Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

এমএসএফের প্রতিবেদন

আগস্টে মবে নিহত ৩৫, পরিচয়হীন ৭১ লাশ উদ্ধার

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ২০:৫৯
আগস্টে মবে নিহত ৩৫, পরিচয়হীন ৭১ লাশ উদ্ধার

ফাইল ছবি

জুলাইয়ের তুলনায় চলতি আগস্ট মাসে অপরাধের কিছু সূচকে স্বস্তি মিললেও মানবাধিকার পরিস্থিতির বড় কয়েকটি ক্ষেত্রে দেখা গেছে অবনতি। জুলাইয়ের তুলনায় এ মাসে বেড়েছে মব, গ্রেপ্তার ও রাজনৈতিক সহিংসতার ঘটনা।

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) জুলাই ও আগস্টের তুলনামূলক তথ্য বিশ্লেষণে এমন চিত্র উঠে এসেছে। সংস্থাটির দাবি, চলতি মাসে অজ্ঞাত মরদেহ উদ্ধার, সংখ্যালঘু নির্যাতন ও বিশেষ অভিযানে গ্রেপ্তার বেড়েছে।

আজ সোমবার সংস্থাটির প্রকাশিত প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা গেছে, আগস্টে অন্তত ৭৮টি মব সহিংসতার ঘটনায় ৩৫ জন নিহত ও ৭৪ জন আহত হয়েছেন। জুলাইয়ে নিহত ছিলেন ৩১ এবং আহত ৫৮ জন। চুরি, ছিনতাই, ডাকাতি, হত্যা, মাদক, চাঁদাবাজি, জমি ও ব্যক্তিগত বিরোধ থেকে এসব ঘটনার সূত্রপাত হলেও ধর্ষণ বা যৌন নিপীড়নের অভিযোগ ঘিরেও মবের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন

সংসদ ভবনের সামনে শিক্ষিকা হত্যা, প্যারা পনিসহ রিমান্ডে ৩ আসামি

৩১ আগস্ট ২০২৬

এতে বলা হয়েছে, আগস্টে রাজনৈতিক সহিংসতায় আহতের সংখ্যা জুলাইয়ের ৯৫ থেকে বেড়ে ২৬৭ জনে দাঁড়িয়েছে। অর্থাৎ এক মাসে বেড়েছে প্রায় ১৮১ শতাংশ। অবশ্য নিহত ৭ থেকে কমে হয়েছে ৫ জন। বিএনপি, এনসিপি, জামায়াত, আওয়ামী লীগসহ বিভিন্ন দলের অভ্যন্তরীণ ও আন্তঃদলীয় সংঘাত এ সহিংসতার সঙ্গে যুক্ত বলে পর্যবেক্ষণে উঠে এসেছে।

পরিচয়হীন ৭১ মরদেহ

সংস্থাটি বলেছে, আগস্টে অজ্ঞাতনামা লাশ উদ্ধারের ঘটনাও বিশেষভাবে উদ্বেগ তৈরি করেছে। এ মাসে দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার হয়েছে ৭১টি অজ্ঞাতনামা মরদেহ। জুলাইয়ে এ সংখ্যা ছিল ৫৬। উদ্ধার হওয়া মরদেহের মধ্যে ৫৫ জন পুরুষ, ১৪ জন নারী এবং দুজনের বয়স ও লিঙ্গ শনাক্ত করা যায়নি। নদী, ডোবা, সড়ক, রেললাইন, সেতুর নিচ, ফসলি জমি ও পরিত্যক্ত স্থান থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়। কিছু মরদেহ ছিল গলা কাটা, বস্তাবন্দী বা হাত-পা বাঁধা অবস্থায়। তবে প্রতিটি অজ্ঞাতনামা মরদেহকে সরাসরি হত্যাকাণ্ড বা গুম হিসেবে চিহ্নিত না করে মৃত্যুর কারণ ও পরিচয় শনাক্তে নিরপেক্ষ তদন্ত জরুরি।

সংখ্যালঘু নির্যাতন

এমএসএফ জানিয়েছে, আগস্টে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ৮ থেকে বেড়ে হয়েছে ২৬টি। প্রতিমা ভাঙচুর, হামলা, হুমকি ও প্রাণহানির ঘটনায় নিরাপত্তা ও সামাজিক সম্প্রীতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

আরও পড়ুন

রংপুরে ৪ খুন: ১০ দিন পর আসামিদের ডোপ টেস্টে মেলেনি মাদকের অস্তিত্ব

৩১ আগস্ট ২০২৬

এদিকে বিশেষ অভিযানে গ্রেপ্তারও জুলাইয়ের ৫ হাজার ১৯৬ থেকে বেড়ে আগস্টে ৫ হাজার ৬১৮ হয়েছে। বিপরীতে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে মৃত্যু ২ থেকে ১ এবং কারা হেফাজতে মৃত্যু ৯ থেকে ৫ জনে নেমেছে।

প্রতিবেদনে মব ঠেকানো, রাজনৈতিক সহিংসতা নিয়ন্ত্রণ, নির্বিচারে গ্রেপ্তার বন্ধ, সংখ্যালঘুদের নিরাপত্তা এবং অজ্ঞাতনামা মৃত্যুর নিরপেক্ষ তদন্তের সুপারিশ করেছে সংস্থাটি।

মবসহিংসতাগ্রেপ্তার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ