Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

রংপুরে ৪ খুন: ১০ দিন পর আসামিদের ডোপ টেস্টে মেলেনি মাদকের অস্তিত্ব

রংপুর অফিস
agamir somoy
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ১৬:৩২
রংপুরে ৪ খুন: ১০ দিন পর আসামিদের ডোপ টেস্টে মেলেনি মাদকের অস্তিত্ব

গ্রেপ্তার দুই আসামি মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস। ফাইল ছবি

রংপুরের আলোচিত চার খুনের ঘটনায় দুই আসামি মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসের ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব মেলেনি; যদিও তারা মাদক সেবন করে এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল বলে পুলিশের দাবি।

হত্যাকাণ্ডের ১০ দিন এবং গ্রেপ্তারের আট দিন পর গতকাল রবিবার ডোপ টেস্টের জন্য মুগ্ধ ও সিদ্ধার্থের নমুনা সংগ্রহ করা হয়েছিল।

একদিন পর আজ সোমবার রংপুর মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও উপকমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী সাংবাদিকদের বলেছেন, ‘গতকাল জেলগেট থেকে দুই আসামির নমুনা সংগ্রহ করা হয়। ওই নমুনা পরীক্ষা করে অ্যামফিটামিনের অস্তিত্ব পাওয়া যায়নি।’

ডোপ টেস্টের জন্য নমুনা সংগ্রহে দেরি হওয়ার জন্য আদালতের অনুমতি নেওয়াসহ প্রক্রিয়াগত জটিলতার বিষয়টি তুলে ধরেন।

আরও পড়ুন

রংপুরে চার খুনের তদন্তে ডিবি

২৫ আগস্ট ২০২৬


চার খুনের ঘটনায় পুলিশের বক্তব্যে আসামিদের ইয়াবা সেবনের বিষয়টিই বারবার সামনে এসেছিল। ইয়াবা হচ্ছে এমফিটামিন জাতীয় মাদক।

গত ২২ আগস্ট রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী, মেয়ে, ছেলেসহ একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরদিনই ওই এলাকা থেকে প্রতিবেশী মুগ্ধ ও সিদ্ধার্থকে গ্রেপ্তার করে পুলিশ জানায়, এরাই একে একে হত্যা করেছিল গণপতির পরিবারের চারজনকে।

২৩ আগস্ট প্রথম দফায় এবং ২৭ আগস্ট দ্বিতীয় দফায় সংবাদ সম্মেলন করেন আরএমপির বিদায়ী কমিশনার আবদুল মাবুদ। দুবারই আসামি মুগ্ধ ও সিদ্ধার্থের স্বীকারোক্তির বরাতে জানানো হয়, হত্যাকাণ্ডের আগে ইয়াবা সেবন করেছিলেন তারা।

আরও পড়ুন

রংপুরে চার খুন: সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে

২৯ আগস্ট ২০২৬

দ্বিতীয় সংবাদ সম্মেলনে আরএমপি জানিয়েছিলেন, ঘটনার দিন রাত ১২টার পর বের হয়ে ইয়াবা কিনে মুগ্ধকে সঙ্গে নিয়ে ইয়াবা সেবনের জন্য প্রথমে তারা গণপতির পাশের বাড়ির ছাদে ওঠেছিলেন। সেটি খোলামেলা থাকায় ইয়াবা সেবনের উপযোগী মনে হয়নি। তখন দুজন ছাদ টপকে গণপতির বাড়ির ছাদে এসে পানির ট্যাংকির আড়ালে বসে ইয়াবা সেবন করতে শুরু করেন।

গণপতি ছাদে উঠে দেখে ফেলায় মুগ্ধ ও সিদ্ধার্থ শ্বাসরোধে তাকে হত্যা করেন বলে দাবি করা হচ্ছে। পুলিশের ভাষ্য, এরপর একে একে শ্বাসরোধে হত্যা করা হয় তার স্ত্রী ও দুই সন্তানকে।

নিহত গণপতির বড় ভাই গোপীনাথ চক্রবর্তী এ ঘটনায় কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। দুজন মিলে চারজনকে হত্যার যে দাবি পুলিশ করছে, তা নিয়ে সন্দেহ রয়েছে গণপতির পরিবারের।

এ মামলায় গ্রেপ্তার মুগ্ধ ও সিদ্ধার্থ এরই মধ্যে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করেছেন। আলোচিত এই মামলা তদন্ত করছে পুলিশের গোয়েন্দা বিভাগ।


রংপুরচার খুন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ