Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অন্যের হাসিতেই খুশি মোরশেদুল
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

মেসির অবসর নিয়ে ব্রিটিশ মিডিয়ার খোঁচা

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৯:০৯
মেসির অবসর নিয়ে ব্রিটিশ মিডিয়ার খোঁচা

কিছুদিন আগে শেষ হওয়া উত্তর আমেরিকা বিশ্বকাপে ‘ফকল্যান্ডস ব্যানার’ নিয়ে আর্জেন্টিনা এবং ইংল্যান্ড সমর্থকদের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়েছিল। এবার আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসর ঘোষণায় খোঁচা মারতে ছাড়েনি ব্রিটিশ মিডিয়া। তবে বিশ্বের সিংহভাগ গণমাধ্যমই আর্জেন্টাইন কিংবদন্তির বিদায় নিয়ে গুরুত্বসহকারে সংবাদ পরিবেশন করেছে।

স্পেনের প্রভাবশালী ক্রীড়া দৈনিক ‘মার্কা’ মেসির এই ঘোষণাকে ‘বোম্বশেল’ বা বোমা ফাটানোর সঙ্গে তুলনা করেছে। এছাড়া ‘আদ’ এবং ‘মুন্দো দেপোর্তিভো’ মেসির চিঠি থেকে আবেগঘন শিরোনাম করেছে। ‘স্পোর্ত’ শিরোনাম করেছে- ‘আমি শূন্য, আমার দেওয়ার মতো আর কিছু নেই।’

আরও পড়ুন

ফ্লিকের চোখে মেসিই বিশ্বের সেরা

০১ সেপ্টেম্বর ২০২৬

ফরাসি ক্রীড়া দৈনিক ‘লেকিপ’ তাদের শিরোনামে মেসির এই বার্তাটিকেই প্রাধান্য দিয়েছে— ‘আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করলেন মেসি: আমার আর দেওয়ার কিছু নেই এবং দারুণ সব তরুণরা উঠে আসছে।’ ইতালির ঐতিহ্যবাহী ক্রীড়া দৈনিক ‘লা গাজেত্তা দেল্লো স্পোর্ত’ তাদের প্রধান পাতায় মেসির আবেগময় বিদায়ী চিঠি’ ও তার দীর্ঘ বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষ মুহূর্তটিকে বিশেষ গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। 

তবে ব্রিটিশ ট্যাবলয়েড ‘দ্য সান’ কিছুটা খোঁচা মেরে শিরোনাম করেছে এভাবে- ‘কিংবদন্তি লিওনেল মেসি আবারও জাতীয় দল থেকে অবসর নিলেন।’ এর আগে ২০১৬ সালে অবসর নিয়েছিলেন মেসি। সেই ইতিহাস টেনেই মূলত খোঁচাটা মেরেছে ব্রিটিশ গণমাধ্যমটি। অন্যদিকে, দ্য গার্ডিয়ান যথাক্রমে লিখেছে, ‘আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসর: এটি বেদনাদায়ক’। ডেইলি মেইল লিখেছে, ‘বিশ্বকাপ ব্যর্থতা এবং বাবার মৃত্যুর কয়েক সপ্তাহের মাঝেই অবসর নিলেন ৩৯ বছর বয়সী মেসি।’

আরও পড়ুন

মেসিকে কীভাবে বিদায় জানাবে আর্জেন্টিনা?

০১ সেপ্টেম্বর ২০২৬

পর্তুগালের ‘রেকর্ড’ পত্রিকা ধ্রুপদী ঢঙে মেসির উদ্ধৃতি ব্যবহার করে শিরোনাম করেছে- ‘আর্জেন্টিনার জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিলেন মেসি: আমার আর দেওয়ার কিছু নেই।’ এছাড়া ব্রাজিলের ‘গ্লোবো স্পোর্ত’ এবং মেসির বর্তমান ঠিকানা মার্কিন যুক্তরাষ্ট্রের ‘মায়ামি হেরাল্ড’ও এই বিদায়কে গুরুত্বের সাথে বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে। মেসিকে নিয়ে বিশ্ব মিডিয়ার এই মাতামাতি প্রমাণ করে, তার বিদায় গোটা ক্রীড়া বিশ্বেই শূন্যতা তৈরি করেছে।

লিওনেল মেসিআর্জেন্টিনাব্রিটিশ মিডিয়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫২

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫০

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৪

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪১

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৩

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫১

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৩

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪

    প্যারামাউন্ট টেক্সটাইলের ৫১ শতাংশ দর বৃদ্ধি, সতর্ক করল সিএসই

    প্যারামাউন্ট টেক্সটাইলের ৫১ শতাংশ দর বৃদ্ধি, সতর্ক করল সিএসই

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৩

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯

    পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানি নিষিদ্ধ করল এনবিআর

    পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানি নিষিদ্ধ করল এনবিআর

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৭

    advertiseadvertise