Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বেলালের ‘মানবতার স্কুল’
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

সাক্ষাৎকার

আমি নিজের প্রশংসা করতে পছন্দ করি না

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১৫:২৫
আমি নিজের প্রশংসা করতে পছন্দ করি না

বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন নিজের বর্ণাঢ্য ক্যারিয়ার, গোল করার রহস্য এবং আসন্ন ব্যালন ডি’অর নিয়ে স্প্যানিশ দৈনিক ‘মার্কা’-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেছেন। অলিয়েন অ্যারেনায় ম্যাচ শেষে দেওয়া এই সাক্ষাৎকারে কেইন তার ক্যারিয়ারের সেরা সময়, ব্যালন ডি’অরের সম্ভাবনা এবং সাবেক কোচ হোসে মরিনহোকে নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন। সাক্ষাৎকারটি পাঠকদের জন্য তুলে ধরা হলো।

প্রশ্ন: শুরু করা যাক চ্যাম্পিয়নস লিগ দিয়ে। জার্মান ফুটবলে তো আপনি প্রায় সবকিছুই জিতেছেন, সে কারণেই কি চ্যাম্পিয়নস লিগ জয় এই মুহূর্তে আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ?

হ্যারি কেইন: হ্যাঁ, ঠিক তাই। গত মৌসুমটি আমাদের জন্য সত্যিই দারুণ ছিল। লিগ পর্বে সাতটি জয় ও এক হার নিয়ে আমরা দ্বিতীয় স্থানে ছিলাম। এরপর আতালান্তা এবং রিয়াল মাদ্রিদের বিপক্ষে আমরা কিছু দুর্দান্ত ম্যাচ খেলেছি। রিয়াল ও পিএসজির বিপক্ষে ম্যাচ দুটি খুবই স্পেশাল ছিল। সমর্থকদের জন্যও ম্যাচ দুটি ছিল অবিশ্বাস্য। শেষ পর্যন্ত আমাদের অল্প ব্যবধানে হেরে যাই। আমরা ফাইনালে পৌঁছানোর খুব কাছাকাছি ছিলাম। ফাইনালে যাওয়ার মতো আত্মবিশ্বাস ও মান আমাদের ছিল। তবে চ্যাম্পিয়নস লিগ এমনই— সবকিছু খুব সামান্য ব্যবধানে নির্ধারিত হয়।

আরও পড়ুন

ফ্রান্স থেকে মাদ্রিদে অনেক শান্তিতে আছি

১৮ সেপ্টেম্বর ২০২৬

প্রশ্ন: আর এই বছর?


হ্যারি কেইন: এ বছর প্রায় একই রকম ধারাবাহিকতা বজায় রেখে শেষ ধাপটি পার করতে চাই। এই বায়ার্ন দলের সব খেলোয়াড় এবং কোচেদের মধ্যে জয়ের ক্ষুধা রয়েছে।

প্রশ্ন: ফাইনাল তো মাদ্রিদে অনুষ্ঠিত হবে, আর লিগ পর্বে আপনাদের মুখোমুখি হতে হবে আতলেতিকোর বিপক্ষে।

হ্যারি কেইন: হ্যাঁ। আমার মনে হয় না আমি এর আগে তাদের বিপক্ষে কখনো খেলেছি, তাই এটি আমার জন্য প্রথমবার হবে। আতলেতিকো প্রমাণ করেছে যে তারা কতটা ভালো দল। গত মৌসুমে তারা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠেছে, তাদের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা রয়েছে। ম্যাচটি কঠিন হবে, তবে আমরা প্রস্তুত থাকব। টটেনহামের হয়ে মেত্রোপলিতানো স্টেডিয়ামে আমি একটি চ্যাম্পিয়নস লিগ ফাইনাল হেরেছিলাম, যা খুব কঠিন ছিল। আমি আশা করি এবার সেখানে ফিরে ভিন্ন কোনো গল্প লিখতে পারব।

আরও পড়ুন

এমএলএস কমিশনারের ওপর কেন রেগে গেলেন মেসি

১৮ সেপ্টেম্বর ২০২৬

প্রশ্ন: আপনি এক ব্যতিক্রমী উদাহরণ— বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আপনি যেন আরও বেশি গোল করছেন। এর রহস্য কী?


হ্যারি কেইন: এর পেছনে বড় কারণ এমন একজন মানুষ, যাকে আপনারা খুব ভালো চেনেন (কেইন তার ব্যক্তিগত স্পোর্টস ডক্টর, মাদ্রিদের আলেহান্দ্রো এলোরিয়াগার কথা বোঝাচ্ছেন)। আমার সাফল্যে আলেহান্দ্রো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। পর্দার আড়ালে আমরা একসঙ্গে প্রচুর কাজ করি এবং তিনি আমার বর্তমান ফিটনেস ও এই পর্যায়ে খেলে যাওয়ার অন্যতম প্রধান কারণ।

প্রশ্ন: ফুটবলে সময়ের সাথে সাথে তো পারফরম্যান্স কমে যাওয়ার কথা...

হ্যারি কেইন: এটা কোনো কাকতালীয় ব্যাপার নয় যে, আমি এই বছরগুলোতেও উন্নতি করে চলেছি, যদিও কিছু মানুষ বিশ্বাস করেন যে এই বয়সে পারফরম্যান্স সাধারণত কমে যায়। আমার ক্ষেত্রে প্রায় উল্টোটা ঘটেছে। আলেহান্দ্রোর সঙ্গে আমার কাজটা আমাদের উভয়ের জন্যই অত্যন্ত ফলপ্রসূ ও সন্তোষজনক। তিনি একজন দারুণ মানুষও বটে, যার সঙ্গে আমি প্রচুর সময় কাটাই। তাই তিনি যা করেন সেটির জন্য আমি তাকে অশেষ ধন্যবাদ জানাতে চাই।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের জাতীয় দলে বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান

১৮ সেপ্টেম্বর ২০২৬

প্রশ্ন: গোল উদযাপনে কি কখনো ক্লান্তি আসে না?


হ্যারি কেইন: কখনো না। গোল করাটাই আমার কাছে সেরা অনুভূতি। এটি অবিশ্বাস্য এক অ্যাড্রেনালিনের বিস্ফোরণ। এর মধ্যে এক ধরনের স্বস্তিও কাজ করে। আমি জানি খেলা ছেড়ে দেওয়ার পর এই অনুভূতি ভীষণভাবে মিস করব।

প্রশ্ন: আপনি তো ব্যালন ডি’অরের অন্যতম একজন দাবিদার। আপনি নিজের অর্জনগুলো নিয়ে কথা বলেন না বটে, তবে গত মৌসুমে ৬৫ ম্যাচে ৭৩ গোল তো স্বীকৃতি পাওয়ার যোগ্য।

হ্যারি কেইন: বিষয়টি জটিল। নিজের সম্পর্কে বেশি কথা বলতে আমি কখনোই পছন্দ করি না। আমি শুধু এটুকু বলব যে, গত মৌসুমটি ব্যক্তিগত ও দলগত— উভয় দিক থেকেই অবিশ্বাস্য ছিল। আমার জীবনের সেরা মৌসুম। এটা ঠিক যে ৭৩ গোলই (২০১১-১২ মৌসুমে ৬৯ ম্যাচে লিওনেল মেসির ৮২ গোলের পর দ্বিতীয় সর্বোচ্চ) সব বলে দেয়। আমি এ নিয়ে অত্যন্ত গর্বিত। আমার সতীর্থ এবং যারা এটি সম্ভব করতে সাহায্য করেছেন, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। তবে ব্যালন ডি’অর আমার হাতে নেই। এটি নির্ভর করে যারা ভোট দেন তাদের ওপর। আমার দিক থেকে গত মৌসুমটি এরই মধ্যেই অতীত। এখন আমি চলতি মৌসুমের দিকে মনোযোগ দিচ্ছি এবং দেখতে চাই আর কী করতে পারি। আমি জানি পুরস্কারটি নিয়ে অক্টোবর পর্যন্ত অনেক আলোচনা হবে, কারণ এটি একটি বড় পুরস্কার।

প্রশ্ন: হ্যারি, একটা মজার বিষয় হলো, এবারের ব্যালন ডি’অর অনুষ্ঠানটি প্রথমবারের মতো আপনার নিজ শহর লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিষয়টি আপনার কাছে কেমন লাগছে?

হ্যারি কেইন: হ্যাঁ, অনেক মানুষই আমাকে এটি বলেছে এবং হতে পারে এটি একটি ভালো লক্ষণ। অবশ্যই, আমার নিজের শহরে এটি অনুষ্ঠিত হওয়া বিষয়টিকে আরও বিশেষ করে তোলে। তাই হ্যাঁ, এ বছর অনুষ্ঠানটি সেখানে অনুষ্ঠিত হওয়াটা একটু অদ্ভুত লাগছে। দেখা যাক কী হয়।

আরও পড়ুন

আবারও সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ

১৮ সেপ্টেম্বর ২০২৬

প্রশ্ন: আপনি সবসময় আপনার সতীর্থদের কৃতিত্ব দেন। ইউরোপের লিগগুলোর সর্বোচ্চ গোলদাতা হিসেবে গোল্ডেন বুট নেওয়ার সময়ও আপনি তা করেছিলেন। আপনি যদি তৃতীয়বারের মতো গোল্ডেন বুট জেতেন, তবে আপনি লিওনেল মেসি (ছয়টি) ও ক্রিস্তিয়ানো রোনালদোর (চারটি) সঙ্গে ইতিহাসে জায়গা করে নেবেন। এই দুজন ছাড়া আর কেউ তিনটি জেতেনি।


হ্যারি কেইন: মেসি এবং ক্রিস্তিয়ানো পুরো এক প্রজন্ম ধরে ফুটবল শাসন করেছে। তারা ইতিহাসের অন্যতম সেরা দুই খেলোয়াড়। তাদের সঙ্গে আলোচনার অংশ হওয়াটাই বিশেষ কিছু। এটি একটি লক্ষ্য। একজন স্ট্রাইকার হিসেবে আমার কাজ গোল করা। গোল্ডেন বুট আমার একমাত্র লক্ষ্য নয়। তবে আমি জানি এটি জিতলে আমি দলকেও সাহায্য করতে পারব। তাই এই বিষয়গুলো আমাকে অনুপ্রাণিত করে। যখনই আমি একটি জিতি, আমার আরেকটি জিততে ইচ্ছে করে এবং তারপর আরেকটি। এবারও এর ব্যতিক্রম হবে না। আমি আশা করি এই মৌসুমে বুন্দেসলিগায় সাধ্যমতো গোল করে আবারও সেখানে থাকতে পারব এবং দেখব আরেকটি জিততে পারি কি না।

প্রশ্ন: বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে কঠিন সেই সেমিফাইনালে আপনার সঙ্গে মেসির দেখা হয়েছিল। কিন্তু ম্যাচ শেষে আপনারা একে অন্যের প্রতি বিশাল সম্মান প্রদর্শন করেছিলেন। সেই স্মৃতি আপনার কেমন মনে আছে?

হ্যারি কেইন: সেদিনটি আমার জন্য অবশ্যই কঠিন ছিল। ওইভাবে বাদ পড়ে যাওয়াটা খুবই কঠিন। মেসির প্রতি আমার অগাধ শ্রদ্ধা রয়েছে। আমি তাকে একজন ফুটবলার হিসেবে বড় হতে দেখেছি। আমি মনে করি তিনি কেবল একজন অবিশ্বাস্য খেলোয়াড়ই নন, যারা তাকে চেনেন তাদের মতে তিনি একজন অসাধারণ মানুষও বটে। তার সঙ্গে আমার মোটে দু-একবার কথা হয়েছে, তবে তাকে অত্যন্ত বিনয়ী একজন মানুষ বলেই মনে হয়েছে। তিনি সবসময় দলের স্বার্থকে নিজের আগে রেখেছেন। আমার মতে আর্জেন্টিনা যে সাফল্য পেয়েছে, তার পেছনে এটিও একটি বড় কারণ। সেদিন তাকে জড়িয়ে ধরে ফাইনালের জন্য শুভকামনা জানিয়েছিলাম। শেষ পর্যন্ত সেটি আমাদের বিশ্বকাপ ছিল না। তবে বিশ্বকাপ মানেই হলো সবচেয়ে বড় মঞ্চে সেরা খেলোয়াড়দের লড়াই এবং সেখানে এক দল হারবেই। হেরে যাওয়ার পর মাথা উঁচু রেখে অন্য দলের প্রতি সম্মান দেখানোর চেষ্টা করেছি।

আরও পড়ুন

সাম্বার জোড়া গোলে নরউইচকে উড়িয়ে দিল সিটি

১৮ সেপ্টেম্বর ২০২৬

প্রশ্ন: টটেনহামে আপনার সাবেক কোচ হোসে মরিনহোকে নিয়ে একটি প্রশ্ন না করলেই নয়। তিনি কি আপনার কাছে ‘স্পেশাল’ কেউ ছিলেন?


হ্যারি কেইন: হ্যাঁ, আমি হোসেকে দারুণ পছন্দ করি। টটেনহামে আমাদের সম্পর্ক খুব ভালো ছিল। যেভাবে শেষ হওয়ার কথা ছিল সেভাবে শেষ হয়নি। হোসে সেই ফাইনালটি পরিচালনার সুযোগ না পাওয়া দুঃখজনক ছিল (২০২০-২১ সালের কারাবাও কাপ ফাইনালের আগে মরিনহোকে বরখাস্ত হন)। তবে হ্যাঁ, তার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল। টটেনহামে থাকার সময় তার অধীনে আমি আমার ক্যারিয়ারের সেরা কিছু ম্যাচ খেলেছি। একই বছরে আমি গোল্ডেন বুট এবং লিগের সর্বোচ্চ অ্যাসিস্ট করার পুরস্কারও জিতেছিলাম। নিজের মতো করে খেলার জন্য, নেমে এসে বল রিসিভ করার জন্য তিনি আমাকে প্রচুর স্বাধীনতা দিয়েছিলেন। আর মানুষ হিসেবে তিনি খেলার প্রতিটি খুঁটিনাটি বোঝেন। বল নিয়ে, বল ছাড়া, ট্যাকটিক্যালি, রেফারিকে সামলানো… যাই হোক না কেন, তিনি প্রতিটি পরিস্থিতি বোঝেন। তার প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। টটেনহাম ছাড়ার পর আমাদের খুব একটা দেখা হয়নি। তবে হয়তো চ্যাম্পিয়ন্স লিগে এই বছর আমাদের দেখা হতে পারে। আর সেটি হলে তার সঙ্গে আবার সাক্ষাৎ হওয়াটা দারুণ হবে।

প্রশ্ন: হোসের কারণে রিয়াল মাদ্রিদ কি বায়ার্নের জন্য আরও কঠিন প্রতিপক্ষ হয়ে দাঁড়াল?

হ্যারি কেইন: রিয়াল ভালো খেলোয়াড়দের দলে ভিড়িয়েছে। মরিনহো একজন দুর্দান্ত কোচ, যিনি তার খেলোয়াড়দের সেরাটা বের করে আনতে জানেন। মাদ্রিদে সবসময়ই বিশ্বের সেরা কিছু খেলোয়াড় থাকে এবং এবারও তার ব্যতিক্রম হয়নি। আমরা জানি টুর্নামেন্টের শেষ পর্যায়ে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হওয়ার বড় সম্ভাবনা রয়েছে। চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ সবসময়ই শেষের দিকে থাকবে। গত বছর আমরা তাদের চেয়ে ভালো খেলেছিলাম (বায়ার্ন তাদের কোয়ার্টার ফাইনালে হারিয়েছিল)। তবে আমরা এও জানি যে ম্যাচটি অত্যন্ত কঠিন ছিল। আর এখন হোসে আসার পর লড়াইটা আরও কঠিন হবে।

আরও পড়ুন

টি-টোয়েন্টিতে বাটলারের ইতিহাস

১৮ সেপ্টেম্বর ২০২৬

প্রশ্ন: জুড বেলিংহাম মৌসুমের দারুণ সূচনা করেছেন। তাকে আপনার কেমন লাগছে?


হ্যারি কেইন: আমাদের খেলার ধরন ও পাসের কারণে বিশ্বকাপে জুড ও আমার মধ্যে দারুণ বোঝাপড়া তৈরি হয়েছিল। বল পায়ে এবং বল ছাড়া— উভয় ক্ষেত্রেই আমাদের দারুণ সংযোগ ছিল। মাঠের বাইরেও আমাদের মধ্যে শক্ত সম্পর্ক গড়ে উঠেছে, যা জাতীয় দলের জন্য ইতিবাচক। মাদ্রিদের সঙ্গে সে যেভাবে মানিয়ে নিয়েছে তা দেখে সত্যিই ভালো লাগে। হোসে মরিনহোকে নিয়ে আমি বিশ্বকাপের সময় তার সঙ্গে সামান্য কথা বলেছিলাম এবং আমি জানতাম সে হোসেকে পছন্দ করবে। আমি এও জানতাম যে হোসেও জুডকে ভীষণ পছন্দ করবেন এবং স্পষ্টতই তাদের সম্পর্ক এখন ভালোই চলছে। জুডের শুরুটা দুর্দান্ত হয়েছে। ইংল্যান্ডের দৃষ্টিকোণ থেকেও এটা দারুণ ব্যাপার।

প্রশ্ন: অতীতে কি আপনার কখনো লা লিগায় খেলার সম্ভাবনা ছিল?

হ্যারি কেইন: এমন কিছু মুহূর্ত এসেছিল যখন বিষয়টি সম্ভব মনে হতো। ঠিক সুনির্দিষ্ট সুযোগ ছিল বলব না, তবে অতীতে কিছু আলোচনা হয়েছিল। লা লিগার প্রতি আমার অগাধ শ্রদ্ধা রয়েছে। বার্সেলোনা, মাদ্রিদ এবং আতলেতিকো বিশ্বের অন্যতম বড় ক্লাব। আমি রোনালদো, মেসি এবং অন্যান্যদের খেলতে দেখে বড় হয়েছি। দলগুলোর প্রতি আমার প্রচুর শ্রদ্ধা রয়েছে। যেমনটা আমরা জানি, ফুটবলে যেকোনো কিছু ঘটতে পারে। আমি কখনোই কোনো কিছু নাকচ করি না। বর্তমানে আমি জার্মানিতে অত্যন্ত সুখে আছি।

আরও পড়ুন

আমাকে অনলাইন জুয়ার ঘটনায় জড়ানো হয়েছে

১৮ সেপ্টেম্বর ২০২৬

প্রশ্ন: আর কিছুদিন পরই ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে নেশনস লিগে মুখোমুখি হবে বিশ্বকাপজয়ী স্পেন। ম্যাচটিকে আপনি কীভাবে দেখছেন?


হ্যারি কেইন: কঠিন। স্পেন বর্তমান ইউরোপিয়ান ও বিশ্বচ্যাম্পিয়ন। সাম্প্রতিক বছরগুলোতে আমরা তাদের খুব কাছাকাছি পৌঁছেছি। কিন্তু স্পেনই একমাত্র দল যারা শেষ পর্যন্ত ট্রফি জিততে পেরেছে, আমরা পারিনি। তাদের প্রতি আমাদের বিপুল শ্রদ্ধা রয়েছে। তবে এটি আমাদের জন্য নেশনস লিগ ক্যাম্পেইনটি ভালোভাবে শুরু করার একটি সুযোগও বটে। স্পেন কয়েক বছর আগে এই শিরোপা জিতেছিল এবং সেটি তাদের বর্তমান পর্যায়ে পৌঁছাতে সাহায্য করে। ইংল্যান্ডের জন্য তারা আদর্শ প্রতিপক্ষ। আমরা দীর্ঘ সময় ধরে কোনো ট্রফি জিততে পারিনি, এবং সম্ভবত এই বছর নেশনস লিগের মাধ্যমে আমরা সেটি করতে পারি। এটি ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া ইউরো ২০২৮-এর আগে আমাদের সাহায্য করবে। তবে হ্যাঁ, স্পেনের খেলোয়াড়দের বল ধরে রাখার ক্ষমতার কারণে ম্যাচটি কঠিন হবে। আমি সত্যিই ম্যাচটির অপেক্ষায় আছি।

প্রশ্ন: শেষ করব আপনার পরিবারকে নিয়ে প্রশ্ন দিয়ে। আপনার জীবনসঙ্গিনীকে ছোটবেলা থেকেই জানতেন। আপনাদের চার সন্তান... এসব কি আপনার ক্যারিয়ারের সাফল্যের অন্যতম এক গোপন রহস্য?

হ্যারি কেইন: আমি মনে করি তাই। পেশাদার ফুটবলে পারিবারিক স্থিতিশীলতা কতটা গুরুত্বপূর্ণ, বিশেষ করে তরুণ খেলোয়াড়দের জন্য— সেটি নিয়ে মানুষ যথেষ্ট কথা বলে না। এটি খুবই গুরুত্বপূর্ণ। আমি অত্যন্ত ভাগ্যবান যে, এমন একজন জীবনসঙ্গিনী পেয়েছি, যে আমার সঙ্গে একই স্কুলে পড়েছে। আমার বাবা-মা, ভাই ও শ্বশুরবাড়ির লোকজন সবসময় আমার পাশে আছে। আমি জানি সবার পরিস্থিতি একরকম নয়, কারণ একেক জনের জীবন একেক রকম। তবে আমি মনে করি মাঠের বাইরে যখন আপনি সুখী থাকেন, যখন জীবন গোছানো থাকে এবং সবকিছু ঠিকঠাক চলে, তখন সেটি মাঠের পারফরম্যান্সে ইতিবাচক প্রভাব ফেলে। তাই তারা আমার জন্য যা করেন এবং আমাকে যেভাবে সমর্থন দেন, সেসবের জন্য আমি ভীষণ কৃতজ্ঞ। আমি যা কিছু করি, তা দলগতভাবে এবং তাদের সঙ্গে নিয়েই করার চেষ্টা করি। তারাই আমার সবচেয়ে বড় শক্তি ও সমর্থন। 

হ্যারি কেইনইংল্যান্ডবায়ার্ন মিউনিখব্যালন ডি অর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    ‘পুলিশ কিছু পারবে না’- অডিও ভাইরালের পর ওসি প্রত্যাহার

    ‘পুলিশ কিছু পারবে না’- অডিও ভাইরালের পর ওসি প্রত্যাহার

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    তালেশ্বর কুমোরপাড়া: মৃৎশিল্পীদের টিকে থাকার লড়াই

    তালেশ্বর কুমোরপাড়া: মৃৎশিল্পীদের টিকে থাকার লড়াই

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    মাদ্রাসার দরজায় রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না

    মাদ্রাসার দরজায় রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না

    জগন্নাথ ভার্সিটি হয়ে গেছে তারেক বিশ্ববিদ্যালয় : পাটওয়ারী

    জগন্নাথ ভার্সিটি হয়ে গেছে তারেক বিশ্ববিদ্যালয় : পাটওয়ারী

    প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইসলামি নীতি

    প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইসলামি নীতি

    কর্মকর্তাদের জন্য বৈদ্যুতিক গাড়ি কিনতে হবে ৫০ থেকে ৭৫ লাখের মধ্যে

    কর্মকর্তাদের জন্য বৈদ্যুতিক গাড়ি কিনতে হবে ৫০ থেকে ৭৫ লাখের মধ্যে

    কেচ্ছার বাইরে, কবিতার ভেতরে

    কেচ্ছার বাইরে, কবিতার ভেতরে

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ