Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিলাসী জীবন ছেড়ে জনকল্যাণে আতিক
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

হাইতি থেকে আর্জেন্টিনার নতুন চমক কিকি রামোস

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১৯:০১
হাইতি থেকে আর্জেন্টিনার নতুন চমক কিকি রামোস

সংগৃহীত ছবি

লিওনেল মেসি ও ডিয়েগো ম্যারাডোনাদের মতো কিংবদন্তি ফুটবলার উপহার দিয়েছে আর্জেন্টিনা। এবার ভিন্ন এক কারণে আলোচনায় উঠে এসেছেন তরুণ উইঙ্গার স্টিফেন কিকি রামোস।

সার্সফিল্ডের অন্যতম প্রতিভাবান এই ফুটবলার হাইতিতে জন্ম নেওয়া প্রথম খেলোয়াড়, যিনি আর্জেন্টিনার কোনো জাতীয় দলে ডাক পেয়েছেন।

২০০৯ সালের ৩ এপ্রিল হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সে জন্মগ্রহণ করেন রামোস। ২০১০ সালের ভয়াবহ ভূমিকম্পের পর মাত্র আট মাস বয়সে এক আর্জেন্টাইন পরিবার তাকে দত্তক নেয় এবং সেখান থেকেই তার নতুন জীবনের শুরু।

আর্জেন্টিনাতেই বেড়ে ওঠায় দেশটির সংস্কৃতির সঙ্গে পুরোপুরি মিশে গেছেন রামোস। স্প্যানিশ ভাষাও তিনি বুয়েনস এইরেসের স্বাভাবিক উচ্চারণেই বলেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তার কথা বলার ধরন দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক সমর্থক মজা করে লিখেছেন, ‘সে ডুলসে দে লেচে আর মাতে পানীয়ের মতোই আর্জেন্টাইন।‘

প্রতিবেশীর মাধ্যমে ছোটবেলায় ভেলেজ সার্সফিল্ডের একাডেমিতে যোগ দেন রামোস। দুর্দান্ত গতি, শারীরিক শক্তি এবং ওয়ান টু ওয়ান ডিফেন্ডার কাটিয়ে ওঠার সামর্থ্যের কারণে খুব দ্রুতই নজর কাড়েন তিনি।

মূলত উইঙ্গার হিসেবে খেলা রামোসের সরাসরি আক্রমণাত্মক স্টাইলের কারণে অনেকেই তার সঙ্গে ভিনিসিয়ুস জুনিয়রের তুলনা করছেন।

২০২৫ সালে চোটের কারণে তার উন্নতির গতি কিছুটা থেমে গেলেও দারুণভাবে ফিরে আসেন তিনি। ভেলেজের যুবদলে অসাধারণ একটি মৌসুম কাটিয়ে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের যুব প্রতিযোগিতায় ১২টি গোল করেন। সেই পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ২০২৬ সালে আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ দলের কোচ ডিয়েগো প্লাসেন্তে তাকে এজেইজায় আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের প্রশিক্ষণ ক্যাম্পে ডাকেন। এই ডাকের মাধ্যমে ইতিহাস গড়েন রামোস। হাইতিতে জন্ম নেওয়া প্রথম ফুটবলার হিসেবে আর্জেন্টিনার যেকোনো জাতীয় দলের প্রতিনিধিত্বের সুযোগ পান তিনি।

রামোসকে ঘিরে উত্তেজনার কারণ শুধু তার ফুটবল প্রতিভা নয়, বরং তার অনন্য জীবনগল্পও। ভবিষ্যতে যদি তিনি আর্জেন্টিনার সিনিয়র দলে জায়গা করে নিতে পারেন, তবে আলবিসেলেস্তের জার্সি পরা আফ্রিকান বংশোদ্ভূত খেলোয়াড়দের সংক্ষিপ্ত তালিকায় যুক্ত হবেন তিনি।

এর আগে আর্জেন্টিনার হয়ে খেলেছেন এমন কয়েকজন কৃষ্ণাঙ্গ ফুটবলার হলেন আলেহান্দ্রো দে লস সান্তোস, সাবেক অধিনায়ক হোসে রামোস দেলগাদো এবং ১৯৭৮ বিশ্বকাপজয়ী গোলরক্ষক হেক্টর বালেই। সাম্প্রতিক সময়ে ক্লেমেন্তে রদ্রিগেস, ক্রিস্তিয়ান মেদিনা এবং আইরটন কস্তাও আর্জেন্টিনার বৈচিত্র্যময় ফুটবল সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করেছেন।

তবে রামোসের সামনে এখনো বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। প্রথমে ভেলেজের সিনিয়র দলে নিজের জায়গা নিশ্চিত করতে হবে। এরপর সিদ্ধান্ত নিতে হবে আন্তর্জাতিক পর্যায়ে কোন দেশের প্রতিনিধিত্ব করবেন।

কারণ ফিফার যোগ্যতা-সংক্রান্ত নিয়ম অনুযায়ী হাইতিতে জন্ম নেওয়ায় ভবিষ্যতে চাইলে তিনি আর্জেন্টিনা কিংবা হাইতি—দুই দেশের যেকোনো একটির হয়েই খেলতে পারবেন।



স্টিফেন কিকি রামোসআর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    তুলে নেওয়ার ৪ ঘণ্টা পর মহাসড়কের পাশে মিলল ছাত্রদল নেতার মরদেহ

    তুলে নেওয়ার ৪ ঘণ্টা পর মহাসড়কের পাশে মিলল ছাত্রদল নেতার মরদেহ