Agamir Somoy E-Paper
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
উপকূলের নারীদের পথ দেখাচ্ছেন সরমা রানী
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

ডি ভিলিয়ার্স

ডারবান টেস্টেও বল টেম্পারিং হয়েছিল!

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১০:৪৪
শেয়ার করুন:
ডারবান টেস্টেও বল টেম্পারিং হয়েছিল!

২০১৮ সালের বহুল আলোচিত স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি নিয়ে এবার মুখ খুলেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ও ব্যাটিং কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্স। উসমান খাজা ও ক্যামেরন ব্যানক্রফটের সাম্প্রতিক বিস্ফোরক মন্তব্যের পর ডি ভিলিয়ার্সও দাবি করেছেন, সেই সিরিজে বল বিকৃতির বিষয়টি অস্ট্রেলিয়া দলের প্রতিটি খেলোয়াড়ই জানতেন। এমনকি কেপ টাউন টেস্টের আগে ডারবান টেস্টেও একই ঘটনা ঘটেছিল বলে তার বিশ্বাস।

নিজের ইউটিউব চ্যানেলে ডি ভিলিয়ার্স বলেছেন, কী বস্তু ব্যবহার করে বল বিকৃতি করা হয়েছিল, তার চেয়েও বড় বিষয় হলো মাঠে বেআইনি কিছু করার পূর্বপরিকল্পনা হয়েছে। কিন্তু এই বিষয়টিই সবাই এড়িয়ে যাচ্ছেন। খাজার আত্মজীবনী ‘সাবর’ প্রকাশের সময় নিয়ে মন্তব্য করে ডি ভিলিয়ার্স বলেন, ‘উসমানের বই প্রকাশ করার বিষয়ে ভুল কিছু নেই। তবে ২০২৬ সালে এসে... সময়টা অবশ্যই কিছুটা অদ্ভুত।’

আরও পড়ুন

অস্ট্রেলিয়াকে ‘প্রতারকের দল’ বললেন বয়কট

২২ নভেম্বর ২০২৬

ঘটনায় জড়িতদের প্রতি সহানুভূতি জানালেও তাদের কৃতকর্মের প্রতি কোনো সহানুভূতি নেই উল্লেখ করে তিনি বলেন, ‘জড়িত সবার জন্যই বিষয়টি খুব ব্যক্তিগত হয়ে দাঁড়িয়েছে এবং তাদের প্রতি আমার সহানুভূতি আছে। স্পষ্টতই সেদিন যা ঘটেছিল এবং তার আগে কতগুলো ম্যাচে এমনটা হয়েছিল কে জানে—সেসব ঘটনার প্রতি কোনো সহানুভূতি নেই।’

কেপ টাউন ও পোর্ট এলিজাবেথের পাশাপাশি সিরিজের প্রথম টেস্ট ডারবানেও বল বিকৃতি হয়েছিল বলে জোর দাবি তুলেছেন এবি। সেই কেপ টাউন টেস্টে প্রথম ইনিংসে ৬৪ ও দ্বিতীয় ইনিংসে ৬৩ রান করা এই প্রোটিয়া তারকা বলেন, ‘আমি দেখছি সবাই একরকম স্বীকার করে নিচ্ছে যে পোর্ট এলিজাবেথেও এমনটা ঘটেছিল। আমি আপনাদের খুব স্পষ্টভাবে বলতে পারি যে ডারবানও এর চেয়ে আলাদা ছিল না। ফুটেজ গিয়ে দেখুন। আমার মনে এ নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই।’

আরও পড়ুন

শিরীষ কাগজের কথা আবারও অস্বীকার লেম্যানের

২২ নভেম্বর ২০২৬

শিরীষ কাগজ ব্যবহারের জ্ঞান থাকা বা না থাকা নিয়ে চলা বিতর্ককে অন্যদিকে ঘোরানো আলোচনা হিসেবে দেখছেন ডি ভিলিয়ার্স। তার ভাষায়, ‘এটা অদ্ভুত যে সবাই এখন স্যান্ডপেপার নিয়ে কথা বলছে এবং জিজ্ঞেস করছে, “তুমি কি স্যান্ডপেপারের কথা জানতে?” দিনশেষে সবাই জানত যে তারা সীমা অতিক্রম করতে যাচ্ছে এবং বেআইনি কিছু করতে যাচ্ছে—আর এটাই সেই মূল বিষয়, যা সবাই এড়িয়ে যাচ্ছে।’

তিনি আরও যোগ করেন, ‘যে বস্তুটি ব্যবহার করা হয়েছিল, তা নিয়ে আমরা এত চিন্তিত কেন? আসল সত্য হলো, মাঠে বেআইনি কিছু করার একটি পূর্বপরিকল্পিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। প্রত্যেকটি মানুষ এ বিষয়ে জানত। এ নিয়ে আমার শূন্য শতাংশ সন্দেহ রয়েছে।’

উল্লেখ্য, উসমান খাজার আত্মজীবনীতে পুরো স্কোয়াড শিরীষ কাগজ ব্যবহারের কথা জানত বলে দাবি করার পর প্যাট কামিন্স তা ‘সম্পূর্ণ অর্থহীন’ বলে উড়িয়ে দেন। এরপর বুধবার ‘দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান’ পত্রিকায় ৪ হাজার শব্দের এক লেখায় ব্যানক্রফট দাবি করেন যে পোর্ট এলিজাবেথ টেস্টের দ্বিতীয় দিনের চা বিরতির সময় ডেভিড ওয়ার্নার বলে শিরীষ কাগজ ঘষার প্রস্তাব দিয়েছিলেন এবং সেখানে কোচিং স্টাফের সদস্যরাও উপস্থিত ছিলেন।

বল টেম্পারিংউসমান খাজাস্যান্ডপেপারগেটএবি ডি ভিলিয়ার্স
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’- বলা ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’- বলা ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার

    দেশে ফিরে নাহিদ বললেন, জাতীয় ঐক্য চাইলে আগে ক্ষমা চাইতে হবে বিএনপিকে

    দেশে ফিরে নাহিদ বললেন, জাতীয় ঐক্য চাইলে আগে ক্ষমা চাইতে হবে বিএনপিকে

    ‘স্বাধীনতা বিপন্ন হলে নীরব থাকা গ্রহণযোগ্য নয়’

    ‘স্বাধীনতা বিপন্ন হলে নীরব থাকা গ্রহণযোগ্য নয়’

    তারেক রহমানের সংলাপে এনসিপি কেন একলা যেতে চায়?

    তারেক রহমানের সংলাপে এনসিপি কেন একলা যেতে চায়?