২০১৮ সালের বহুল আলোচিত
স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি নিয়ে এবার মুখ খুলেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ও
ব্যাটিং কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্স। উসমান খাজা ও ক্যামেরন ব্যানক্রফটের সাম্প্রতিক
বিস্ফোরক মন্তব্যের পর ডি ভিলিয়ার্সও দাবি করেছেন, সেই সিরিজে বল বিকৃতির বিষয়টি অস্ট্রেলিয়া
দলের প্রতিটি খেলোয়াড়ই জানতেন। এমনকি কেপ টাউন টেস্টের আগে ডারবান টেস্টেও একই ঘটনা
ঘটেছিল বলে তার বিশ্বাস।
নিজের ইউটিউব চ্যানেলে
ডি ভিলিয়ার্স বলেছেন, কী বস্তু ব্যবহার করে বল বিকৃতি করা হয়েছিল, তার চেয়েও বড় বিষয়
হলো ম...