জাতীয় দল থেকে লিওনেল মেসির
অবসরের ঘোষণার সেই হাতে লেখা ঐতিহাসিক চিঠিটি নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। কেবল শব্দ
ও ভাষা নিয়েই নয়, গ্রাফোলজি বা হস্তলিপি বিশেষজ্ঞরা খুঁজে বের করেছেন চিঠি লেখার সময়
আর্জেন্টাইন কিংবদন্তির মনে কী চলছিল। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে চিঠিতে
মেসির একটি শব্দ কেটে অন্য শব্দ বসানোর বিষয়টি।
গ্রাফোলজিস্ট এস্তেবান
আগুইলেরার বিশ্লেষণে উঠে এসেছে, চিঠির প্রথম পাতার একটি জায়গায় ‘সিয়েন্তো’ বা ‘অনুভব করি’ শব্দটি কেটে ‘এন্তিয়েন্দো’ বা ‘বুঝেছি’ শব্দটি লিখেছিলেন মেসি। বাক্যট...