবাদকর্মীদের তোপের মুখে ফরাসি কোচকে মাঝপথ থেকে ফিরে এসে পুনরায় নিজের অবস্থান ব্যাখ্যা করতে হয়েছে।

ফিফার নিয়ম মেনে বোস্টনের পিচে প্রায় ২০ মিনিট সাংবাদিকদের সাথে কথা বলেন দিদিয়ের দেশম। তবে ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ) প্রেস উইং থেকে মূলত ফ্রান্সের সাংবাদিকদের প্রশ্ন করার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হচ্ছিল। ফরাসি সাংবাদিকদের পর স্প্যানিশ ও ইংরেজি ভাষায় দুটি প্রশ্ন নেওয়ার পর আকস্মিকভাবেই সংবাদ সম্মেলন শেষ ঘোষণা করা হয়।

আরও পড়ুন

ফ্রান্সের ম্যাচে সব আর্জেন্টাইন রেফারি নিয়ে বিতর্ক

০৮ জুলাই ২০২৬

এতে ক্ষোভে ফেটে পড়েন সেখানে উপস্থিত মরক্কোর সাংবাদিকেরা। প্রশ্ন করার সুযোগ না পেয়ে তারা জোরালো প্রতিবাদ শুরু করেন। পরিস্থিতি বুঝতে না পেরে দেশম প্রথমে পোডিয়াম ছেড়ে উঠে চলে যাচ্ছিলেন। কিন্তু মরক্কোর সাংবাদিকদের তীব্র প্রতিবাদের মুখে তিনি আবার ফিরে এসে চেয়ারে বসেন এবং বিরক্তি প্রকাশ করে বলেন, ‘আমাকে ক্ষমা করবেন, কিন্তু আমার অনেক দূর (হোটেল) যেতে হবে। খেলোয়াড়দের সাথে দুপুরের খাবার খাওয়া, এরপর অনুশীলনের প্রস্তুতি...। আমি খুব ভোরে বের হয়েছি এবং আমার আরও অনেক কাজ আছে। এখানে আপনারা কতজন আছেন? ৫০ জন হাত তুললে তো আমি ৫০টি প্রশ্নের উত্তর দিতে পারব না। তবে ঠিক আছে, আর একটি প্রশ্ন করুন...।’

সেই সময় এক মরেক্কান সাংবাদিক দেশমকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ফরাসি দলের একটি ভিডিওর দিকে ইঙ্গিত করে প্রশ্ন করেন। ভিডিওটিতে ফরাসি ফুটবলারদের বেশ ফুরফুরে ও উৎসবমুখর মেজাজে অনুশীলন করতে দেখা গেছে। মরক্কোর সাংবাদিকের দাবি ছিল, ফ্রান্স কোয়ার্টার ফাইনালের আগে প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছে কি না?

আরও পড়ুন

আর্জেন্টিনাকে ঘিরেই যত বিতর্ক

০৯ জুলাই ২০২৬

জবাবে বেশ কড়া ভাষায় দেশম বলেন, ‘আমি জানি না আপনি কেন এটাকে উৎসবের মেজাজ বলছেন। বিষয়টি মোটেও তেমন নয়। আমরা মরক্কো দলকে অত্যন্ত শ্রদ্ধা করি। তবে সেমিফাইনালের টিকিট পাওয়ার জায়গা আছে মাত্র একটি। আমরা তো আর খেলোয়াড়দের কান্নার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করব না, কিন্তু আমি নিশ্চিত ম্যাচের পর কেউ না কেউ কাঁদবে। ঠিক যেভাবে মরক্কোও তাদের কান্নার ছবি আগে থেকে দেখাবে না। আমরা কাউকে অসম্মান করতে এখানে আসিনি।’

বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত ২:০০টায় বোস্টনের জিলেট স্টেডিয়ামে মুখোমুখি হবে এই দুই দল। কাতার বিশ্বকাপের সেই রোমাঞ্চকর সেমিফাইনালের পর এটিই বিশ্বমঞ্চে তাদের প্রথম দেখা। সেবার মরক্কোকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল ফরাসিরা। এবার শেষ আটের এই হাইভোল্টেজ ম্যাচে যে দল জিতবে, তারা আগামী মঙ্গলবার ডালাসে অনুষ্ঠিতব্য সেমিফাইনালে স্পেন বনাম বেলজিয়াম ম্যাচের জয়ী দলের মুখোমুখি হবে।

দিদিয়ের দেশমফ্রান্স২০২৬ ফুটবল বিশ্বকাপমরক্কো
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক