Agamir Somoy E-Paper
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
আত্মরক্ষায় মেয়েদের কারাতে শেখান মুন্নী
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

বল টেম্পারিং

অস্ট্রেলিয়াকে ‘প্রতারকের দল’ বললেন বয়কট

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১৪:৩৮
শেয়ার করুন:
অস্ট্রেলিয়াকে ‘প্রতারকের দল’ বললেন বয়কট

২০১৮ সালের বহুল আলোচিত স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি নিয়ে অস্ট্রেলিয়া দল ও ক্রিকেট অস্ট্রেলিয়াকে (সিএ) তীব্র ভাষায় আক্রমণ করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জিওফ্রে বয়কট। ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ-এ লেখা এক কলামে ৮৬ বছর বয়সী এই কিংবদন্তি দাবি করেছেন, স্যান্ডপেপার কেলেঙ্কারিতে পুরো অস্ট্রেলিয়া দলই জড়িত ছিল এবং ক্রিকেট অস্ট্রেলিয়া নিজেদের লজ্জা বাঁচাতে বিষয়টি ধামাচাপা দিয়েছিল।

ক্রিকেট অস্ট্রেলিয়ার সমালোচনা করে বয়কট একজন বিচারকের নেতৃত্বে স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়া জানত- পুরো দল যদি প্রতারণার দায়ে দোষী সাব্যস্ত হয়, তবে স্পনসররা মুখ ফিরিয়ে নেবে। এটি জাতীয়ভাবে চরম লজ্জার কারণ হবে। কোনো প্রতিষ্ঠানই প্রতারকদের দলের সঙ্গে যুক্ত থাকতে চাইবে না। ক্রিকেট অস্ট্রেলিয়া বিষয়টি ধামাচাপা দিয়ে সামনে এগিয়ে গিয়েছিল এই আশায় যে, এটি আর কখনো মাথাচাড়া দিয়ে উঠবে না। এখন কোনো সীমাবদ্ধতা ছাড়াই একজন বিচারকের নেতৃত্বে এর পূর্ণাঙ্গ স্বাধীন তদন্ত হওয়া প্রয়োজন এবং সেই তদন্তের ফলাফল জনসমক্ষে প্রকাশ করতে হবে। অবশ্যই ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে এই প্রতিবেদন দেওয়া যাবে না, কারণ নিরপেক্ষতার প্রশ্নে তাদের বিশ্বাস করা যায় না।’

আরও পড়ুন

শিরীষ কাগজের কথা আবারও অস্বীকার লেম্যানের

২২ নভেম্বর ২০২৬

এই কেলেঙ্কারির ভয়াবহতা তুলে ধরতে গিয়ে দক্ষিণ আফ্রিকায় প্রয়াত কিংবদন্তি অধিনায়য়ক হ্যান্সি ক্রনিয়ের ফিক্সিং কেলেঙ্কারির সঙ্গে তুলনা টানেন বয়কট। তিনি লেখেন, ‘স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি হ্যান্সি ক্রনিয়ের ম্যাচ ফিক্সিংয়ের চেয়েও বড়, যা ২৫ বছরেরও বেশি সময় আগে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটকে ছিন্নভিন্ন করে দিয়েছিল। ক্রিকেটে আমি যা পড়েছি বা দেখেছি, এটি তার সবকিছুর চেয়ে বড়। পুরো একটি দল মিলে প্রতারণা করেছে। ক্রনিয়ের অপরাধে মূলত তার পরিকল্পনায় দুজন জুনিয়র খেলোয়াড়—হার্শেল গিবস ও হেনরি উইলিয়ামসকে যুক্ত করা হয়েছিল। দলের বাকি সদস্য ও কোচদের এ বিষয়ে কোনো ধারণাই ছিল না।’

ইচ্ছাকৃতভাবেই বড় পরিসরে তদন্ত এড়িয়ে গিয়েছিল দাবি করে বয়কট লেখেন, ‘তারা ভয়ে আতঙ্কিত ছিল যে তদন্ত করলে কী না কী বেরিয়ে আসবে! আর তা হলো পুরো অস্ট্রেলিয়া ক্রিকেট দলই প্রতারক ছিল। আমি তখনই বলেছিলাম এবং সব সময় বিশ্বাস করি যে ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ সহজে পার পেয়ে গিয়েছিলেন; তাদের পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা উচিত ছিল। তারা যা করেছিলেন তা অত্যন্ত গুরুতর। এটি তাৎক্ষণিক আবেগের বশে ঘটে যাওয়া কোনো ঘটনা ছিল না। জেতার আশায় প্রতারণা করার জন্য দুটি টেস্টজুড়ে এটি অত্যন্ত সতর্কতার সঙ্গে পরিকল্পনা করা হয়েছিল এবং দলের সবচেয়ে জুনিয়র খেলোয়াড়কে দিয়ে নোংরা কাজটি করিয়ে পার পাওয়ার চেষ্টা করা হয়েছিল, কারণ তার ওপর কারও নজর থাকবে না।’

আরও পড়ুন

নিউজিল্যান্ডের মাটিতে এত রান কোনো দল করেনি

২২ নভেম্বর ২০২৬

তৎকালীন অধিনায়ক স্মিথের ভূমিকার তীব্র সমালোচনা করে বয়কট বলেন, ‘ওয়ার্নার যখনই শিরীষ কাগজ ব্যবহারের প্রসঙ্গটি তুলেছিলেন, অধিনায়ক হিসেবে তখনই স্মিথের তা থামিয়ে দেওয়া উচিত ছিল। “আমি এ বিষয়ে কিছু জানতে চাই না” বলে কাজটি করতে দিয়ে এবং প্রতারণার অন্যায় সুবিধা ভোগ করে নিজেকে নির্দোষ ভাবার কোনো সুযোগ নেই। ইতিহাসের উচিত নয় স্মিথের প্রতি সদয় হওয়া। তিনি অধিনায়ক হিসেবে তার দায়িত্ব এড়িয়ে গেছেন।’

উসমান খাজার আত্মজীবনীর পর নতুন করে ওঠা অভিযোগের জবাবে বর্তমান টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সের বক্তব্যকেও সন্দেহের চোখে দেখছেন বয়কট। তাঁর মতে, কামিন্স নিজেকে বাঁচাতে অত্যন্ত চাতুর্যের সঙ্গে শব্দচয়ন করেছেন। বয়কট লেখেন, ‘উসমান খাজার অভিযোগের জবাব দিতে প্যাট কামিন্স সময় নিয়েছিলেন, যা বিষয়টি আবারও সামনে এনেছে। কামিন্স বলেছেন, মাঠে শিরীষ কাগজ নিয়ে যাওয়ার বিষয়ে তিনি কিছুই জানতেন না। তার বলা শব্দগুলো ভালো করে লক্ষ করুন। ড্রেসিংরুমে এ নিয়ে আলোচনা হয়েছিল কি না, তা কি তিনি জানতেন? এটি ছিল অত্যন্ত সতর্ক শব্দচয়ন। আমার কাছে মনে হয়, নিজেকে আড়াল করতে তিনি চালাকি করার চেষ্টা করছেন। হয় তিনি স্যান্ডপেপারের কথা জানতেন, অথবা জানতেন না—ব্যস। আর তিনি ও অন্য বোলাররা যে এ বিষয়ে কিছুই জানতেন না বলে দাবি করছেন, তা আমার মোটেও বিশ্বাস হচ্ছে না।’

ক্রিকেট অস্ট্রেলিয়াজিওফ্রে বয়কটস্যান্ডপেপারগেটবল টেম্পারিং
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

    ‘হতাশায়’ এনসিপি ছাড়লেন ৫ নেতা

    ‘হতাশায়’ এনসিপি ছাড়লেন ৫ নেতা