Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

কাঁচা পাটে উৎসে কর প্রত্যাহার চান ব্যবসায়ীরা

অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৫:১৬
কাঁচা পাটে উৎসে কর প্রত্যাহার চান ব্যবসায়ীরা

সংগৃহীত ছবি

পাটশিল্পের কাঁচামাল কাঁচা পাটের ওপর আরোপিত শূন্য দশমিক ৫ শতাংশ উৎসে কর (টিডিএস) প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশন। একই সঙ্গে পাটজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর করপোরেট কর পরিশোধের নির্ধারিত সময়সীমা যৌক্তিকভাবে বাড়ানো, রপ্তানি ও উৎপাদন ব্যয় কমাতে বিভিন্ন কর সুবিধা এবং শিল্পের বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানের আহ্বান জানানো হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের সঙ্গে সম্প্রতি অনুষ্ঠিত এক বৈঠকে এসব দাবি ও প্রস্তাব তুলে ধরেন সংগঠনটির নেতারা। বৈঠকে দেশের পাটশিল্পের বর্তমান পরিস্থিতি, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা এবং করব্যবস্থার কারণে উৎপাদন ব্যয় বৃদ্ধির বিষয়টি তুলে ধরা হয়।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় পাটশিল্প ক্রমেই প্রতিযোগিতার সক্ষমতা হারাচ্ছে। বিশেষ করে কাঁচা পাটের ওপর শূন্য দশমিক ৫ শতাংশ অতিরিক্ত উৎসে কর আরোপ করায় শিল্পের নগদ অর্থপ্রবাহে চাপ তৈরি হচ্ছে।

জুট স্পিনিং মিলগুলোর প্রধান কাঁচামাল কাঁচা পাট। দেশের প্রত্যন্ত অঞ্চলের কৃষকরা হাটবাজারে পাট বিক্রি করেন এবং মিলগুলো সেখান থেকেই প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ করে। ফলে পাট ক্রয়ের সময় উৎসে কর আরোপ করা হলে এর সরাসরি প্রভাব পড়ে মিলগুলোর নগদ অর্থপ্রবাহে।

সংগঠনটি বলছে, দেশের বিভিন্ন শিল্পের কাঁচামাল আমদানির ক্ষেত্রে এমন উৎসে কর নেই। বিশেষ করে টেক্সটাইল খাত আমদানিনির্ভর কাঁচা তুলা ব্যবহার করে এবং এক্ষেত্রে উৎসে করের চাপ তুলনামূলকভাবে কম। অথচ দেশের নিজস্ব কৃষিপণ্য কাঁচা পাটের ওপর উৎসে কর আরোপ করা হচ্ছে। এতে পাটশিল্প বৈষম্যের শিকার হচ্ছে।

বৈঠকে জানানো হয়, পাটশিল্পে গত কয়েক বছরে উৎসে করের হার বিভিন্ন পর্যায়ে পরিবর্তন করা হয়েছে। বর্তমানে কাঁচা পাটের ওপর শূন্য দশমিক ৫ শতাংশ উৎসে কর বিদ্যমান। সংগঠনটির দাবি, পাটশিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত কাঁচা পাটের ক্ষেত্রে এ কর সম্পূর্ণ প্রত্যাহার অথবা শূন্য শতাংশে নামিয়ে আনা প্রয়োজন। এ ছাড়া পাটজাত পণ্য উৎপাদনকারী শিল্পপ্রতিষ্ঠানকে সুরক্ষা দিতে করপোরেট কর পরিশোধের সময়সীমা বাড়ানোর প্রস্তাবও দেওয়া হয়েছে। সংগঠনটির ভাষ্য, পাটজাত পণ্যের উৎপাদন ব্যয় কমানো এবং রপ্তানি মূল্য প্রতিযোগিতামূলক রাখার জন্য কয়েক বছর ধরে করহার কমিয়ে দেওয়া হলেও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে পর্যাপ্ত সময় দেওয়া প্রয়োজন।

 

কাঁচা পাটআরোপিতউৎসে করপ্রত্যাহারব্যবসায়ীশিল্প
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে