Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বেলালের ‘মানবতার স্কুল’
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

১৫ হাজার রান

টি-টোয়েন্টিতে বাটলারের ইতিহাস

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪১
টি-টোয়েন্টিতে বাটলারের ইতিহাস

শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে অনন্য এক ইতিহাস গড়লেন ইংল্যান্ডের অভিজ্ঞ ওপেনার জস বাটলার। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমে আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি মিলিয়ে প্রথম ব্যাটার হিসেবে ১৫ হাজার রানের ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেছেন এই তারকা ক্রিকেটার।

বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডের জয়ে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ৩৬ বছর বয়সী বাটলার। লঙ্কানদের দেওয়া ১৪৬ রানের মামুলি লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই ঝড় তোলেন। মাত্র ১৬ বলে খেলেন ৩০ রানের অনবদ্য ইনিংস। এই ইনিংস খেলার পথেই টি-টোয়েন্টি ফরম্যাটে ১৫ হাজার রানের চূড়ায় পৌঁছে যান তিনি।

আরও পড়ুন

আবারও সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ

১৮ সেপ্টেম্বর ২০২৬

এই রেকর্ড গড়ার পথে বাটলার পেছনে ফেলেছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার কাইরন পোলার্ডকে, যার নামের পাশে এতদিন ১৪,৯৯৯ রান ছিল। ৫২৮তম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমে এই কীর্তি গড়লেন বাটলার। এই ফরম্যাটে তার ব্যাটিং গড় ৩৫-এর বেশি এবং স্ট্রাইকরেট ১৪৭.৪৬। এর আগে সিরিজের প্রথম ম্যাচেই রোহিত শর্মাকে টপকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন।


টি-টোয়েন্টি ফরম্যাটে বাটলারের মোট সেঞ্চুরির সংখ্যা ৯টি, যার মধ্যে দুটি এসেছে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি সর্বোচ্চ রানে বাটলারের ওপরে আছেন কেবল বাবর আজম। পাকিস্তানের এই তারকার সংগ্রহ ৪,৫৯৬ রান, যা বাটলারের চেয়ে ২৭৪ রান বেশি। চলতি ২০২৬ মৌসুমের শুরুটা ভালো না হলেও শেষ তিন টি-টোয়েন্টি ইনিংসে ৮০-এর বেশি গড়ে ও ১৯৪.৩০ স্ট্রাইকরেটে ২৪১ রান সংগ্রহ করেছেন ২০২২ বিশ্বকাপজয়ী এই তারকা।

আরও পড়ুন

আমাকে অনলাইন জুয়ার ঘটনায় জড়ানো হয়েছে

১৮ সেপ্টেম্বর ২০২৬

জস বাটলারের এই বিস্ফোরক শুরুর সুবাদে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও সহজ জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। বোলারদের নৈপুণ্যে লঙ্কানদের ১৪৬ রানে আটকে ফেলার পর মাত্র ১২.১ ওভারেই ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা। এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ নিশ্চিত করল ইংলিশরা। আগামী ১৯ সেপ্টেম্বর ম্যানচেস্টারে সিরিজের শেষ ম্যাচ।


জস বাটলারটি-টোয়েন্টি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    ‘পুলিশ কিছু পারবে না’- অডিও ভাইরালের পর ওসি প্রত্যাহার

    ‘পুলিশ কিছু পারবে না’- অডিও ভাইরালের পর ওসি প্রত্যাহার

    তালেশ্বর কুমোরপাড়া: মৃৎশিল্পীদের টিকে থাকার লড়াই

    তালেশ্বর কুমোরপাড়া: মৃৎশিল্পীদের টিকে থাকার লড়াই

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    মাদ্রাসার দরজায় রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না

    মাদ্রাসার দরজায় রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    জগন্নাথ ভার্সিটি হয়ে গেছে তারেক বিশ্ববিদ্যালয় : পাটওয়ারী

    জগন্নাথ ভার্সিটি হয়ে গেছে তারেক বিশ্ববিদ্যালয় : পাটওয়ারী

    প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইসলামি নীতি

    প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইসলামি নীতি

    কর্মকর্তাদের জন্য বৈদ্যুতিক গাড়ি কিনতে হবে ৫০ থেকে ৭৫ লাখের মধ্যে

    কর্মকর্তাদের জন্য বৈদ্যুতিক গাড়ি কিনতে হবে ৫০ থেকে ৭৫ লাখের মধ্যে

    কেচ্ছার বাইরে, কবিতার ভেতরে

    কেচ্ছার বাইরে, কবিতার ভেতরে

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ