Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

‘অনুভব’ কেটে ‘বুঝেছি’

মেসির বিদায়ী চিঠির পেছনের না বলা কথা

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬
মেসির বিদায়ী চিঠির পেছনের না বলা কথা

জাতীয় দল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার সেই হাতে লেখা ঐতিহাসিক চিঠিটি নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। কেবল শব্দ ও ভাষা নিয়েই নয়, গ্রাফোলজি বা হস্তলিপি বিশেষজ্ঞরা খুঁজে বের করেছেন চিঠি লেখার সময় আর্জেন্টাইন কিংবদন্তির মনে কী চলছিল। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে চিঠিতে মেসির একটি শব্দ কেটে অন্য শব্দ বসানোর বিষয়টি।

গ্রাফোলজিস্ট এস্তেবান আগুইলেরার বিশ্লেষণে উঠে এসেছে, চিঠির প্রথম পাতার একটি জায়গায় ‘সিয়েন্তো’ বা ‘অনুভব করি’ শব্দটি কেটে ‘এন্তিয়েন্দো’ বা ‘বুঝেছি’ শব্দটি লিখেছিলেন মেসি। বাক্যটি ছিল এরকম – ‘এটি এমন এক সিদ্ধান্ত যা আমার হৃদয়ে আঘাত করেছে এবং আজও কষ্ট দিচ্ছে। তবে আমি “বুঝেছি” যে, এটাই সঠিক সময়।’ এই ছোট কাটাছেঁড়াই নাকি মেসির মানসিক দ্বন্দ্ব এবং আবেগ সামলানোর বিষয়টি স্পষ্ট করে তুলেছে।

আরও পড়ুন

মেসির অবসর নিয়ে ব্রিটিশ মিডিয়ার খোঁচা

০১ সেপ্টেম্বর ২০২৬

বিশেষজ্ঞের মতে, শব্দ পরিবর্তনের এই সিদ্ধান্ত প্রমাণ করে, বিদায়ের মুহূর্তটি কতটা বেদনাদায়ক ছিল এবং তা রীতিমতো তার হৃদয়ে আঘাত করেছিল। প্রথম শব্দটিতে যেখানে আবেগ ও হৃদয়ের কষ্ট প্রকাশ পাওয়ার কথা ছিল, সেখানে দ্রুত তা বদলে যুক্তিকে স্থান দেওয়া হয়েছে। অর্থাৎ, কী অনুভব করছেন; তার চেয়ে পরিস্থিতি অনুযায়ী কোনটা যৌক্তিকভাবে বলা উচিত, সেটাই প্রাধান্য পেয়েছিল।

চিঠির এই কাটাছেঁড়া ছাড়াও গ্রাফোলজি বিশ্লেষণে বেরিয়ে এসেছে মেসির মানসিক ক্লান্তির নানা দিক। যেমন—চিঠির শেষাংশে ‘আমি শূন্য, আমার দেওয়ার মতো আর কিছু নেই’ লেখাটি কিছুটা বেলাইন হয়ে যাওয়ার প্রবণতা থেকে বিশেষজ্ঞরা নিশ্চিত হয়েছেন যে, এটি কোনো কথার কথা ছিল না; বরং এটি ছিল তার তীব্র শারীরিক ও মানসিক ক্লান্তির বাস্তব প্রতিফলন। এ ছাড়া ‘পরিবার’ শব্দটি লিখতে গিয়ে তার হাত সামান্য কেঁপেছে, যা মেসির আবেগের বহিঃপ্রকাশ ঘটিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মেসির এই চিঠিটি কেবল একটি আনুষ্ঠানিক ঘোষণাই ছিল না, বরং তা ছিল দীর্ঘ দুই দশকের ক্যারিয়ার আর মনস্তাত্ত্বিক লড়াইয়ের দলিল।

লিওনেল মেসিমেসিমেসির অবসরমেসির চিঠি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪

    কনফিউশন নয় সল্যুশন চাই

    কনফিউশন নয় সল্যুশন চাই

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭

    এখনো গলার কাঁটা

    এখনো গলার কাঁটা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৪

    advertiseadvertise