Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বেলালের ‘মানবতার স্কুল’
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

সাম্বার জোড়া গোলে নরউইচকে উড়িয়ে দিল সিটি

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯
সাম্বার জোড়া গোলে নরউইচকে উড়িয়ে দিল সিটি

ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির বিপক্ষে নরউইচ সিটির বড় কোনো অঘটনের জন্ম দেওয়ার সম্ভাবনা আগে থেকেই ছিল না। নরফোক থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসা নরউইচ ভক্তদের হতাশা উপহার দিয়ে আরও একবার ম্যানসিটির কাছে ৫-০ গোলের বড় ব্যবধানে হেরে মাঠ ছাড়তে হলো তাদের।

ইএফএল কাপের তৃতীয় রাউন্ডে নরউইচকে সহজেই পরাস্ত করেছে আকাশি-নীল জার্সিধারীরা। ম্যাচটিতে পরিষ্কার ফেভারিট হিসেবে নেমেছিল ম্যানসিটি। গত তিন দেখায় নরউইচ সিটির বিপক্ষে ম্যানসিটির গোল ব্যবধান দাঁড়াল ১৯-০! এমনকি লিগ কাপের ইতিহাসে দুই দলের পাঁচবারের লড়াইয়ে প্রতিবারই হেরেছে নরউইচ।

আরও পড়ুন

কোন টুর্নামেন্টে কতবার চ্যাম্পিয়ন হয়েছেন মেসি

১৭ সেপ্টেম্বর ২০২৬

ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে গত রবিবারের ম্যাচে জয় পাওয়া একাদশ থেকে ১০টি পরিবর্তন আনেন সিটি কোচ মারেস্কা। স্কোয়াডে ব্যাপক রদবদল আনলেও জয় পেতে কোনো সমস্যা হয়নি। ইউনাইটেড ম্যাচের একাদশের একমাত্র  খেলোয়াড় চেরকি প্রথমার্ধেই গোলের দেখা পান। তবে এদিন সব আলো কেড়ে নেন ক্লাবের একাডেমি থেকে উঠে আসা তরুণ ফরোয়ার্ড ফ্লয়েড সাম্বা।

সাবেক ব্ল্যাকবার্ন ও কিউপিআর ডিফেন্ডার ক্রিস্টোফ সাম্বার পুত্র ফ্লয়েড সিনিয়র দলের হয়ে প্রথম ম্যাচেই জোড়া গোল করে জন্ম দেন রূপকথার। প্রথম গোলটি আসে চমৎকার এক হেডার থেকে, আর দ্বিতীয় গোলটি ছিল দূর থেকে প্লেস করা এক নান্দনিক ফিনিশিং। এই ফ্লয়েড সাম্বা ও তার পারফরম্যান্স নিয়ে সাম্প্রতিক সময়ে বেশ আলোচনা তৈরি হয়েছিল।

আরও পড়ুন

আরও দুজনকে সাময়িক নিষিদ্ধ করল বিসিবি

১৭ সেপ্টেম্বর ২০২৬

সিজন শুরুর কমিউনিটি শিল্ডে আর্সেনালের কাছে বড় ব্যবধানে হেরে প্রশ্নের মুখে পড়েছিল মারেস্কার দল। তবে সেই ধাক্কা সামলে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ছয় ম্যাচ জয়ে দারুণ ছন্দে রয়েছে তারা। আসন্ন আন্তর্জাতিক বিরতির আগে আগামী রবিবার সান্ডারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ম্যানসিটি।


ম্যানচেস্টার সিটিফ্লয়েড সাম্বাইএফএল কাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    নিউ ইয়র্ক সফর সংক্ষিপ্ত করছেন তারেক রহমান, নিচ্ছেন না সংবর্ধনা

    নিউ ইয়র্ক সফর সংক্ষিপ্ত করছেন তারেক রহমান, নিচ্ছেন না সংবর্ধনা

    সিনিয়রের সামনে সিগারেট জ্বালানোয় তানিমকে হত্যা করা হয়

    সিনিয়রের সামনে সিগারেট জ্বালানোয় তানিমকে হত্যা করা হয়

    যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোয় প্রবল বন্যা, তিনজনের মৃত্যু

    যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোয় প্রবল বন্যা, তিনজনের মৃত্যু

    ‘পুলিশ কিছু পারবে না’- অডিও ভাইরালের পর ওসি প্রত্যাহার

    ‘পুলিশ কিছু পারবে না’- অডিও ভাইরালের পর ওসি প্রত্যাহার

    তালেশ্বর কুমোরপাড়া: মৃৎশিল্পীদের টিকে থাকার লড়াই

    তালেশ্বর কুমোরপাড়া: মৃৎশিল্পীদের টিকে থাকার লড়াই

    জগন্নাথ ভার্সিটি হয়ে গেছে তারেক বিশ্ববিদ্যালয় : পাটওয়ারী

    জগন্নাথ ভার্সিটি হয়ে গেছে তারেক বিশ্ববিদ্যালয় : পাটওয়ারী

    কর্মকর্তাদের জন্য বৈদ্যুতিক গাড়ি কিনতে হবে ৫০ থেকে ৭৫ লাখের মধ্যে

    কর্মকর্তাদের জন্য বৈদ্যুতিক গাড়ি কিনতে হবে ৫০ থেকে ৭৫ লাখের মধ্যে

    দণ্ডিত পলাতকদের বিষয়ে সতর্ক করে ত্রিবেদীকে বার্তা

    দণ্ডিত পলাতকদের বিষয়ে সতর্ক করে ত্রিবেদীকে বার্তা

    কেচ্ছার বাইরে, কবিতার ভেতরে

    কেচ্ছার বাইরে, কবিতার ভেতরে

    শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনা নৌবাহিনীর দুই জাহাজ

    শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনা নৌবাহিনীর দুই জাহাজ

    ভাইরাল ভিডিও নিয়ে যা বলছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ অভিনেতা পাভেল

    ভাইরাল ভিডিও নিয়ে যা বলছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ অভিনেতা পাভেল

    আইজিসিসির ‘নজরুল সন্ধ্যা’

    আইজিসিসির ‘নজরুল সন্ধ্যা’

    একযোগে ৯৯ বিচারককে বদলি

    একযোগে ৯৯ বিচারককে বদলি

    ইউপি নির্বাচন নিয়ে কথা ঘুরল ইসির

    ইউপি নির্বাচন নিয়ে কথা ঘুরল ইসির

    বিনিয়োগ বাড়াতে ফ্রান্সের রাষ্ট্রদূতের প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আহ্বান

    বিনিয়োগ বাড়াতে ফ্রান্সের রাষ্ট্রদূতের প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আহ্বান